লালমনিরহাট প্রতিনিধি
২৬ এপ্রিল ২০২৬, ৬:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লালমনিরহাটে সীমান্ত সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মাঝে বিজিবির শিক্ষা উপকরণ বিতরণ

Share this news with

লালমনিরহাটে সীমান্ত সংলগ্ন মোগলহাট ইউনিয়নের মোগলহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের মাঝে রোববার (২৬ এপ্রিল) বিজিবি শিক্ষা উপকরণ বিতরণ করেছে।

এতে করে সীমান্ত এলাকার অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া পরিবারের শিশুরা শিক্ষা উপকরণ পেয়ে আনন্দিত।

পঞ্চম শ্রেণির ছাত্রী সুবর্না রায় জানায়, সে শিক্ষা উপকরণ পেয়ে খুব খুশি, সে পঞ্চম শ্রেণির বৃ‌ত্তি পরীক্ষায় অংশ নি‌তে ইচ্ছুক।

বিজিবি সূ্ত্র জানায়, লালমনিরহাট ব্যাটালিয়ন, ১৫ বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে মোগলহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০০জন কোমলমতি শিক্ষার্থীদের মাঝে খাতা, কলম, পেন্সিলসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করে। সীমান্ত এলাকায় শিক্ষার্থীদের শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং ইতিবাচক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে তাদের এই কার্যক্রম।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি জানান, ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষিত ও নৈতিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে সকলের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য। বিজিবি শুধু সীমান্ত রক্ষায় নয়, দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও সর্বদা নিয়োজিত রয়েছে। শিক্ষা উপকরণ প্রদানের মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আরও উৎসাহিত করবে । সীমান্ত এলাকার সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে বিজিবির এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব রেডিওলজি অ্যান্ড ইমেজিংয়ের ৩২তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত

১

যাত্রী হেনস্তা ও জোরপূর্বক অর্থ আদায়ের প্রতিবাদে শাহবাগে মানববন্ধন

২

কুকসুর গঠনতন্ত্র অনুমোদন ও দ্রুত নির্বাচনের দাবিতে স্মারকলিপি

৩

সেনবাগে পুলিশের অভিযানে ৬২ হাজার ইয়াবা উদ্ধার, চালক পলাতক

৪

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তালগাছে ধাক্কা, নিহত ১৮ বছরের রোকন

৫

কঙ্গো শান্তিরক্ষা মিশনে যাচ্ছে বিমান বাহিনীর ১১১ সদস্য

৬

বেরোবি শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর, টাকা ছিনতাই; প্রতিবাদে মহাসড়ক অবরোধ

৭

চকরিয়ায় নিষিদ্ধ আওয়ামী লীগের গোপন বৈঠক পণ্ড, ৯ নেতাকর্মী গ্রেপ্তার; জব্দ ১৪ মোটরসাইকেল

৮

কুবি শিক্ষার্থীদের স্বাস্থ্যবিমা দিতে চায় জেনিথ

৯

ধুনটে ২৮ শহীদের গণকবর অযত্নে, গণহত্যা দিবসে নেই কোনো আয়োজন

১০

রুমা সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকট চরমে, ৩ শিক্ষকে ৩০০ শিক্ষার্থী; শূন্য ১১ পদে ব্যাহত পাঠদান

১১

বগুড়া সিটি কর্পোরেশনের সুধী সমাবেশ অনুষ্ঠিত

১২

‎কুবিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের সমন্বিত একাডেমিক ক্যালেন্ডার প্রস্তুত; সব বিভাগকে উপ-উপাচার্যের চিঠি

১৩

পিএসসি সংস্কার ও সরকারি চাকরিতে স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে ছাত্রশিবিরের জরুরি সংবাদ সম্মেলন

১৪

চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধির দাবিতে শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

১৫

সমসাময়িক বিভিন্ন ইস্যুতে ছাত্র অধিকার পরিষদের জরুরি সংবাদ সম্মেলন

১৬

ফুলবাড়ীতে শিক্ষার্থীদের নিয়ে মানসিক স্বাস্থ্যবিষয়ক সচেতনতামূলক সেমিনার

১৭

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বগুড়া জেলা ছাত্রদলের প্রস্তুতি সভা

১৮

তিন দিনের মধ্যে নতুন মজুরি কাঠামোর দাবি, শ্রমিক আন্দোলনে বলপ্রয়োগ বন্ধের আহ্বান জাতীয় শ্রমিক শক্তির

১৯

নন্দীগ্রামে আধুনিক ডাকবাংলো ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

২০