সর্বশেষ
||শাহবাগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার||গুম মামলায় ৩ সেনা কর্মকর্তা ট্রাইব্যুনালে হাজির||বায়তুল মোকাররমে স্বর্ণগলি এলাকায় উত্তেজনা, ব্যারিকেডের কাজ স্থগিত||এনসিপির ঢাকা দক্ষিণ কমিটিকে সংবর্ধনা||চাকরির বয়সসীমা বাড়ানোর দাবিতে ঢাবিতে অবস্থান কর্মসূচি||মধ্যরাতে ধুনটে পুলিশের বিশেষ অভিযান — মাদক কারবারিসহ ৬ জন গ্রেপ্তার||নোয়াখালীতে মাটি খননের সময় মর্টার শেল উদ্ধার, আতঙ্ক স্থানীয়দের মাঝে||র‍্যাব-১৩ এর অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ মাদক বিক্রেতা গ্রেফতার||ফিলিপনগরে পীর হত্যা, এজাহারে নাম না থাকলেও গ্রেপ্তার-২||মৌলভীবাজারে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

র‍্যাব-১৩ এর অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ মাদক বিক্রেতা গ্রেফতার

র‌্যাবের অভিযানে লালমনিহাট কালীগঞ্জ থানার মাদক মামলায় ১১ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভূক্ত পলাতক আসামি মোঃ হানিফ মিয়া (৪০) গাজীপুর হতে গ্রেফতার হয়।

মোঃ হানিফ মিয়া  কালীগঞ্জ থানার, কিশামত মাদাতী এলাকার মৃত গোলাপ উদ্দিনের ছেলে।

র‌্যাব জানায়, সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রবিবার (২৬ এপ্রিল) বিকাল সাড়ে ৪টায় সদর কোম্পানী, রংপুর এবং র‌্যাব-১, সিপিসি-১, উত্তরা ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল গাজীপুর জেলার বাসন থানাধীন বাইপাস পেয়ারা বাগান চায়না মার্কেট এর সামনে অভিযান পরিচালনা করে মোঃ হানিফ মিয়া কে গ্রেফতার করতে সক্ষম হয়।

মোঃ হানিফ মিয়া, লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার জিআর নং ৪৪০/০৪, সেশন-৩৪৬/০৪, প্রসেস নং-৩৭০, তারিখ- ২০/১১/২০২৬ ইং মাদক মামলার ১১ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভূক্ত পলাতক আসামি। তাকে লালমনিরহাটের  কালীগজ্ঞ থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাবের অপর এক অভিযানে, ৯৮ (আটানব্বই) বোতল অবৈধ মাদকদ্রব্য এসকাফ (ESkuf) সিরাপ সহ মাদক ব্যবসায়ী মোঃ রবিউল ইসলাম (৩৪) কে গ্রেফতার করতে সক্ষম হয়। মোঃ রবিউল ইসলাম আদিতমারী থানার তালুকদুলালী এলাকার শাহজাহান আলীর ছেলে।

র‌্যাব জানায়, ২৭/০৪/২০২৬ তারিখ রাত ০৩.৫০টায়  গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বসতবাড়ির উঠানে থেকে মোঃ রবিউল ইসলাম মাদক সহ আটক করে। এ সময় তার হাতে থাকা একটি হলুদ রংয়ের প্লাস্টিকের ব্যাগের ভিতরে থাকা ৯৮ (আটানব্বই) বোতল অবৈধ মাদকদ্রব্য এসকাফ (ESkuf) সিরাপ জব্দ করা হয়।

র‌্যাব আরও জানায়, রবিউলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে জব্দকৃত আলামত সহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহবাগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার

গুম মামলায় ৩ সেনা কর্মকর্তা ট্রাইব্যুনালে হাজির

বায়তুল মোকাররমে স্বর্ণগলি এলাকায় উত্তেজনা, ব্যারিকেডের কাজ স্থগিত

এনসিপির ঢাকা দক্ষিণ কমিটিকে সংবর্ধনা

চাকরির বয়সসীমা বাড়ানোর দাবিতে ঢাবিতে অবস্থান কর্মসূচি

মধ্যরাতে ধুনটে পুলিশের বিশেষ অভিযান — মাদক কারবারিসহ ৬ জন গ্রেপ্তার

নোয়াখালীতে মাটি খননের সময় মর্টার শেল উদ্ধার, আতঙ্ক স্থানীয়দের মাঝে

র‍্যাব-১৩ এর অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ মাদক বিক্রেতা গ্রেফতার

ফিলিপনগরে পীর হত্যা, এজাহারে নাম না থাকলেও গ্রেপ্তার-২

মৌলভীবাজারে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

১০

অসহায় অসুস্থ ছবদের আকন্দের পাশে ইউএনও আরিফ উল্লাহ নিজামী

১১

কালবৈশাখী ঝড়ের তান্ডবে লণ্ডভণ্ড মহিলা কলেজটি

১২

বৈশাখের আগুনরাঙা কৃষ্ণচূড়া প্রকৃতিতে মুগ্ধতা ছড়িয়েছে

১৩

কুলাউড়া সীমান্তে ৯ লাখ টাকার ভারতীয় সিগারেট জব্দ

১৪

বড়লেখায় পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু

১৫

মৌলভীবাজারে নিষিদ্ধ ছাত্রলীগের লিফলেট প্রচার নিয়ে ফেসবুক পোস্ট ঘিরে চাঞ্চল্য

১৬

লালমনিরহাটে সীমান্ত সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মাঝে বিজিবির শিক্ষা উপকরণ বিতরণ

১৭

মৌলভীবাজারে প্রতিবেশী কর্তৃক কিশোরী ধর্ষিত, গর্ভপাতের ঘটনায় সুরগুল

১৮

কুমিল্লায় পুলিশের বিশেষ অভিজানঃ ৬০ কেজি গাঁজা উদ্ধার

১৯

কৃষি ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের বর্ষবরণ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

২০