মো মানিক হোসেন নিরব, ​আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি
১৮ জুন ২০২৬, ৪:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মৎস্য আইন বাস্তবায়নে আটোয়ারীতে মোবাইল কোর্ট ও বিশেষ অভিযান পরিচালনা

Share this news with

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় মৎস্য সম্পদ সংরক্ষণ ও মৎস্য আইন বাস্তবায়নে এক বিশেষ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে উপজেলার ফকিরগঞ্জ বাজারে এই অভিযান চালানো হয়।  ​অভিযানটি বাস্তবায়ন করেন জনাব মো মোস্তাফিজুর রহমান উপজেলা মৎস্য অফিসার।

​উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে, মৎস্য আইন অমান্য করে অবৈধ জাল ব্যবহার, নিষিদ্ধ সময়ে মাছ ধরা এবং পোনা ও মা মাছ নিধন রোধে এই নিয়মিত অভিযানের অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন বেশ কিছু নিষিদ্ধ কারেন্ট জাল ও অবৈধ মাছ ধরার সরঞ্জাম জব্দ করা হয়। ​অভিযান শেষে জব্দকৃত নিষিদ্ধ জালগুলো সকলের উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়।

​আটোয়ারী উপজেলা মৎস্য অফিসার জানান, দেশের মৎস্য সম্পদ রক্ষা ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মৎস্য আইন বাস্তবায়ন অত্যন্ত জরুরি। নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবহার এবং মা মাছ নিধন দণ্ডনীয় অপরাধ। উপজেলার মৎস্য সম্পদ রক্ষায় এবং মৎস্য আইন বাস্তবায়নে আমাদের এই মোবাইল কোর্ট ও বিশেষ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

​অভিযান পরিচালনাকালে স্থানীয় প্রশাসন ও থানা পুলিশের একটি চৌকস দল আইন-শৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতা প্রদান করে। মৎস্য আইন বাস্তবায়নে মৎস্য দপ্তরের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও প্রকৃত মৎস্যজীবীরা। তারা মনে করেন, নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকলে উপজেলার মৎস্য সম্পদ রক্ষা পাবে এবং দেশীয় মাছের উৎপাদন আরও বৃদ্ধি পাবে।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় যাত্রীবাহী বাসে সন্তান জন্ম, মা-শিশুর আজীবন ভ্রমণ ফ্রি

ভর্তি সহায়তায় বগুড়ার শাহ্ সুলতান কলেজে ছাত্রদলের হেল্পডেস্ক

বসুন্ধরায় রুমমেটের হাতে চালক গুরুতর জখম

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদে জাতীয় বিপ্লবী সংসদের সংবাদ সম্মেলন

রুহুল কবির রিজভীকে বগুড়া জেলা বিএনপির শুভেচ্ছা

পুলিশের বাধা অতিক্রম করে আদালত চত্বরে সাংবাদিকদের বিক্ষোভ

অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি নিয়ে কুবি শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁওয়ে ভূল্লীতে পুকুরে পড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

মিড ডে মিলের খাবার দুধ খেয়ে অসুস্থ ৩৪ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি

ধুনটে ককটেল বিস্ফোরণ মামলায় আ.লীগ-ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

১০

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ

১১

সাইবার সুরক্ষা আইন ২০২৬ নিয়ে জাতীয় প্রেস ক্লাবে জামায়াতের সেমিনার

১২

জাতীয় প্রেস ক্লাবে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে আলোচনা সভা

১৩

জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

১৪

জাবিতে যাত্রা শুরু করল ব্যান্ড সংগীতের নতুন প্ল্যাটফর্ম ‘জেইউ ব্যান্ড সোসাইটি’

১৫

লাংলোক ঝর্ণায় অসুস্থ পর্যটককে উদ্ধার করল বিজিবি

১৬

রাজশাহীতে অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদন, বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

১৭

অনিয়মের অভিযোগে বান্দরবান জনস্বাস্থ্য প্রকৌশলে দুদকের অভিযান

১৮

বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির দায়িত্ব হস্তান্তর

১৯

বিএমএসআরআইয়ের জটিলতা নিরসনে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

২০