
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উদ্যোগে “ICU-1 উদ্বোধন ও Critical Care Nursing Training Certificate প্রদান অনুষ্ঠান” অনুষ্ঠিত হচ্ছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের C Block-এর ৯ম তলার সমাদ সেমিনার হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ. এম. সিদ্দিকী উপস্থিত রয়েছেন।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (আরএমইউ) উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান।
অনুষ্ঠানে ICU-1 উদ্বোধনের পাশাপাশি ক্রিটিক্যাল কেয়ার নার্সিং প্রশিক্ষণ সম্পন্নকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ প্রদান করা হচ্ছে।
মন্তব্য করুন