তানভীর আজাদ, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
১০ অক্টোবর ২০২৬, ৪:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশি কৃষককে লক্ষ্য করে বিএসএফের গুলি, সীমান্তে উত্তেজনা

Share this news with

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জামালপুর সীমান্তে মাছ ধরাকে কেন্দ্র করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে সাহাজুল ইসলাম (৩২) নামে এক বাংলাদেশি কৃষক আহত হয়েছেন। শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে মাথাভাঙ্গা নদীতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এক ভারতীয় নাগরিককে আটক করে হেফাজতে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আহত সাহাজুল ইসলাম উপজেলার জামালপুর গ্রামের সাহাবাজের ছেলে। বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে মাথাভাঙ্গা নদীতে মাছ ধরতে গেলে এক ভারতীয় নাগরিকের সঙ্গে সাহাজুলের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এ ঘটনার জেরে বিএসএফ সদস্যরা সাহাজুলকে লক্ষ্য করে এক রাউন্ড ছররা গুলি ছোড়েন বলে অভিযোগ রয়েছে। এতে তাঁর পা ও শরীরের বিভিন্ন স্থানে গুলি ও স্প্লিন্টার বিদ্ধ হয়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করেন।

ঘটনার প্রতিবাদে সীমান্তবর্তী মাঠে কাজ করা বাংলাদেশি কৃষকেরা এক ভারতীয় নাগরিককে আটক করে বিজিবির কাছে হস্তান্তর করেন। বর্তমানে তিনি বিজিবির হেফাজতে রয়েছেন।

বিএসএফের গুলিবর্ষণের প্রতিবাদে সীমান্তে দায়িত্বরত বিজিবি সদস্যরা সতর্কতামূলকভাবে তিন রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। এতে সীমান্ত এলাকায় উত্তেজনা সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

ঘটনার প্রত্যক্ষদর্শী সাইফুল ইসলাম জানান, নদীতে তুচ্ছ বিষয় নিয়ে বিএসএফ সদস্যরা হঠাৎ গুলি চালান। এতে সাহাজুল আহত হলে সীমান্তজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, বিএসএফের গুলিবর্ষণের ঘটনায় তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। গুলিবর্ষণ ও আটক ভারতীয় নাগরিকের বিষয়ে সীমান্ত প্রটোকল ও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। এ বিষয়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে,তিনি আরও জানান, বর্তমানে সীমান্ত এলাকার পরিস্থিতি বিজিবির নিয়ন্ত্রণে রয়েছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঁচ দফা দাবিতে ঢাকায় এনসিপির বাইক র‍্যালি, নেতৃত্বে হাসনাত-আসিফ

১

নাশকতা ও অগ্নিসংযোগের প্রতিবাদে মিরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল

২

এসডিএফ চেয়ারম্যান ও এমডির পদত্যাগ দাবিতে শাহবাগে মানববন্ধন

৩

বেরোবিতে গণমাধ্যম প্রতিনিধিদের তিন দিনব্যাপী মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ শুরু

৪

৭ বছরেও নির্মাণ হয়নি সোনাহাট সেতুর সংযোগ সড়ক, পরিদর্শনে এমপি-ইউএনও

৫

দৌলতপুরে ৫ হাজার ২৭০ কৃষকের জন্য কৃষি প্রণোদনা, বিনামূল্যে বীজ-সার বিতরণ

৬

হোটেল থেকে বের হতেই লুটিয়ে পড়েন সোহেল খান, মৃত্যুর আগে কী ঘটেছিল জানালেন জয়

৭

নোয়াখালী স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী তারেক রহমান, তিন বাহিনীর বিশেষ যৌথ সামরিক মহড়া পরিদর্শন

৮

বেরোবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন

৯

গোবিপ্রবিতে জুলাই ও হাদি হত্যার বিচার দাবির গ্রাফিতি মুছে দিলেন নিষিদ্ধ ছাত্রলীগ সংশ্লিষ্ট শিক্ষার্থীরা

১০

মেধা ও যোগ্যতায় পুলিশে চাকরি, দালাল চক্র থেকে সতর্ক করলেন কুষ্টিয়ার পুলিশ সুপার

১১

নতুন তারিখ ঘোষণা, ২১ জানুয়ারি অনুষ্ঠিত হবে নোবিপ্রবির তৃতীয় সমাবর্তন

১২

মিরপুরে বৌদ্ধ বিহারের অধ্যক্ষকে অপমান ও হুমকির অভিযোগে মানববন্ধন

১৩

টেকনাফে বিস্ফোরক ও অস্ত্রের বড় চালান জব্দ, বিজিবির হাতে আটক ২

১৪

এসডিএফ চেয়ারম্যান ও এমডির পদত্যাগ দাবিতে শাহবাগে কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

১৫

ভূরুঙ্গামারীতে পুলিশের সাঁড়াশি অভিযান, জব্দ লক্ষাধিক টাকার ভারতীয় অলিভ অয়েল

১৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া কোলাবোরেশন’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

১৭

খাগড়াছড়িতে নিজের বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের চেষ্টার অভিযোগ সাদিক কায়েমের

১৮

মাতামুহুরীতে সাগর ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, পুরস্কার পেল ৯০ শিক্ষার্থী

১৯

দুই দিন পিছিয়েছে প্রধানমন্ত্রীর কুষ্টিয়া সফর, নতুন তারিখ ২ ডিসেম্বর

২০