সর্বশেষ
||ধুনটে জমি বিরোধে গুদামঘরে আগুন, রামদা দেখিয়ে প্রাণনাশের হুমকির অভিযোগ||কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান, মাতারবাড়িতে উন্নয়ন প্রকল্প পরিদর্শন||রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত জামায়াতের, ১১ দলীয় ঐক্যের বৈঠক আজ||আন্তর্জাতিক আদিবাসী দিবসে শহীদ মিনারে সমাবেশ, র‍্যালি ও সাংস্কৃতিক পরিবেশনা||শহীদ নাইমা সুলতানার পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিলেন ডা. শফিকুর রহমান||‘সংবিধান সংস্কারের বদলে সংশোধনী এনে জাতিকে বিভ্রান্ত করছে বিএনপি’||জ্বালানি তেল বেসরকারি খাতে ছাড়ার উদ্যোগ বন্ধের দাবি জামায়াতের||বগুড়ায় সড়ক জোন উদ্বোধন ও পার্ক উন্নয়নে ভিত্তিপ্রস্তর||নবীন শিক্ষার্থীদের নিয়ে জাবির আল বেরুনী হলে ছাত্রশিবিরের সামষ্টিক ভোজ||পাহাড়ের বৈচিত্র্যময় সংস্কৃতিতে স্বতন্ত্র বান্দরবান
মহিবউল্লাহ কিরন, বরগুনা প্রতিনিধি
২৩ জুন ২০২৬, ১:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরগুনার তালতলীতে নিখোঁজের ১০ ঘণ্টা পর খাল থেকে কিশোর জেলের মরদেহ উদ্ধার

Share this news with

বরগুনার তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের ইঁদুপাড়া এলাকায় এক কিশোর জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল ২২জুন নিখোঁজের প্রায় ১০ ঘণ্টা পর রাত সাড়ে ১০টার দিকে সোনাকাটা-ইকোপার্ক সংলগ্ন খাল থেকে মুসা (১৭) নামের ওই কিশোরের মরদেহ উদ্ধার করে কোস্ট গার্ড ও পুলিশ।

নিহত মুসা ফকিরহাট এলাকার একটি জেলে ট্রলারে সাগরে মাছ ধরার কাজ করতেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল সোমবার দুপুর ১২ টার দিকে মুসা ইঁদুপাড়া এলাকার একটি খালে গোসল করতে নামেন। সাঁতার কাটার একপর্যায়ে তিনি নিখোঁজ হন। দুপুরের পর থেকে তাঁর কোনো খোঁজ না পেয়ে সন্ধ্যা ৭টার দিকে স্থানীয়রা খালে তল্লাশি শুরু করেন। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর রাত ১০টার দিকে খালের পাশে নোঙর করা একটি বালুবাহী জাহাজের নিচে তাঁর মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয়রা।

খবর পেয়ে ফকিরহাট স্টেশনের কোস্ট গার্ড সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি পানি থেকে উদ্ধার করেন। পরে তালতলী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং ময়নাতদন্তের জন্য লাশ থানায় নিয়ে আসে।

নিহত মুসার মা পাখি বেগম বুক ফাটা আর্তনাদ করে বলেন,আমার ছেলে চার দিন আগে আমার অ্যান্ড্রয়েড মোবাইল ফোনটি নিয়ে দুলালের ট্রলারে কাজ করতে যায়। যাওয়ার সময় বলেছিল— ‘মা, তোমার মোবাইল ফোনটি আমি নিয়ে যাচ্ছি। তিন-চার দিনের মধ্যে ফিরে এসে তোমাকে দিয়ে দেব। এরপর হঠাৎ খবর পাই সে খালে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছে।তিনি আরও বলেন আমি আমার সন্তানের মৃত্যুর সঠিক তদন্ত এবং এর পেছনের প্রকৃত কারণ উদঘাটনের জোর দাবি জানাচ্ছি।

এ বিষয়ে তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

এদিকে কিশোর জেলের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধুনটে জমি বিরোধে গুদামঘরে আগুন, রামদা দেখিয়ে প্রাণনাশের হুমকির অভিযোগ

কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান, মাতারবাড়িতে উন্নয়ন প্রকল্প পরিদর্শন

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত জামায়াতের, ১১ দলীয় ঐক্যের বৈঠক আজ

আন্তর্জাতিক আদিবাসী দিবসে শহীদ মিনারে সমাবেশ, র‍্যালি ও সাংস্কৃতিক পরিবেশনা

শহীদ নাইমা সুলতানার পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিলেন ডা. শফিকুর রহমান

‘সংবিধান সংস্কারের বদলে সংশোধনী এনে জাতিকে বিভ্রান্ত করছে বিএনপি’

জ্বালানি তেল বেসরকারি খাতে ছাড়ার উদ্যোগ বন্ধের দাবি জামায়াতের

বগুড়ায় সড়ক জোন উদ্বোধন ও পার্ক উন্নয়নে ভিত্তিপ্রস্তর

নবীন শিক্ষার্থীদের নিয়ে জাবির আল বেরুনী হলে ছাত্রশিবিরের সামষ্টিক ভোজ

পাহাড়ের বৈচিত্র্যময় সংস্কৃতিতে স্বতন্ত্র বান্দরবান

১০

জাবি শিক্ষক সমিতির সভাপতির দায়িত্বে অধ্যাপক ড. এমরান জাহান

১১

গোবিপ্রবিতে সাবেক ছাত্র আন্দোলন নেতার ওপর হামলার অভিযোগ

১২

নতুন জ্বালানি নীতিমালা নিয়ে জামায়াতের জরুরি সংবাদ সম্মেলন

১৩

রাজধানীর চকবাজারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৬০ বছরের ব্যক্তির মৃত্যু

১৪

তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবক গুরুতর আহত

১৫

চরভদ্রাসনকে অপরাধমুক্ত করার ঘোষণা ওসি সফর আলীর

১৬

ভাঙ্গায় পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্বামীকে ধারালো অস্ত্রে জখমের অভিযোগ, স্ত্রী আটক

১৭

ফরিদপুরে আবার বাড়ছে হামের উপসর্গ, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৪০ শিশু

১৮

শাহজালাল বিমানবন্দরের বলাকা লাউঞ্জে আগুন, ধোঁয়ায় আচ্ছন্ন এলাকা

১৯

কুষ্টিয়ার দৌলতপুরে টাপেন্টাডলের বড় চালানসহ আটক-১

২০