ফারহান লাবিব - বগুড়া জেলা প্রতিনিধি
২৩ জুলাই ২০২৬, ৯:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রতিটি ওয়ার্ডে বয়স্কমুরব্বি ও তরুণ যুবকদের নিয়ে পরিচ্ছন্নতা অভিযান হবে-সিটি প্রশাসক স্বাধীন

Share this news with

বগুড়াকে পরিচ্ছন্ন ও আধুনিক মহানগরী গঠন কল্পে সমন্বয় কমিটির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নগরের টিএমএসএস অডিটোরিয়ামে বগুড়া মহানগর বিএনপির সভাপতি ও পরিচ্ছন্ন ও আধুনিক মহানগরী গঠন কল্পে সমন্বয় কমিটির সদস্য এড. হামিদুল হক চৌধুরী হিরুর সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন।

প্রধান অতিথি বলেন,মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নিজ জেলা বগুড়াকে পরিষ্কার পরিচ্ছন্নতার রাখতে সমাজের সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতা নিয়ে কাজ করতে হবে। প্রতিটি ওয়ার্ডে বয়স্ক মুরব্বি ও তরুণ যুবকদের নিয়ে
পরিচ্ছন্নতা অভিযান করতে হবে। সরকারের বিভিন্ন দপ্তরের অবসরপ্রাপ্ত কর্মকর্তারাও পরিস্কার ও পরিচ্ছন্নতা কাজে নিয়োজিত থাকবেন। নগরের প্রতিটি ওয়ার্ডে ১২ থেকে ১৫ জন নিয়ে স্বেচ্ছাসেবী কমিটি গঠন করা হবে। মহানগর সমন্বয় কমিটি পরিষ্কার পরিচ্ছন্ন বিষয়ে বিভিন্ন নির্দেশনা দিবেন।

মতনিনিময় সভায় বক্তব্য রাখেন বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি ও সমন্বয় কমিটির সদস্য মাফতুন আহমেদ খান রুবেল, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মশিউর রহমান শাশীম মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোলাইমান আলী, জেলা শিক্ষা অফিসার রমজান আলী, বাংলাদেল পরিবেশ আন্দোলন (বাপার) সাধারন সাধারন জিয়াউর রহমান জিয়া।

অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন নগরের ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিল শ্রী পরিমল চন্দ্র দাস, ১নং ওয়ার্ডের কাউন্সিল শাহ্ মোঃ মেহেদি হাসান হিমু, ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিল দেলোয়ার হোসেন পশারী হিরু, ২০নং ওয়ার্ডের সাবেক কাউন্সিল রোস্তম আলী, ২নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ, ১৪ নংওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি সাজ্জাদ হোসেন পিন্টু, ১৫ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলন, ১৯ নং ওয়ার্ড বিএনপির সাবেজ সভাপতি রেজাউল হক, ১৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইকবাল হোসেন রাজ, ১৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিল রাজু হোসেন পাইকার, ১৮ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শিবলী সাদিক মানিক।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা

১

ভেন্যু নিয়ে জটিলতা, ৩১ অক্টোবর কুষ্টিয়ায় সমাবেশ সফল করার ঘোষণা জামায়াতের

২

সদরঘাটের ১২ নম্বর গ্যাংওয়ের নিচে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

৩

কুবি শিক্ষার্থী ফারজানার মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবিতে কুবি উপাচার্যকে স্মারকলিপি

৪

২৮ অক্টোবরকে ফ্যাসিবাদের সূচনাবিন্দু বললেন জামায়াত আমীর

৫

বর্ণাঢ্য আয়োজনে কুড়িগ্রামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

৬

উলিপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

৭

কুড়িগ্রামে সালিশের পরদিন নারীর রহস্যজনক মৃত্যু: বিএনপি নেতাদের বিরুদ্ধে অর্থ নিয়ে আসামি ছাড়ার অভিযোগ

৮

আদমদীঘিতে ইউএনও-এসিল্যান্ডের সহযোগিতায় ৪০টি পরিবার ফিরে পেল চলাচলের রাস্তা

৯

কুড়িগ্রামে বেপরোয়া বাসের ধাক্কায় ৬ বছরের শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া

১০

মুক্তিযোদ্ধার দাফনে বাধার অভিযোগ, জাবিতে সাঈদীর কুশপুত্তলিকা দাহ

১১

‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ হেডকোয়ার্টার্স

১২

সান্তাহারে ১৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১৩

কুড়িগ্রাম সদর হাসপাতালে NCP-এর উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

১৪

ধুনটে কর্মঘণ্টায় সরকারি চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস নিষিদ্ধ

১৫

সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, লুট স্বর্ণ-নগদ টাকা

১৬

বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করার দাবি

১৭

বগুড়ায় ৪৫ দিনের নবজাতককে কোলে নিয়ে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১৮

সেন্টমার্টিনে পর্যটক ভ্রমণে নতুন নিয়ম, দৈনিক ৩৫০০ জনের অনুমতি

১৯

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ ২৯ অক্টোবর

২০