
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর মহাপরিচালক ফারুক ওয়াসিফের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে এর প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১টা ১৫ মিনিট থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘সচেতন সাংবাদিক ও নাগরিক সমাজ’-এর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফের বিরুদ্ধে উত্থাপিত বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগের তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
মানববন্ধনে সচেতন সাংবাদিক ও নাগরিক সমাজের আহ্বায়ক আলী হোসেন এবং যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফরিদ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা অভিযোগগুলোর সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং সাংবাদিকদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠান পিআইবিতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার দাবি জানান।
মন্তব্য করুন