সর্বশেষ
||আদমদীঘি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে চুরি, থানায় অভিযোগ||বগুড়ার শেরপুরে এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার||বগুড়ার শেরপুরে ছাত্রদলের উদ্যোগে ৬০০ শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ||কুবিতে ‘প্রতিরোধ দিবস’ উপলক্ষে স্মৃতিচারণ ও আলোচনা সভা||বাকলিয়ায় পানিবন্দি মানুষের দ্বারে দ্বারে চসিক মেয়র ডা. শাহাদাত, দিলেন খাদ্য সহায়তা||আলমারিতে বিষাক্ত সাপ: পেঁয়াজ নিতে গিয়ে প্রাণ গেল গৃহবধূর||পতেঙ্গায় কোস্ট গার্ডের হানা: ফেলে যাওয়া পৌনে ২ কোটি টাকার বিদেশি মদ জব্দ||৫ দিন পর কক্সবাজারের ট্রেন সচল, পর্যটক এক্সপ্রেসের মাধ্যমে যোগাযোগ পুনরুদ্ধার||বাঁশখালীতে বন্যাকবলিতদের পাশে চট্টগ্রাম জেলা পুলিশ, ত্রাণ বিতরণ||‎বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫০ পরিবারের সহায়তায় মাটিরাঙ্গা সেনা জোন
মিজানুর রহমান, পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
২১ মে ২০২৬, ৩:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাটগ্রামে অনিবন্ধিত ভুট্টা বীজে ক্ষতির মুখে কৃষক, তদন্তে কৃষি বিভাগ

Share this news with

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলা জোংড়া ইউনিয়নে ‘স্মৃতি ৩৩৫৫’ জাতের অনিবন্ধিত ভুট্টা বীজ বপন করে ক্ষতির মুখে পড়েছেন একাধিক কৃষক। নিম্নমানের বীজ সরবরাহ ও প্রতারণার অভিযোগে কৃষি কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা।

জোংড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মুসলিমপাড়া এলাকার কৃষক মজিদুল ইসলাম, শাহিনুর ইসলাম, দেলোয়ার হোসেন ও রশিদুল ইসলামসহ কয়েক জন কৃষক জানান,স্থানীয় বাজারের ব্যবসায়ী রওশন আলী ও কোম্পানির প্রতিনিধিদের আয়োজিত সমাবেশে তারা ‘স্মৃতি ৩৩৫৫’ বীজ কিনতে উদ্বুদ্ধ হন।

ভুক্তভোগী মজিদুল ইসলাম বলেন, “তারা গ্যারান্টি দিয়ে বলেছিল একরপ্রতি ১৬০-১৮০ মণ ফলন হবে। কিন্তু এখন অবস্থা দেখে ৮-১০ মণ হওয়াটাই কষ্টকর এবং মোচা একেবারে ছোট।

কৃষক শাহিনুর ইসলাম বলেন, “পাশের জমির ভুট্টার সঙ্গে মিলিয়ে দেখেন, আমাদের জমির মোচা অর্ধেকও হয়নি। এগুলো নিবন্ধিত বীজ বলেছিল, এখন জানলাম মিথ্যা,আমরা ক্ষতিপূরণ ও বিচার চাই।

অভিযুক্ত বীজ বিক্রেতা রওশন আলী বলেন, আমিও কোম্পানির কথায় বিশ্বাস করে কৃষকদের আশ্বাস দিয়েছিলাম। কৃষকরা সমস্যায় পড়ায় বিষয়টি কোম্পানিকে জানিয়েছি। তারা আসার কথা বলেছে।

‘স্মৃতি ৩৩৫৫’ বীজের প্রতিনিধি আতাউর বলেন, “অন্য এলাকায় আমাদের বীজে এমন সমস্যা হয়নি। ব্যবসার জন্য সব কোম্পানিই ১৬০-১৮০ মণ ফলনের কথা বলে। বীজ নিবন্ধিত আছে।”

তবে পাটগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তফা হাসান ইমাম বলেন, “জেলা বীজ প্রত্যয়ন অফিস থেকে জেনেছি ‘স্মৃতি ৩৩৫৫’ নিবন্ধিত বীজ নয়। এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত প্রতিবেদন পেলে কৃষি আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদমদীঘি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে চুরি, থানায় অভিযোগ

বগুড়ার শেরপুরে এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

বগুড়ার শেরপুরে ছাত্রদলের উদ্যোগে ৬০০ শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

কুবিতে ‘প্রতিরোধ দিবস’ উপলক্ষে স্মৃতিচারণ ও আলোচনা সভা

বাকলিয়ায় পানিবন্দি মানুষের দ্বারে দ্বারে চসিক মেয়র ডা. শাহাদাত, দিলেন খাদ্য সহায়তা

আলমারিতে বিষাক্ত সাপ: পেঁয়াজ নিতে গিয়ে প্রাণ গেল গৃহবধূর

পতেঙ্গায় কোস্ট গার্ডের হানা: ফেলে যাওয়া পৌনে ২ কোটি টাকার বিদেশি মদ জব্দ

৫ দিন পর কক্সবাজারের ট্রেন সচল, পর্যটক এক্সপ্রেসের মাধ্যমে যোগাযোগ পুনরুদ্ধার

বাঁশখালীতে বন্যাকবলিতদের পাশে চট্টগ্রাম জেলা পুলিশ, ত্রাণ বিতরণ

‎বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫০ পরিবারের সহায়তায় মাটিরাঙ্গা সেনা জোন

১০

বান্দরবানে বন্যা পরিস্থিতির উন্নতি, সড়ক যোগাযোগ এখনো বিচ্ছিন্ন

১১

‎দোয়ারাবাজারে অর্ধকোটি টাকার সড়ক নির্মাণে ব্যাপক অনিয়ম, ক্ষুব্ধ এলাকাবাসী

১২

চা-বাগানের ম্যানেজারের বিরুদ্ধে অবৈধভাবে গাছ কাটার মামলা

১৩

ঢাকার মিরপুরে ডিবির অভিযানে বদলগাছির নারী হত্যা মামলার আসামি সৌখিন গ্রেপ্তার

১৪

ধরলা নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা

১৫

বগুড়া সদরে গভীর রাতে যাত্রীবাহী বাসে ৩০০ অ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধার, গ্রেফতার ১

১৬

মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির উন্নতি

১৭

নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদন্ড

১৮

দিরাইয়ের রতন মিয়া হত্যা মামলার প্রধান আসামি ঢাকা থেকে গ্রেপ্তার

১৯

বানের পানিতে ভেসে গেল রোয়াংছড়ির কৃষকের স্বপ্ন, পথে বসার শঙ্কা

২০