আরাফাত হোসেন, জাবি প্রতিনিধি
৩ জুলাই ২০২৬, ৭:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পঞ্চম শ্রেণির ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি ছিলেন মুচলেকায় ছাড়া পাওয়া সেই যুবদল নেতা

Share this news with

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) দুই নারী শিক্ষার্থীর গোপনে ছবি তোলার অভিযোগে আটক হয়ে লিখিত মুচলেকা দিয়ে মুক্তি পাওয়া ধামরাই উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ চৌধুরীর বিরুদ্ধে এর আগেও একটি আলোচিত ধর্ষণ মামলা ছিল। ২০১৮ সালে ঢাকার ধামরাই থানায় দায়ের হওয়া ওই মামলায় পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে ইয়াবা সেবন করিয়ে ধর্ষণের অভিযোগে তাকে প্রধান আসামি করা হয়েছিল।

জানা যায়, ৩ জুলাই রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় দুই নারী শিক্ষার্থীর গোপনে ছবি তোলার অভিযোগে দেবাশীষ চৌধুরীকে আটক করে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখা। পরে তিনি লিখিত স্বীকারোক্তিতে অভিযোগ স্বীকার করে নিঃশর্ত ক্ষমা চান এবং ভবিষ্যতে আর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করবেন না বলে মুচলেকা দেন। এরপর বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে ছেড়ে দেয়। ঘটনার সময় তার কাছ থেকে দুটি বিয়ারের ক্যানও উদ্ধার করা হয়, যা পরে প্রশাসনের উপস্থিতিতে ধ্বংস করা হয়।

তবে দেবাশীষ চৌধুরীর বিরুদ্ধে এর আগেও গুরুতর অপরাধের অভিযোগ ছিল। ২০১৮ সালের জুলাইয়ে ধামরাই থানায় দায়ের হওয়া এক মামলায় অভিযোগ করা হয়, এক নারী সহযোগীর মাধ্যমে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে কৌশলে ডেকে নিয়ে ইয়াবা সেবন করিয়ে একটি গুদামঘরে রাতভর ধর্ষণ করা হয়। ওই মামলায় দেবাশীষ চৌধুরীকে প্রধান আসামি করা হয়।

তৎকালীন তদন্ত কর্মকর্তা গণমাধ্যমকে জানান, ঘটনার পাঁচ দিন পরও প্রধান আসামি দেবাশীষ চৌধুরীকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে তাকে গ্রেপ্তারে অভিযান চলছিল এবং মামলার এক সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছিল।

প্রায় আট বছর পর একই ব্যক্তি আবারও নতুন অভিযোগে আলোচনায় এসেছেন। এবার অভিযোগ, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দুই নারী শিক্ষার্থীর গোপনে ছবি তোলা। তবে এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা না করে লিখিত মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়ায় শিক্ষার্থীরা প্রশাসনের সিদ্ধান্তের সমালোচনা করেছেন এবং বিষয়টি পুনর্তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, “আগের ঘটনাদুটির মধ্যে একটির অভিযুক্ত ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। তাই বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধি অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। যদিও এ ধরনের অভিযোগ নিষ্পত্তির জন্য বিশ্ববিদ্যালয়ে হ্যারেজমেন্ট সেল রয়েছে, তবে শিক্ষার্থীদের জোরালো দাবির মুখে প্রশাসন তার বিরুদ্ধে থানায় মামলাও করে।

তিনি বলেন, ‘সাম্প্রতিক ঘটনায় অভিযুক্তকে আটক করে নিয়ে আসা শিক্ষার্থীরাই লিখিত মুচলেকা ও নিঃশর্ত ক্ষমা চাওয়ার শর্তে তাকে ছেড়ে দেওয়ার বিষয়ে সম্মতি দিয়েছিল। শিক্ষার্থীদের সম্মতির ভিত্তিতেই তাকে মুক্তি দেওয়া হয়েছে।’

মদ উদ্ধারের বিষয়ে তিনি বলেন, ‘অনেকে মাদকের প্রসঙ্গ তুলছেন। কিন্তু আইন অনুযায়ী মামলা করতে নির্দিষ্ট পরিমাণ আলামত থাকতে হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া দুটি বিয়ারের ক্যান সেই পরিমাণের মধ্যে পড়ে না। এছাড়া তাকে সরাসরি মদ্যপ অবস্থায় পাওয়া যায়নি এবং বিয়ারের ক্যানও তার পকেট থেকে নয়, বহন করা ব্যাগ থেকে উদ্ধার করা হয়েছে।’

পুনর্তদন্তের দাবিতে শিক্ষার্থীদের দেওয়া আবেদন প্রসঙ্গে সহকারী প্রক্টর বলেন, ‘আমরা আবেদনটি পেয়েছি। বিষয়টি নিয়ে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

দেবাশীষ চৌধুরীর বিরুদ্ধে ২০১৮ সালের ধর্ষণ মামলার অভিযোগ সম্পর্কে তিনি বলেন, ‘ঘটনার সময় আমরা বিষয়টি জানতাম না। এটি রাষ্ট্রের বিষয়। অভিযুক্তের জাতীয় পরিচয়পত্রের তথ্য সংরক্ষণ করা হয়েছে। পুলিশকে জানানো হলে তার বিরুদ্ধে অন্য কোনো মামলা বা অপরাধসংক্রান্ত তথ্য থাকলে সেটিও যাচাই করা হবে।’

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাইব্যুনাল-১ এ জিয়াউল আহসানের গাড়িবহর প্রবেশ

১

শহরের সুবিধার অর্থনীতি আসলে কার কাঁধে দাঁড়িয়ে?

২

গোবিপ্রবিতে মধ্যরাতে দুর্বৃত্তদের ককটেল নিক্ষেপ

৩

ধুনটে নিখোঁজ বড় ভাইকে খুঁজে পেতে থানায় ছোট ভাইয়ের অভিযোগ

৪

আদমদীঘিতে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে সবার সহযোগিতা চাইল পূজা উদযাপন ফ্রন্ট

৫

বগুড়ায় সচেতনতা বাড়াচ্ছে বাংলাদেশ ব্যাংক: জাল টাকা ও নিরাপত্তা ঝুঁকি ঠেকাবে ‘বাংলা কিউআর’

৬

মায়ের অপেক্ষায় তিন বছরের শিশু, সাবিহাকে বাঁচাতে প্রয়োজন ১ কোটি ৬০ লাখ টাকা

৭

পার্বত্য চট্টগ্রামের টেকসই উন্নয়ন ও সম্প্রীতি রক্ষায় একসঙ্গে কাজের প্রত্যয় তিন জেলা পরিষদ

৮

নন্দীগ্রামে সন্ত্রাসী কর্মকান্ড প্রতিহত করবে যুবদল, বিক্ষোভ সমাবেশ

৯

ধুনটে বিধবা নারী ধর্ষণের অভিযোগ

১০

ধুনট উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ

১১

‎শেরপুরে পূজা উদযাপন পরিষদের দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১২

ঠাকুরগাঁওয়ে ওষুধ ব্যবসায়ী সমিতির কমিটি বাতিলের দাবিতে স্মারকলিপি

১৩

স্বপ্নের বৈষম্যহীন রাষ্ট্র দেখতে চাই: আবরার ফাহাদের ৭ম শাহাদাতবার্ষিকীতে বিচার দ্রুত কার্যকরের দাবি

১৪

গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ

১৫

নোয়াখালীতে নতুন গ্যাসকূপের সন্ধান, জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে ৭০ লাখ ঘনফুট

১৬

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য

১৭

জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য

১৮

সান্তাহারে পুকুরে যাতায়াতের পথে কাঁটাতারের বেড়া, মিলারের বিরুদ্ধে অভিযোগ

১৯

ঠাকুরগাঁওয়ে দুর্গাপূজা উপলক্ষে ১২৭ মন্দির কমিটির সঙ্গে প্রস্তুতিমূলক সভা

২০