সর্বশেষ
||রাজশাহীতে নিখোঁজ নওগাঁর বৃদ্ধ, সন্ধান চেয়ে পরিবারের আহ্বান||বরগুনায় মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে : বরগুনা জেলা প্রশাসক||ঠাকুরগাঁওয়ে জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত||সম্পত্তির লোভে বৃদ্ধ মাকে নির্যাতন: ধামইরহাটে দুই ছেলে গ্রেফতার||গুম-অপহরণ নাটক ও নারী নির্যাতনের প্রতিবাদে রাবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল||মান্দায় মাদকবিরোধী অভিযান: ৪০০ লিটার চোলাই মদ ও সরঞ্জাম জব্দ, গ্রেপ্তার ৪||লালমনিরহাটে জমি বিরোধের জেরে যুবককে হত্যা,নারীসহ ৩ আসামি গ্রেপ্তার||সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার||লালমনিরহাট জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত||ঠাকুরগাঁওয়ে ঘুরতে নিয়ে গিয়ে কিশোরীকে গ-ণধ-র্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩

নাটক ও সামাজিক মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের বিরুদ্ধে নেতিবাচক বার্তার প্রতিবাদে সংবাদ সম্মেলন

ছবি—প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের পরিবারের পক্ষে সংবাদ সম্মেলন।

Share this news with

জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আজ সকাল ১১টা ১৫ মিনিট থেকে দুপুর ১২টা ২০ মিনিট পর্যন্ত প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের পরিবারের পক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে বক্তারা নাটক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবন্ধিতা সম্পর্কে প্রকাশিত নেতিবাচক ও বেআইনী বার্তার বিরুদ্ধে কড়া প্রতিবাদ জানান।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আঞ্জুম হোসাইন।

উল্লেখযোগ্য উপস্থিতি:

ঝুমনা মল্লিক ঝুমি, অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশুর মা।

রেজাউল করিম সিদ্দিকী, আইনজীবী, সুপ্রিম কোর্ট অব বাংলাদেশ।

আকিব খান তাজিন, অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন তরুণ ও আইডি বিশেষজ্ঞ।

নাজমুন নাহার শিউলি, অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশুর মা।

সংবাদ সম্মেলনে জানানো দাবিসমূহ:

১. অভিনেত্রী তানজিন তিশা ও সামিয়া অথৈ গণমাধ্যমে এসে তাদের কর্মকাণ্ডের জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করবেন। পাশাপাশি ইতিবাচক বার্তা প্রচারের মাধ্যমে ক্ষতিপূরণ দিতে হবে। অন্যথায় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

২. নাটক ‘পুতুলের বিয়ে’ প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের অভিভাবকদের সঙ্গে পুনঃরিভিউ করা হবে। এতে যদি ক্ষতিকর কনটেন্ট থাকে, তা সংশোধন করে প্রচার করতে হবে। ব্যর্থ হলে সংশ্লিষ্ট টিভি চ্যানেল, নির্মাতা, কলাকুশলী ও ইউটিউব চ্যানেলসহ সকলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করতে হবে।

৩. প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন, ২০১৩ এর ৩৭(৪) ধারার কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে দৃঢ় মনিটরিং ব্যবস্থা নিতে হবে।

৪. সম্প্রচার নীতিমালা ২০১৪ সহ সকল সংশ্লিষ্ট আইন, নীতি ও পাঠ্যক্রম ৩৭(৪) ধারার আলোকে সংশোধন করতে হবে।

৫. গণমাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের বোঝাতে ‘প্রতিবন্ধী ব্যক্তি/মানুষ/শিশু/নারী/পুরুষ/পথচারী/শিক্ষার্থী’ শব্দগুলো ব্যবহার বাধ্যতামূলক করা হবে।

সংবাদ সম্মেলনে বক্তারা পুনরায় জোর দিয়ে বলেন যে, প্রতিবন্ধী ব্যক্তিদের সম্মানজনক ও সচেতন দৃষ্টিভঙ্গি নিশ্চিত করা গণমাধ্যমের জন্য অপরিহার্য।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে নিখোঁজ নওগাঁর বৃদ্ধ, সন্ধান চেয়ে পরিবারের আহ্বান

বরগুনায় মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে : বরগুনা জেলা প্রশাসক

ঠাকুরগাঁওয়ে জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

সম্পত্তির লোভে বৃদ্ধ মাকে নির্যাতন: ধামইরহাটে দুই ছেলে গ্রেফতার

গুম-অপহরণ নাটক ও নারী নির্যাতনের প্রতিবাদে রাবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

মান্দায় মাদকবিরোধী অভিযান: ৪০০ লিটার চোলাই মদ ও সরঞ্জাম জব্দ, গ্রেপ্তার ৪

লালমনিরহাটে জমি বিরোধের জেরে যুবককে হত্যা,নারীসহ ৩ আসামি গ্রেপ্তার

সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার

লালমনিরহাট জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে ঘুরতে নিয়ে গিয়ে কিশোরীকে গ-ণধ-র্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩

১০

হোমনায় ৩০কেজি গাঁজা বহনকারী গাড়ী সহ ড্রাইভার আটক

১১

নওগাঁয় স্কুল শিক্ষার্থীদের নিয়ে রক্তদাতা দিবস উদযাপন

১২

রাউজানে দিনদুপুরে যুবদল নেতাকে গুলি করে হত্যাঃ সিসিটিভিতে ঘাতক চক্রের ৬ জন শনাক্ত

১৩

প্রত্যন্ত চরের স্বপ্নবাজ থেকে সফল উদ্যোক্তা ও মানবিকতার বাতিঘর: মিজানুর রহমান মিজান

১৪

খাগড়াছড়িতে মন্দিরের দানবাক্স ভেঙে টাকা চুরির সময় যুবক আটক

১৫

শিবিরের বিরুদ্ধে গুমের নাটক সাজিয়ে সরকারকে দোষারোপ ও নারী নির্যাতনের অভিযোগ তুলে ববি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

১৬

শিবিরের অপপ্রচারের প্রতিবাদে সোনাহাট ডিগ্রি মহাবিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল

১৭

ছাত্রশিবিরের বিরুদ্ধে বগুড়ার শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের বিক্ষোভ

১৮

মাতামুহুরীর পথচলা: প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে কক্সবাজারে নতুন উপজেলার যাত্রা

১৯

প্রভাবশালীর থাবায় কুয়াকাটায় বিনিয়োগকারী অসহায়: বুলডোজারে ভেঙে ফেলা হলো সীমানা প্রাচীর

২০