আশেকে এলাহী শিবলী, ধুনট উপজেলা (বগুড়া) প্রতিনিধি
১১ মে ২০২৬, ৩:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ধুনটে পুলিশের জালে তালিকাভুক্ত মাদক কারবারি বেল্লাল গ্রেপ্তার

Share this news with

বগুড়ার ধুনট উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে এক তালিকাভুক্ত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট।

রবিবার সন্ধ্যায় উপজেলার গোপালনগর ইউনিয়নের বানিয়াগাঁতী এলাকায় অভিযান চালিয়ে বেল্লাল হোসেন (২৮) নামের ওই ব্যক্তিকে আটক করে ধুনট থানা পুলিশ। তিনি বানিয়াগাঁতী গ্রামের বাহের আলীর ছেলে।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে বেল্লাল এলাকায় অবস্থান করছেন। পরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

থানা সূত্রে আরও জানা গেছে, বেল্লাল হোসেন পুলিশের তালিকাভুক্ত মাদক কারবারি। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এর আগেও মাদক সংক্রান্ত অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম বলেন, “মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”

তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুবিতে গাউসিয়া কমিটির উদ্যোগে ‘নুরে মুজাসসাম কনফারেন্স ও সীরাত অলিম্পিয়াড’

সলঙ্গায় সাংবাদিককে অপহরণের চেষ্টায় থানায় লিখিত অভিযোগ

আদমদীঘিতে ৩ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

চিত্রনায়িকা বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে ছাত্র অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল

ডাকসুর ‘গেস্টরুম-গণরুম’ গ্রন্থের মোড়ক উন্মোচন

বগুড়ায় সাজাপ্রাপ্ত দুই আসামি ও ধর্ষণ মামলায় বৃদ্ধ গ্রেপ্তার

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়নে অস্ট্রেলিয়ার সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ: এলজিআরডি মন্ত্রী

লংমার্চ আর সংসদের বক্তব্যে অমিল, জামায়াতকে নিয়ে চরমোনাই পীরের কড়া সমালোচনা

‎হাতিয়াতে ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬ শিক্ষার্থী

১০

বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে প্যাবের আলোচনা সভা ও র‍্যালি

১১

সান্তাহারে কুড়িগ্রাম এক্সপ্রেসের বগি লাইনচ্যুত

১২

ধুনটে অবৈধভাবে মজুত করা সার জব্দ, চার ব্যবসায়ীর দেড় লাখ টাকা জরিমানা

১৩

ভূরুঙ্গামারীতে সার বিতরণের স্লিপ নিয়ে উত্তেজনা: প্রশাসনের তাৎক্ষণিক পদক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক

১৪

কুষ্টিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২

১৫

গোবিপ্রবির আবাসিক হলে সাপের উপদ্রব, মেডিকেলে নেই প্রতিষেধক

১৬

‎ক্লাস চলাকালে একে একে অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩

১৭

ধুনটে ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

১৮

ফরিদপুরে ডেঙ্গু জ্বরে ৭০ বছরের নারীর মৃত্যু

১৯

ধুনটে ইমাম-মুয়াজ্জিনদের জীবনযুদ্ধ, নেই নির্দিষ্ট বেতন কাঠামো

২০