তানভীর আজাদ, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
২১ জুলাই ২০২৬, ৭:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দৌলতপুরে তুলা চাষে নতুন সম্ভাবনা, প্রণোদনার উপকরণ পেলেন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা

Share this news with

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় তুলা চাষ সম্প্রসারণ এবং কৃষকদের উৎপাদনে উৎসাহিত করতে ২০২৬-২৭ মৌসুমের সরকারি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উন্নতমানের তুলা বীজ ও প্রয়োজনীয় কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) সকালে দৌলতপুর উপজেলা অডিটোরিয়ামে তুলা উন্নয়ন বোর্ড, কুষ্টিয়া জোনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য আলহাজ রেজা আহমেদ বাচ্চু মোল্লা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিন্দ্য মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুষ্টিয়ার উপ-পরিচালক মোজাদ্দীদ আল শামীম এবং দৌলতপুর উপজেলা কৃষি কর্মকর্তা রেহানা পারভীন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেন, কৃষকদের উৎপাদনমুখী করতে এবং কৃষি খাতকে আরও শক্তিশালী করতে সরকার নিয়মিত বিভিন্ন প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করছে। তিনি বলেন, দেশে তুলা উৎপাদন বৃদ্ধি পেলে বস্ত্রশিল্পের কাঁচামাল আমদানির ওপর নির্ভরতা কমবে, পাশাপাশি কৃষকরাও অর্থনৈতিকভাবে আরও লাভবান হবেন। তিনি কৃষকদের সরকারি সহায়তার সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে অধিক উৎপাদনের আহ্বান জানান।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোজাদ্দীদ আল শামীম বলেন, আধুনিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক ব্যবস্থাপনার মাধ্যমে তুলা চাষে অধিক ফলন অর্জন সম্ভব। কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও কারিগরি সহায়তা দিতে কৃষি বিভাগ সবসময় পাশে থাকবে বলেও তিনি জানান।

উপজেলা কৃষি কর্মকর্তা রেহানা পারভীন বলেন, দৌলতপুরের মাটি ও জলবায়ু তুলা চাষের জন্য উপযোগী। বিনামূল্যে বীজ ও কৃষি উপকরণ বিতরণের ফলে এ অঞ্চলে তুলা চাষের পরিধি আরও বাড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য মন্ডল বলেন, কৃষকদের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে সরকারের প্রণোদনা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি সঠিক পরিচর্যা ও নিয়মিত তদারকির মাধ্যমে তুলা চাষে সফলতা অর্জনের আহ্বান জানান এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠান শেষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে আনুষ্ঠানিকভাবে উন্নতমানের তুলা বীজ ও প্রয়োজনীয় কৃষি উপকরণ বিতরণ করা হয়। সংশ্লিষ্টদের আশা, এ উদ্যোগ দৌলতপুরে তুলা চাষের বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং কৃষকদের আয় বৃদ্ধির পাশাপাশি দেশের বস্ত্রশিল্পের কাঁচামাল উৎপাদনেও ইতিবাচক অবদান রাখবে।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাতিয়ায় মায়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ পাচারকারী আটক

কবর থেকে মরদেহ তুলে দরবারে প্রতিস্থাপন, ফিলিপনগরে উত্তেজনা

বগুড়া পুলিশে কোটি টাকার বিল-ভাউচার জালিয়াতির অভিযোগ, সম্পৃক্ততার অভিযোগ ৮ জনের

গণভোট ও জনগণের সার্বভৌম ক্ষমতা নিয়ে নাগরিক ফোরামের আলোচনা সভা

পিআইবির মহাপরিচালকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

গ্রামীণফোনের সাবেক শ্রমিকদের ৫% বিলম্বজনিত পাওনা পরিশোধের দাবিতে মানববন্ধন

৭ দফা দাবিতে দলিল লেখকদের জেলা প্রতিনিধি সম্মেলন

মর্যাদা, অধিকার ও ন্যায্য হিস্যা নিশ্চিতে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে বিলসের সম্মেলন

বিএমইউতে ICU-1 উদ্বোধন ও ক্রিটিক্যাল কেয়ার নার্সিং প্রশিক্ষণের সনদ প্রদান

মিরপুরে গার্মেন্টস শ্রমিকদের র‍্যালি, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবি

১০

এম. আলম মুরাদের ওপর হামলার বিচারের দাবিতে রাজু ভাস্কর্যে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ

১১

মিরপুরে গ্যাস ও বিদ্যুতের দাবিতে কমিউনিস্ট পার্টির বিক্ষোভ সমাবেশ

১২

শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

১৩

ঢাবিতে ‘কাঁটাতারের শহীদ ফেলানী’ স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন

১৪

নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৩

১৫

বান্দরবানে প্রাইভেটকারের গোপন স্থানে ইয়াবা, চালক আটক

১৬

শ্রীকৃষ্ণের জন্মতিথিতে কুষ্টিয়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা

১৭

আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত

১৮

নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে শাহবাগে গণকর্মসূচি, যান চলাচল বন্ধ

১৯

বগুড়ার শিবগঞ্জে দুর্ঘটনায় জনপ্রশাসন প্রতিমন্ত্রীর গাড়ি

২০