
নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে গণকর্মসূচি পালন করছেন নোয়াখালী বিভাগ বাস্তবায়ন কমিটির নেতাকর্মী ও সমর্থকরা।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৩টা ৫০ মিনিট থেকে শাহবাগ মোড়ে এ গণকর্মসূচি শুরু হয়। এতে নোয়াখালীকে পৃথক বিভাগ হিসেবে বাস্তবায়নের দাবি জানানো হয়।
গণকর্মসূচির কারণে শাহবাগ মোড়ের চারদিকের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে আশপাশের সড়কে যানজট সৃষ্টি হয়েছে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, কর্মসূচিতে প্রায় ২ হাজার ৫০০ থেকে ৩ হাজার মানুষ অংশগ্রহণ করেছেন।
নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং দ্রুত এ দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
মন্তব্য করুন