
মর্যাদা, অধিকার ও ন্যায্য হিস্যা নিশ্চিতে এগিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস)-এর উদ্যোগে সম্মেলন ও সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত হচ্ছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টা ১৫ মিনিটে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি)-এ এ সম্মেলন ও সাধারণ সভা শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও কৃষি বিষয়ক উপদেষ্টা এবং বিলসের মহাসচিব নজরুল ইসলাম খান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার, বিলসের চেয়ারম্যান মো. মজিবুর রহমান ভূঁইয়া এবং এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক (সচিব) ডক্টর মোহাম্মদ জাকারিয়া।
সম্মেলনে শ্রমজীবী মানুষের মর্যাদা, অধিকার ও ন্যায্য হিস্যা নিশ্চিত করা, শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করা হচ্ছে।
অনুষ্ঠানে বিলসের সদস্য, শ্রমিক নেতা, বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করছেন।
মন্তব্য করুন