
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে অভিযান চালিয়ে ২৯০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি মোটরসাইকেল ও মোবাইল ফোনসহ দুইজনকে আটক করেছে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)।
রোববার (৪ অক্টোবর) রাত ১১টার দিকে ধর্মগড় বিওপির মলানী লজিস্টিক ক্যাম্পের বিশেষ টহলদল সীমান্ত পিলার ৩৭৩/১-এস থেকে প্রায় ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ‘চিকনি’ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটকরা হলেন—বালিয়াডাঙ্গী উপজেলার কাশুয়া খাদেমগঞ্জ গ্রামের গোলাম মোস্তফা (৩৮) ও উদয়পুর গ্রামের আনছারুল হক (৩৫)।
বিজিবি জানায়, অভিযানে ২৯০ পিস ট্যাপেন্টাডল, দুটি বাটন মোবাইল ফোন, দুটি সিম কার্ড ও একটি ১০০ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। জব্দ করা মালামালের মোট মূল্য ২ লাখ ৪ হাজার ১০০ টাকা।
৫০ বিজিবি জানিয়েছে, মাদক ও চোরাচালান প্রতিরোধে জিরো টলারেন্স নীতির আওতায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন