আবদুল মোতালেব, চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
২ মে ২০২৬, ৫:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চাটখিলে টিসিবির পণ্য গুদামজাত: ছাত্রলীগ কর্মীকে ৫০ হাজার টাকা জরিমানা

Share this news with

নোয়াখালীর চাটখিল উপজেলায় টিসিবির (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) পণ্য গ্রাহকদের না দিয়ে অবৈধভাবে গুদামজাত করার অভিযোগে জসিম উদ্দীন নামের এক ছাত্রলীগ কর্মীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (২ মে) দুপুরে উপজেলার পরকোট ইউনিয়নের মুন্সি রাস্তা এলাকার একটি গুদামে অভিযান চালিয়ে এ দণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। অভিযান পরিচালনা করেন চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে গুদাম থেকে বিপুল পরিমাণ টিসিবির পণ্য জব্দ করা হয়। এর মধ্যে ছিল ১৮০ বোতল (২ লিটার) সয়াবিন তেল, ৪ বস্তা (প্রায় ২০০ কেজি) চিনি এবং প্রায় ২০০ কেজি ছোলা বুট।

স্থানীয় সূত্রে জানা যায়, বদলকোট ইউনিয়নের ছাত্রলীগ নেতা জসিম উদ্দীনের মালিকানাধীন টিসিবি ডিলারশিপ শশী এন্টারপ্রাইজ ও রয়েল এন্টারপ্রাইজের মাধ্যমে কার্ডধারী গ্রাহকদের পণ্য না দিয়ে সেগুলো গুদামজাত করা হচ্ছিল। পরে এসব পণ্য বেশি দামে খুচরা বাজারে বিক্রির অভিযোগও রয়েছে।

অভিযান শেষে ইউএনও মিজানুর রহমান জানান, ১৯৫৬ সালের অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইনে ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি তার ডিলারশিপ লাইসেন্স বাতিলের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সুপারিশ করা হবে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাংলোক ঝর্ণায় অসুস্থ পর্যটককে উদ্ধার করল বিজিবি

রাজশাহীতে অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদন, বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

অনিয়মের অভিযোগে বান্দরবান জনস্বাস্থ্য প্রকৌশলে দুদকের অভিযান

বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির দায়িত্ব হস্তান্তর

বিএমএসআরআইয়ের জটিলতা নিরসনে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

আদমদীঘি প্রেসক্লাব কমিটি গঠন – সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী

যাত্রাবাড়ীতে যুবদলের বিক্ষোভ সমাবেশ

৪ দফা দাবি দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ স্থগিত করলেন কুবি শিক্ষার্থীরা

শাহবাগে রাষ্ট্র সংলাপ ফোরামের অবস্থান কর্মসূচি ও সংবাদ সম্মেলন

অপ্রতিম হত্যার মূল রহস্য উদঘাটন, চার আসামি গ্রেপ্তার

১০

মজুরি বৃদ্ধি ও ন্যায্য দামের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের সমাবেশ

১১

জাবির লোক প্রশাসন বিভাগের নতুন সভাপতি আরজুমান নাজিজ

১২

বগুড়ায় রেজাউল করিম বাদশা এমপিকে বিপিজিএ সংবর্ধনা

১৩

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত

১৪

শাহবাগে মঞ্চ ২৪-এর সংবাদ সম্মেলন ও লাঠি মিছিল

১৫

বগুড়ায় মাদক মামলার সাজাপ্রাপ্ত নারী আসামি গ্রেপ্তার

১৬

মুকসুদপুরে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৭

গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম প্রত্যাখ্যান ১১ দলীয় ঐক্যের

১৮

ঠাকুরগাঁওয়ে রেকর্ডিয় গ্রামীণ সড়কের মাটি কাটার অভিযোগ

১৯

রাজশাহীতে সর্প দংশন সচেতনতা দিবসে প্রশিক্ষণ কর্মশালা

২০