উজ্জ্বল রায়, জবি প্রতিনিধি
১১ জুন ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

এক মিনিটের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে ৬ টি বিভাগে পুরস্কার জিতলেন জবি শিক্ষার্থী রওনাকুর সালেহীন

Share this news with

পরিবেশ ও জলবায়ু সচেতনতা নিয়ে নির্মিত এক মিনিটের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘Story of a Stone’ পরিবেশ চলচ্চিত্র উৎসবে ৬টি বিভাগে পুরস্কার জিতে প্রশংসা কুড়িয়েছেন জবির রওনাকুর সালেহীন। চলচ্চিত্রটির নির্মাতা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) চলচ্চিত্র ও টেলিভিশন বিভাগের ১৪তম ব্যাচের শিক্ষার্থী।

সম্প্রতি ঢাকায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত ‘১ মিনিট পরিবেশ চলচ্চিত্র উৎসব ২০২৬’-এ দেশের বিভিন্ন প্রান্তের নির্মাতারা অংশ নেন। উৎসবে প্রদর্শিত চলচ্চিত্রগুলোর মধ্যে ‘Story of a Stone’ বিষয়বস্তু, নির্মাণশৈলী ও পরিবেশবান্ধব বার্তার জন্য বিশেষভাবে আলোচিত হয়।

উৎসবের ফলাফলে দেখা যায়, চলচ্চিত্রটি সেরা চলচ্চিত্র, জুরি অ্যাওয়ার্ড ও সেরা চিত্রনাট্য বিভাগে পুরস্কার অর্জন করেছে। একই সঙ্গে নির্মাতা রওনাকুর সালেহীন সেরা পরিচালক ও সেরা শিল্প নির্দেশক হিসেবে স্বীকৃতি পেয়েছেন। এ ছাড়া চলচ্চিত্রটির সংগীত পরিচালক আহসান আল মিরাজ সেরা সংগীত পরিচালক পুরস্কার লাভ করেন। সব মিলিয়ে একক চলচ্চিত্র হিসেবে সর্বোচ্চ ৬টি বিভাগে পুরস্কার জিতে উৎসবের অন্যতম সফল চলচ্চিত্রে পরিণত হয়েছে ‘Story of a Stone’।

মাত্র ৬০ সেকেন্ডের এই চলচ্চিত্রে একটি পাথরকে প্রতীক হিসেবে ব্যবহার করে প্রকৃতি, পরিবেশ এবং মানুষের দায়িত্ববোধের গল্প তুলে ধরা হয়েছে। জলবায়ু পরিবর্তন, পরিবেশ বিপর্যয় ও প্রকৃতি সংরক্ষণের প্রয়োজনীয়তাকে সংক্ষিপ্ত সময়ের মধ্যে প্রভাবশালীভাবে উপস্থাপন করা হয়েছে এতে।

পুরস্কারপ্রাপ্তি নিয়ে রওনাকুর সালেহীন বলেন, পরিবেশ রক্ষার দায়িত্ব আমাদের সবার। ‘Story of a Stone’-এর মাধ্যমে এমন একটি বার্তা তুলে ধরার চেষ্টা করেছি, যা মানুষকে প্রকৃতি সম্পর্কে নতুন করে ভাবতে উদ্বুদ্ধ করবে। এই স্বীকৃতি আমাকে ভবিষ্যতে আরও দায়িত্বশীল ও মানসম্মত কাজ করতে অনুপ্রাণিত করবে।

উল্লেখ্য, পরিবেশ ও জলবায়ু জাদুঘর এবং ঢেঁকি প্রযোজনার যৌথ উদ্যোগে আয়োজিত এ উৎসবের প্রধান আয়োজক ছিলেন মো. নিজাম উদ্দিন। পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে তরুণদের সম্পৃক্ত করতে আয়োজিত এ উৎসব ইতোমধ্যে বিভিন্ন মহলে প্রশংসা পেয়েছে। আয়োজকদের মতে, পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে চলচ্চিত্রের মতো সৃজনশীল মাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে বিএনপির বিক্ষোভ সমাবেশ, ‘ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত’ থাকার ঘোষণা

দাউদকান্দিতে প্রাইভেটকারে মিলল ১০০ কেজি গাঁজা, পুলিশের অভিযানে চালক উধাও

দ্রব্যমূল্য বৃদ্ধি ও বিদেশি স্বার্থের প্রতিবাদে প্রেসক্লাব এলাকায় জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের বিক্ষোভ

নওগাঁয় ১৭ অক্টোবর শুরু হচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

অপরাধ ও দুর্নীতি নির্মূলে জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা

ভূরুঙ্গামারীতে হোটেলে পুলিশের অভিযান, ৭ হাজার ইয়াবার তথ্য

পরাজিত শক্তির সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করবে বগুড়া যুবদল

সান্তাহারে মিলারের বিরুদ্ধে খাড়ির পাড় দখল ও জমিতে বজ্র ফেলার অভিযোগ

বগুড়ায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের ৬ দফা দাবিতে বিক্ষোভ

বগুড়ায় সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে রেলস্টেশনে বিক্ষোভ মিছিল

১০

অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী

১১

২০২৭ এর মে থেকেই চট্টগ্রামে স্হায়ী ক্যাম্পাসে কার্যক্রম শুরু করবে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি

১২

জাবিতে আন্তর্জাতিক চলচ্চিত্র ও ভিজ্যুয়াল স্টোরিটেলিং সামিট অনুষ্ঠিত

১৩

বগুড়ায় ১৪ হাজার ইয়াবাসহ যুবক আটক

১৪

দৌলতপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত সাবেক সেনা সদস্য

১৫

কুড়িগ্রামে সার বিতরণে বিলম্বের প্রতিবাদে কৃষকদের সড়ক অবরোধ, ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ

১৬

ঠাকুরগাঁও ভূল্লীতে ট্রাক-অটোর সংঘর্ষে কলেজছাত্রী নিহত, আহত ৬

১৭

বগুড়ায় যাত্রীবাহী বাসে সন্তান জন্ম, মা-শিশুর আজীবন ভ্রমণ ফ্রি

১৮

ভর্তি সহায়তায় বগুড়ার শাহ্ সুলতান কলেজে ছাত্রদলের হেল্পডেস্ক

১৯

বসুন্ধরায় রুমমেটের হাতে চালক গুরুতর জখম

২০