
উপজেলা দিবস উপলক্ষে জাতীয় পার্টির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৩টা ৪০ মিনিট থেকে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদের, সুনীল শুভ রায় ও রেজাউল ইসলাম ভূঁইয়া, অতিরিক্ত মহাসচিব মো. ইকবাল হোসেন রাজুসহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন।
এছাড়া জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ও উপজেলা দিবস উদযাপন কমিটির আহ্বায়কসহ জাতীয় যুব সংহতি, স্বেচ্ছাসেবক পার্টি ও জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন।
জাতীয় পার্টি সূত্রে জানা যায়, ১৯৮৩ সালের ২৩ অক্টোবর তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ উপজেলা পদ্ধতি প্রবর্তনের উদ্যোগ গ্রহণ করেন। এ দিনটিকে স্মরণ করে জাতীয় পার্টি প্রতিবছর উপজেলা দিবস পালন করে আসছে।
দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা পদ্ধতির প্রবর্তন, এর তাৎপর্য এবং স্থানীয় সরকার ব্যবস্থায় এর ভূমিকা নিয়ে আলোচনা পরবর্তী দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মন্তব্য করুন