পারভেজ রহমান, চট্টগ্রাম প্রতিনিধি
১২ মে ২০২৬, ৭:১৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আনোয়ারায় গৃহবধূকে আত্মহত্যায় প্ররোচনা, স্বামী আটক

Share this news with

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় গৃহবধূ হালিমা আক্তার মুন্নির (২১) রহস্যজনক মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি স্বামী মো. মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭। সোমবার (১১ মে) রাত পৌনে ৯টার দিকে নগরীর চকবাজার থানার আধুনিক চক সুপার মার্কেটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব সূত্রে জানা গেছে, ২০২৩ সালের অক্টোবরে উপজেলার বরৈয়া গ্রামের মিজানুর রহমানের সঙ্গে হালিমা আক্তার মুন্নির বিয়ে হয়। তাদের দেড় বছরের একটি কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই দাম্পত্য কলহ ও পারিবারিক বিরোধের জেরে মুন্নির ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চলত বলে অভিযোগ পরিবারের। ইতিপূর্বে এই বিবাদ মীমাংসার জন্য একাধিকবার সামাজিক বৈঠকও অনুষ্ঠিত হয়েছিল।

মুন্নির স্বজনদের দাবি, শ্বশুরবাড়ির অব্যাহত নির্যাতনের কারণে তারা কিছুদিন ভাড়া বাসায় থাকলেও সম্প্রতি শ্বশুরের অসুস্থতার অজুহাতে তাকে পুনরায় বাড়িতে ফিরিয়ে নেওয়া হয়। গত ১০ মে ভোরে মিজানুর রহমান ফোনে মুন্নির পরিবারকে আত্মহত্যার খবর দেন। তবে পরিবারের সদস্যরা গিয়ে ঘরের চালের বিমের সাথে ঝুলন্ত লাশের শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন দেখতে পান। তাদের অভিযোগ— মুন্নিকে শ্বাসরোধ করে হত্যা করার পর আত্মহত্যার নাটক সাজাতে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছিল।

এই ঘটনায় মুন্নির বাবা বাদী হয়ে আনোয়ারা থানায় একটি মামলা দায়ের করেন। র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার ১ নম্বর আসামি মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।”

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় শিক্ষার্থীরা পেল উপকরণ ও হাজী ফাউন্ডেশনের দোয়া

১

বগুড়ায় বিসিক হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট প্রশিক্ষণ উদ্বোধন

২

পঞ্চম দিনেও অচল চুয়েট, নতুন ভিসিকে শিক্ষার্থীদের লাল কার্ড

৩

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত

৪

কুবি সিন্ডিকেটের সদস্য হিসেবে নিয়োগ পেলেন তিন অধ্যাপক

৫

শাহবাগে আন্তর্জাতিক সংগ্রাম ও সংহতি দিবস উপলক্ষে কর্মসূচি

৬

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে কুষ্টিয়ায় নিহত-১

৭

বান্দরবানে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধু পূর্ণিমা উদযাপন

৮

বিদ্যুৎ, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও নেটওয়ার্কের সংকটে আলীকদমের কুরুকপাতা

৯

নায়েব আব্দুস সালামকে ঘিরে শেরপুরের ভূমি অফিসে অনিয়ম-দুর্নীতির নানান অভিযোগ

১০

বগুড়ায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

১১

বগুড়ায় প্রধানমন্ত্রীর চিকিৎসকের আর্থিক সহায়তার চেক বিতরণ

১২

শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নে ইতিবাচক পরিবর্তন ঘটছে: মোশারফ হোসেন এমপি

১৩

ফ্যামিলি কার্ডের কথা বলে সরকার মুলা ঝুলিয়ে নিত্যপণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে : আতিকুর রহমান

১৪

সিলেটে জামায়াতের দুই দিনব্যাপী রুকন শিক্ষাশিবিরের সমাপ্তি

১৫

মিটফোর্ড সুইপার কলোনী উচ্ছেদ বন্ধের দাবিতে শাহবাগে নাগরিক সমাবেশ

১৬

জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে শাহবাগে জাগ্রত জুলাই ফোরামের বিক্ষোভ

১৭

সিফাত আব্দুল্লাহর মুক্তির দাবিতে শাহবাগে রাষ্ট্রসংলাপ ফোরামের মানববন্ধন

১৮

শিক্ষা ও গবেষণায় এআইয়ের ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

১৯

বাড়িতে গাঁজার গাছ লাগিয়ে পরিচর্যা, কারবারি গ্রেপ্তার

২০