মোহাইমিনুল ইসলাম শুভ, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
১৬ মে ২০২৬, ৬:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অতিবৃষ্টিতে ফসলি জমি সহ ব্রহ্মপুত্রের নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে বসতবাড়ি

Share this news with

নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের পশ্চিম মনতলা এলাকায় অতি বৃষ্টির কারণে ভয়াবহ ভূমিধস দেখা দিয়েছে। ঈদগাঁ সংলগ্ন ফসলি জমি ও বসতঘর ব্রহ্মপুত্র নদীর গর্ভে বিলীন হয়ে যাচ্ছে।

স্থানীয়দের দাবি, বৃষ্টির পানি প্রবাহের কোন ড্রেন না থাকাই অপরিকল্পিতভাবে পানি দিয়ে বসতবাড়ি ফসলে জমি নদীর গর্ভে বিলীন হচ্ছে। ইতোমধ্যে প্রায় তিন থেকে চার একর পানের বরজ অতিবৃষ্টির কারণে বিলীন হয়ে গিয়েছে। এতে কৃষকদের ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে।

এলাকাবাসী জানান, কয়েকদিনের ভারী বর্ষণ ও বৃষ্টির ঢলে ভাঙনের তীব্রতা আরও বেড়েছে। নদীর পাড়ের বেশ কয়েকটি বসতবাড়ি এখন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। যেকোনো সময় আরও ঘরবাড়ি নদীগর্ভে চলে যেতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

খিদিরপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ আলী বলেন, “অতি বৃষ্টির কারণে নদীর ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে। এলাকার মানুষের ফসলি জমি ও পানের বরজ নদীতে বিলীন হয়ে যাচ্ছে। দ্রুত ব্যবস্থা না নিলে আরও বড় ক্ষতি হবে।”

রামপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হেলাল উদ্দিন আকন্দ বলেন, “এখানকার অনেক পরিবার আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। বসতবাড়িগুলো এখন অত্যন্ত ঝুঁকিতে রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি।”

স্থানীয়রা নদীভাঙন রোধে দ্রুত বাঁধ নির্মাণ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্মাণ শ্রমিককে হুমকি ও মারধরের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন

১

৯১ দেশের প্রতিযোগিতায় বিশ্বজয়, বিজয়ী বিএমইউ শিক্ষক-শিক্ষার্থীদের ‘গোল্ডেনরুটস’

২

সান্তাহারে তিন শতাধিক কারা নির্যাতিত বিএনপি নেতা-কর্মীকে গণসংবর্ধনা

৩

সংবাদ প্রকাশের পর আদমদীঘিতে বুশরা, বৈশাখীসহ ১৩ চালকলকে শোকজ

৪

লালন তিরোধান দিবস উপলক্ষে ঢাবির টিএসসিতে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

৫

ঢাবিতে বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে সাদা ছড়ি বিতরণ

৬

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত ৬

৭

১৩তম গ্রেডের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে ইবতেদায়ী শিক্ষকদের লাগাতার অবস্থান

৮

ভিকারুননিসা নূন স্কুলের অভিভাবকদের প্রতিবাদ ও মানববন্ধন

৯

জাতীয় প্রেসক্লাবের সামনে জেটেবের বিক্ষোভ সমাবেশ

১০

কারিগরি শিক্ষা ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকার রক্ষার দাবিতে এফডিইবির মানববন্ধন

১১

মার্চেন্ডাইজার জামাল উদ্দিনের মৃত্যুর তদন্ত ও বিচারের দাবিতে AMFB-এর মানববন্ধন

১২

জাবির ৪৬তম ব্যাচের শিক্ষা সমাপনী অনুষ্ঠানের আহ্বায়ক নির্বাচিত, কোষাধ্যক্ষ মনোনীত

১৩

‎সেনবাগে অষ্টম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, অভিমানের জেরে আত্মহত্যার ধারণা

১৪

সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সিরাতুন্নবী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান

১৫

ধুনটে শিক্ষার্থীদের আত্মউন্নয়ন সেমিনার ও ৬ পরিবারকে ছাগল প্রদান

১৬

তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক শিবির নেতা সুমন গ্রেপ্তার

১৭

বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৮

আদমদীঘিতে সালিশের ভিডিও করায় বসতবাড়িতে হামলা, খড়ের পালায় আগুন

১৯

দুর্গাপূজায় নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতায় থাকবে এসআরবি-১৩, ঠাকুরগাঁওয়ে ৪৭৮ মণ্ডপ

২০