ফারহান লাবিব, বগুড়া জেলা প্রতিনিধি
৩০ জুলাই ২০২৬, ৩:২৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সাংবাদিকদের সহায়তায় গঠিত ‘বাছাই কমিটিতে’ বগুড়ার কালাম আজাদ

Share this news with

দুর্ঘটনায় বা দায়িত্ব পালনকালে গুরুতর আহত বা নিহত সাংবাদিকের পরিবারকে আর্থিক সহায়তা-অনুদান প্রদানের লক্ষ্যে সরকারের গঠিত বাছাই কমিটিতে রয়েছেন বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যুরো প্রধান কালাম আজাদ।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব খাদিজা তাহেরা ববি স্বাক্ষরিত জারি করা এক আদেশে সোমবার এ তথ্য জানানো হয়। এতে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালককে সভাপতি করে ৯ সদস্যের কমিটি গঠন করা হয়।

কমিটির সদস্যরা হলেন, প্রধান তথ্য কর্মকর্তা (তথ্য অধিদপ্তর), যুগ্মসচিব (প্রেস-২), প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপ-প্রেস সচিব মো. জাহিদুল ইসলাম রবি, অর্থ বিভাগের যুগ্মসচিব মোহাম্মদ রেজাউল ইসলাম, দৈনিক দেশ রূপান্তরের বিশেষ প্রতিনিধি মো. রেজাউল করিম (লাবলু), দৈনিক বাংলাদেশের খবরের সাবেক সিটি এডিটর কাউছার হোসেন খোন্দকার এবং বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ (কলাম আজাদ)। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উপ-পরিচালক (প্রশাসন ও তথ্য) সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

অফিস আদেশ অনুযায়ী, বাছাই কমিটি বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট বিধিমালা, ২০১৬ অনুসরণ করে আবেদনসমূহ যাচাই-বাছাই করবে। একই সঙ্গে সুপারিশের পক্ষে যৌক্তিকতা বিবেচনা এবং সাব-কমিটির গাইডলাইন যথাযথভাবে অনুসরণের দায়িত্ব পালন করবে। এতে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন রয়েছে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাংলোক ঝর্ণায় অসুস্থ পর্যটককে উদ্ধার করল বিজিবি

রাজশাহীতে অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদন, বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

অনিয়মের অভিযোগে বান্দরবান জনস্বাস্থ্য প্রকৌশলে দুদকের অভিযান

বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির দায়িত্ব হস্তান্তর

বিএমএসআরআইয়ের জটিলতা নিরসনে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

আদমদীঘি প্রেসক্লাব কমিটি গঠন – সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী

যাত্রাবাড়ীতে যুবদলের বিক্ষোভ সমাবেশ

৪ দফা দাবি দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ স্থগিত করলেন কুবি শিক্ষার্থীরা

শাহবাগে রাষ্ট্র সংলাপ ফোরামের অবস্থান কর্মসূচি ও সংবাদ সম্মেলন

অপ্রতিম হত্যার মূল রহস্য উদঘাটন, চার আসামি গ্রেপ্তার

১০

মজুরি বৃদ্ধি ও ন্যায্য দামের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের সমাবেশ

১১

জাবির লোক প্রশাসন বিভাগের নতুন সভাপতি আরজুমান নাজিজ

১২

বগুড়ায় রেজাউল করিম বাদশা এমপিকে বিপিজিএ সংবর্ধনা

১৩

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত

১৪

শাহবাগে মঞ্চ ২৪-এর সংবাদ সম্মেলন ও লাঠি মিছিল

১৫

বগুড়ায় মাদক মামলার সাজাপ্রাপ্ত নারী আসামি গ্রেপ্তার

১৬

মুকসুদপুরে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৭

গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম প্রত্যাখ্যান ১১ দলীয় ঐক্যের

১৮

ঠাকুরগাঁওয়ে রেকর্ডিয় গ্রামীণ সড়কের মাটি কাটার অভিযোগ

১৯

রাজশাহীতে সর্প দংশন সচেতনতা দিবসে প্রশিক্ষণ কর্মশালা

২০