নিজস্ব প্রতিবেদক
২৮ জুলাই ২০২৬, ২:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আদাবরে তরুণীকে আটকে রেখে ধর্ষণ ও হত্যার অভিযোগ, ফটোগ্রাফারসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

Share this news with

রাজধানীর আদাবরে এক তরুণীকে বিয়ের আশ্বাসে চার দিন আটকে রেখে ধর্ষণ এবং পরে হত্যার অভিযোগে এক ফটোগ্রাফার ও তার বাবা-মায়ের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫-এ ভুক্তভোগীর বড় বোন রাজিয়া সুলতানা মামলাটি দায়ের করেন। বিচারক মো. মনিরুজ্জামান বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগের বিষয়ে তদন্ত করে আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য গোয়েন্দা (ডিবি) পুলিশকে নির্দেশ দেন।

মামলার আসামিরা হলেন ফটোগ্রাফার নামিম আশরাফ মনি, তার বাবা আশরাফউদ্দিন এবং মা শাহনাজ বেগম।

মামলার অভিযোগে বলা হয়েছে, নিহত সাদিয়া ইয়াসফিয়া (২৪) পেশায় একজন মেকআপ আর্টিস্ট ছিলেন। ২০২৪ সালে একটি শুটিংয়ের মাধ্যমে নামিম আশরাফের সঙ্গে তার পরিচয় হয়। পরবর্তীতে বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে কাজ করতে গিয়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং বিয়ের বিষয়ে দুই পরিবারও অবগত ছিল।

অভিযোগ অনুযায়ী, গত ৬ জুন সাদিয়ার পরিবারের সদস্যরা বিয়ের প্রস্তাব নিয়ে নামিমের গেন্ডারিয়ার বাসায় গেলে আসামিদের পরিবার প্রস্তাব প্রত্যাখ্যান করে এবং বিভিন্ন ধরনের হুমকি দেয়।

মামলায় আরও উল্লেখ করা হয়েছে, ১০ জুন রাতে নামিম সাদিয়াকে আদাবরের শেখেরটেক এলাকার নিজের স্টুডিও-সংলগ্ন ফ্ল্যাটে নিয়ে যান। সেখানে তাকে পরিবারের কাছে বান্ধবীর বাসায় অবস্থানের কথা বলতে বাধ্য করা হয়। এরপর ১০ থেকে ১৪ জুন পর্যন্ত তাকে আটকে রেখে একাধিকবার ধর্ষণের পর হত্যা করা হয় বলে অভিযোগে দাবি করা হয়েছে।

বাদীপক্ষের দাবি, ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে প্রচারের চেষ্টা করা হয়। তবে পুলিশের সুরতহাল প্রতিবেদনে ভুক্তভোগীর শরীরে আঘাতের চিহ্ন এবং ধর্ষণের আলামত পাওয়া গেছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

আদালত অভিযোগটি আমলে নিয়ে বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনি কার্যক্রম নির্ধারণ করা হবে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় যাত্রীবাহী বাসে সন্তান জন্ম, মা-শিশুর আজীবন ভ্রমণ ফ্রি

ভর্তি সহায়তায় বগুড়ার শাহ্ সুলতান কলেজে ছাত্রদলের হেল্পডেস্ক

বসুন্ধরায় রুমমেটের হাতে চালক গুরুতর জখম

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদে জাতীয় বিপ্লবী সংসদের সংবাদ সম্মেলন

রুহুল কবির রিজভীকে বগুড়া জেলা বিএনপির শুভেচ্ছা

পুলিশের বাধা অতিক্রম করে আদালত চত্বরে সাংবাদিকদের বিক্ষোভ

অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি নিয়ে কুবি শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁওয়ে ভূল্লীতে পুকুরে পড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

মিড ডে মিলের খাবার দুধ খেয়ে অসুস্থ ৩৪ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি

ধুনটে ককটেল বিস্ফোরণ মামলায় আ.লীগ-ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

১০

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ

১১

সাইবার সুরক্ষা আইন ২০২৬ নিয়ে জাতীয় প্রেস ক্লাবে জামায়াতের সেমিনার

১২

জাতীয় প্রেস ক্লাবে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে আলোচনা সভা

১৩

জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

১৪

জাবিতে যাত্রা শুরু করল ব্যান্ড সংগীতের নতুন প্ল্যাটফর্ম ‘জেইউ ব্যান্ড সোসাইটি’

১৫

লাংলোক ঝর্ণায় অসুস্থ পর্যটককে উদ্ধার করল বিজিবি

১৬

রাজশাহীতে অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদন, বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

১৭

অনিয়মের অভিযোগে বান্দরবান জনস্বাস্থ্য প্রকৌশলে দুদকের অভিযান

১৮

বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির দায়িত্ব হস্তান্তর

১৯

বিএমএসআরআইয়ের জটিলতা নিরসনে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

২০