বান্দরবান প্রতিনিধি
৮ নভেম্বর ২০২৬, ৮:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রোয়াংছড়িতে লটারির মাধ্যমে সড়ক রক্ষণাবেক্ষণ কর্মী নিয়োগ

Share this news with

বিধবা, অসহায়, দরিদ্র ও ভূমিহীন নারীদের অগ্রাধিকার বান্দরবানের রোয়াংছড়িতে পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান প্রকল্পের (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়েছে। স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে লটারির মাধ্যমে কর্মী নির্বাচন করা হয়।

রোববার (৮ নভেম্বর) উপজেলার ১ নম্বর রোয়াংছড়ি সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ নিয়োগ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে বিধবা, অসহায়, দরিদ্র ও ভূমিহীন নারীদের বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন এ প্রকল্পের মাধ্যমে ইউনিয়নভিত্তিক পল্লী সড়ক রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবেন নিয়োগপ্রাপ্ত কর্মীরা। পাশাপাশি স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং সুবিধাবঞ্চিত নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্য রয়েছে প্রকল্পটির।

রোয়াংছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহ্লাঅং মারমা বলেন এই লটারির মাধ্যমে কর্মী নির্বাচন করায় নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় থাকবে বলে আমি আশা করি।

তিনি আরো বলেন, এ প্রকল্পের মাধ্যমে একদিকে গ্রামীণ সড়কের নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত হবে, অন্যদিকে দরিদ্র ও সুবিধাবঞ্চিত নারীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

নিয়োগ কার্যক্রমে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহ্লাঅং মারমা, আরআরএমইপি কর্মী নিয়োগের ট্রেইনিং অফিসার মাসুদ আলম, সংশ্লিষ্ট ওয়ার্ডের সদস্য, সংবাদকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোবিপ্রবির ১.৩৩ একর জমি পুনরুদ্ধারে আইনগত বাধা নেই: অ্যাটর্নি জেনারেল

১

রমনা কালী মন্দিরে কালীপূজা পরিদর্শন করলেন বিএনপির রুহুল কবির রিজভী

২

ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ গেটে ককটেল বিস্ফোরণ

৩

৭ নভেম্বরের চেতনায় শহীদ জিয়ার আদর্শে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ: সন্ধান সরকার

৪

বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে এক যুবকের মরদেহ উদ্ধার

৫

রোয়াংছড়িতে লটারির মাধ্যমে সড়ক রক্ষণাবেক্ষণ কর্মী নিয়োগ

৬

ধুনটে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে হুইল চেয়ার প্রদান

৭

বিশ্ব বিজ্ঞান একাডেমির ফেলো ধুনটের সন্তান ড. লতিফ

৮

বেরোবিতে অগ্নিনির্বাপক যন্ত্র আছে, ব্যবহার জানেন না শিক্ষক-শিক্ষার্থীরা

৯

‘ব্যক্তি বা দল নয়, বাংলাদেশ সবার আগে’—গোবিপ্রবি উপাচার্য

১০

নৈতিকতা ছাড়া সাংবাদিকতা হয় না: তথ্য কমিশনার

১১

কুড়িগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

১২

৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান বেরোবি উপাচার্যের

১৩

নন্দীগ্রামে পৌরসভার নাগরিক সেবায় অ্যাম্বুলেন্স দিলেন এমপি মোশারফ

১৪

ধুনটে খাবারের দামে নাভিশ্বাস পোলট্রি খামারিদের, লোকসানে বন্ধ হওয়ার উপক্রম খামার

১৫

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে নানা আয়োজনে রাজপথে বগুড়া জেলা ছাত্রদল

১৬

কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

১৭

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৮

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে জিসাসের শ্রদ্ধা নিবেদন

১৯

নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন, সংস্কার হচ্ছে রেলপথ

২০