সর্বশেষ
||দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ গেল ৬ বাংলাদেশির, হাসপাতালে একজন||আদাবরে তরুণীকে আটকে রেখে ধর্ষণ ও হত্যার অভিযোগ, ফটোগ্রাফারসহ ৩ জনের বিরুদ্ধে মামলা||জনসচেতনতার মাধ্যমেই মাদক নির্মূল সম্ভব, শুধু আইন করে নয়-মির্জা ফখরুল||সোনাহাটে মাদকবিরোধী মানববন্ধন, মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ ঘোষণা এমপির||সম্পদ বিবরণী না দেওয়ায় সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরীর ৩ বছরের কারাদণ্ড||কলকাতায় বাংলাদেশ উপ-হাই কমিশনের প্রথম সচিব (প্রেস) হলেন সাংবাদিক উম্মে মারুফা||ইনকিলাব মঞ্চের নতুন নেতৃত্বে জাবের ও জুমা||গ্যাস-সংযোগ স্থগিত, নতুন শিল্প বিনিয়োগে বাড়ছে অনিশ্চয়তা||প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে ইসির বৈঠক||একরামুল হত্যা মামলা: ট্রাইব্যুনালে অভিযোগের পর ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে
DI Rangpur
২৮ জুলাই ২০২৬, ২:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জনসচেতনতার মাধ্যমেই মাদক নির্মূল সম্ভব, শুধু আইন করে নয়-মির্জা ফখরুল

Share this news with

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শুধু আইন প্রণয়ন কিংবা শাস্তি প্রদান করে মাদক নির্মূল করা সম্ভব নয়। এ জন্য জনসচেতনতা সৃষ্টি এবং সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন।

মঙ্গলবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত মাদকবিরোধী সচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আমরা সবাইকে সঙ্গে নিয়ে মাদকবিরোধী কার্যক্রমকে একটি সামাজিক আন্দোলনে রূপ দিতে চাই। সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, রাজনীতিবিদ, সাংবাদিকসহ সমাজের প্রতিটি স্তরের মানুষকে এ কাজে সম্পৃক্ত হতে হবে। সম্মিলিত উদ্যোগ ছাড়া মাদক নির্মূল সম্ভব নয়।

তিনি আরও বলেন, ঠাকুরগাঁওয়ে যেসব পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে, সেগুলোর মাধ্যমে ইতিবাচক ফল পাওয়া যাবে বলে আমরা আশাবাদী। তবে এ ক্ষেত্রে সর্বস্তরের মানুষের সহযোগিতা ও সচেতন অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মির্জা ফখরুল বলেন, মাদকের ভয়াবহতা সম্পর্কে জনগণকে সচেতন করতে ব্যাপক প্রচারণা চালাতে হবে। মানুষের সামনে মাদকের ক্ষতিকর প্রভাব তুলে ধরার মাধ্যমে তরুণ সমাজকে এ ভয়াবহতা থেকে দূরে রাখা সম্ভব।

সভায় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ গেল ৬ বাংলাদেশির, হাসপাতালে একজন

আদাবরে তরুণীকে আটকে রেখে ধর্ষণ ও হত্যার অভিযোগ, ফটোগ্রাফারসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

জনসচেতনতার মাধ্যমেই মাদক নির্মূল সম্ভব, শুধু আইন করে নয়-মির্জা ফখরুল

সোনাহাটে মাদকবিরোধী মানববন্ধন, মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ ঘোষণা এমপির

সম্পদ বিবরণী না দেওয়ায় সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরীর ৩ বছরের কারাদণ্ড

কলকাতায় বাংলাদেশ উপ-হাই কমিশনের প্রথম সচিব (প্রেস) হলেন সাংবাদিক উম্মে মারুফা

ইনকিলাব মঞ্চের নতুন নেতৃত্বে জাবের ও জুমা

গ্যাস-সংযোগ স্থগিত, নতুন শিল্প বিনিয়োগে বাড়ছে অনিশ্চয়তা

প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে ইসির বৈঠক

একরামুল হত্যা মামলা: ট্রাইব্যুনালে অভিযোগের পর ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে

১০

গণআন্দোলনের ইতিহাসে জাবি অনন্য, ‘ফুটনোট নয়—একটি পূর্ণাঙ্গ অধ্যায়’: নাহিদ ইসলাম

১১

সান্তাহারে লিজ নেওয়া পুকুরের দখল পেলেন বৈধ গ্রহীতা

১২

‎নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ

১৩

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের এক মাস পরও বদলায়নি নোয়াখালী জেনারেল হাসপাতালের চিত্র

১৪

কুষ্টিয়ার সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে বিজিবির বড় সাফল্য

১৫

১৫ বছর ধরে আমবাগানই মাঠ! জীবনের ঝুঁকি নিয়ে খেলছে বর্ষাইলের শিশুরা—একটি খেলার মাঠের দাবিতে এলাকাবাসীর আকুতি

১৬

অন্তঃসত্ত্বা স্ত্রী বাংলাদেশে এসে যোগাযোগ বিচ্ছিন্ন, মার্কিন স্বামীর দাবি— কানাডিয়ান ব্যক্তিকে বিয়ে করেছেন

১৭

একই প্রকল্পে দুই দফা বরাদ্দ! আদমদীঘিতে ১ কোটি টাকা হরিলুটের অভিযোগ, তদন্তের দাবি

১৮

নতুন নারী রাষ্ট্রপতি নিয়ে গুঞ্জন: বাস্তবে তালিকার শীর্ষে কারা?

১৯

ঠাকুরগাঁওয়ে বৈধ চালান ছাড়া ৩৮০ বস্তা ডিএপি সার জব্দ, চালক-হেলপারকে জরিমানা

২০