সর্বশেষ
||বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার হার সইতে না পেরে সমর্থকের মৃত্যু||হামাসের নতুন প্রধান নির্বাচিত ড. খালিল ইসমাঈল হাইয়া||সৌদির বিরুদ্ধে ‘নৌ অবরোধ’ ঘোষণা হুতিদের, নতুন সংকটে লোহিত সাগর!||বিশ্বকাপ ফাইনাল দেখে বাড়ি ফিরে স্ত্রীর সঙ্গে কথা-কাটাকাটি, যুবকের আত্মহত্যা||প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন||‎হাতিয়ার বনে ভেসে এলো অজ্ঞাত মরদেহ||আদমদীঘিতে পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ গ্রেপ্তার ৩||জাকসুর উদ্যোগে জাবিতে দ্বিতীয় ধাপে আইইএলটিএস কোর্সে অংশ নিচ্ছেন ৩০০ শিক্ষার্থী||ঠাকুরগাঁও হাল চাষের সময় বজ্রপাতে যুবকের মৃত্যু||টানা বৃষ্টি-বন্যার প্রভাবে ধুনটে সবজির বাজারে আগুন, বিপাকে নিম্ন ও মধ্যবিত্ত মানুষ
ফারহান লাবিব - বগুড়া জেলা প্রতিনিধি
২০ জুলাই ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাঁচতে চায় ১০ বছরের সামিয়া

Share this news with

অন্য শিশুদের মতো বই-খাতা হাতে স্কুলে যাওয়ার কথা ছিল তার। বন্ধুদের সঙ্গে হাসি-আনন্দে কাটার কথা ছিল শৈশব। কিন্তু নিয়তির নির্মম পরিহাসে মাত্র ১০ বছর বয়সেই ক্যান্সারের মতো মরণব্যাধির সঙ্গে লড়াই করছে সামিয়া সুলতানা। যে বয়সে তার হাতে থাকার কথা ছিল বই-খাতা, সে বয়সে এখন তার হাতে স্যালাইনের সূঁচ আর ওষুধের তালিকা।

বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার সি ব্লক এলাকার বাসিন্দা সামিয়া। তার পিতা মো. শামসুল হক একজন বেসরকারি বিদ্যালয়ের শিক্ষক ও মাতা মোছা. আসমা খাতুন একজন গৃহিণী। প্রায় দুই মাস আগে চিকিৎসকদের পরীক্ষায় ধরা পড়ে, সামিয়া ক্যান্সারে আক্রান্ত।

মুহূর্তেই যেন ভেঙে পড়ে পুরো পরিবারের স্বপ্ন। মেয়েকে বাঁচানোর শেষ আশায় পরিবারের সবটুকু সামর্থ্য নিয়ে তাকে নেওয়া হয় ভারতে। বর্তমানে সেখানেই চলছে তার চিকিৎসা।

চিকিৎসকদের ভাষ্য, সামিয়ার সুস্থতার জন্য প্রয়োজন প্রায় ২০ লাখ টাকা। কিন্তু এই বিপুল অর্থ জোগাড় করা পরিবারের পক্ষে প্রায় অসম্ভব। প্রতিদিন যেমন চিকিৎসার খরচ বাড়ছে, তেমনি প্রতিদিনই নিঃস্ব হয়ে পড়ছে পরিবারটি। সন্তানের জীবন বাঁচাতে এক অসহায় বাবা-মা যেন আজ দিশেহারা।

হাসপাতালের বিছানায় শুয়ে ছোট্ট সামিয়া হয়তো এখনও বুঝতে পারে না, তার চিকিৎসার জন্য কত বড় যুদ্ধ লড়ছেন তার বাবা-মা। কিন্তু প্রতিটি মুহূর্তে মেয়ের মুখের দিকে তাকিয়ে বুকভাঙা কান্না লুকিয়ে রাখছেন তারা। চোখে শুধু একটাই স্বপ্ন – তাদের আদরের সন্তানটি আবার সুস্থ হয়ে ফিরে আসবে সবার মাঝে।

আজ সামিয়ার জন্য প্রয়োজন শুধু অর্থ নয়, প্রয়োজন মানুষের ভালোবাসা, সহমর্মিতা ও মানবিকতার হাত। সমাজের বিত্তবান ব্যক্তি, প্রবাসী বাংলাদেশি, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনসহ সকল হৃদয়বান মানুষের প্রতি পরিবারের আকুল আবেদন – দয়া করে সামিয়ার পাশে দাঁড়ান।

হয়তো আপনার সামান্য সহযোগিতাই ফিরিয়ে দিতে পারে একটি শিশুর হাসি, একটি মায়ের বুকভরা স্বস্তি, একটি বাবার বেঁচে থাকার শক্তি। একটি ছোট্ট সহায়তা হতে পারে একটি নিষ্পাপ প্রাণের নতুন জীবনের সূচনা।

মানুষ মানুষের জন্য। আসুন, আমরা সবাই মিলে মৃত্যুর সঙ্গে লড়াই করা ছোট্ট সামিয়া সুলতানার পাশে দাঁড়াই। কারণ একটি শিশুর জীবন পৃথিবীর যেকোনো সম্পদের চেয়েও মূল্যবান।

সামিয়ার চিকিৎসায় সহযোগিতা করতে বা বিস্তারিত জানতে তার পিতা মো. শামসুল হকের সঙ্গে সরাসরি যোগাযোগ করা যাবে এই নম্বরে: ০১৮১৩-১৭৩১২০।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার হার সইতে না পেরে সমর্থকের মৃত্যু

হামাসের নতুন প্রধান নির্বাচিত ড. খালিল ইসমাঈল হাইয়া

সৌদির বিরুদ্ধে ‘নৌ অবরোধ’ ঘোষণা হুতিদের, নতুন সংকটে লোহিত সাগর!

বিশ্বকাপ ফাইনাল দেখে বাড়ি ফিরে স্ত্রীর সঙ্গে কথা-কাটাকাটি, যুবকের আত্মহত্যা

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন

‎হাতিয়ার বনে ভেসে এলো অজ্ঞাত মরদেহ

আদমদীঘিতে পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ গ্রেপ্তার ৩

জাকসুর উদ্যোগে জাবিতে দ্বিতীয় ধাপে আইইএলটিএস কোর্সে অংশ নিচ্ছেন ৩০০ শিক্ষার্থী

ঠাকুরগাঁও হাল চাষের সময় বজ্রপাতে যুবকের মৃত্যু

টানা বৃষ্টি-বন্যার প্রভাবে ধুনটে সবজির বাজারে আগুন, বিপাকে নিম্ন ও মধ্যবিত্ত মানুষ

১০

রক্ষণাত্মক পরিকল্পনা, খেলোয়াড় বদল এবং লাল কার্ডের প্রভাবে বিশ্বকাপের শিরোপা হাতছাড়া আর্জেন্টিনার!

১১

বিশ্বকাপ মাতানো তারকারা: সেরা খেলোয়াড় রদ্রি, গোল্ডেন বুট এমবাপ্পের

১২

অতিরিক্ত সময়ে তোরেসের গোলে আর্জেন্টিনাকে হারিয়ে ১৬ বছর পর আবার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

১৩

বাঁচতে চায় ১০ বছরের সামিয়া

১৪

দৌলতপুরে জ্বালানি তেলের গুজবে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়, সংকট নেই বলছে প্রশাসন

১৫

সংবাদ প্রকাশের পর অভিযান: আদমদীঘিতে সার চোরাচালানের অভিযোগ প্রমাণিত, ডিলারকে জরিমানা ও গুদাম সিলগালা

১৬

ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির মৃত্যু: আদালতে নেওয়ার আগেই বাথরুমে গলায় ফাঁস

১৭

ঋণমুক্ত ৫,৮৯২ কৃষক, টেকসই উৎপাদনে গুরুত্বারোপ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের

১৮

নদীপথে স্বাস্থ্যসেবা, দৌলতপুরে নোঙর করল বিশেষায়িত ভাসমান হাসপাতাল

১৯

শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান ডা. শফিকুর রহমানের

২০