সর্বশেষ
||সান্তাহারে চিহ্নিত মাদক ব্যবসায়ী রেজাউন নবী গাঁজাসহ গ্রেপ্তার!||‘একসঙ্গে মরার’ কথা ছিল, যমুনায় ঝাঁপ দিল প্রেমিক; শেষ মুহূর্তে সরে গেলেন প্রেমিকা||জাবির আন্তঃবিভাগ বাস্কেটবলের ফাইনালে চারুকলা ও ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং||নোয়াখালী বেগমগঞ্জে জিপে লুকিয়ে ৮০ হাজার ইয়াবা পাচার||চকরিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের হাতে বিজিবির ত্রাণ বিতরণ, সহায়তা পেল ১ হাজার ৫০০ পরিবার||জরাজীর্ণ অফিসার্স কোয়ার্টারে সাপের উপদ্রব, নিরাপত্তাহীনতায় চরভদ্রাসনের সরকারি কর্মকর্তারা||এলাকার আস্থায় অবিচল, চেয়ারম্যান পদে আলোচনায় কাশিনাথ বৈরাগী||ঢাবিতে শেখ হাসিনার প্রতীকী ফাঁসি কার্যকর করল ছাত্রশিবির||ঢাবিতে ছাত্রশিবিরের ‘লীগ ধর ম্যারাথন’ আয়োজন||ডেমরা পুলিশ লাইন্সে তরুণ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার
আশেকে এলাহী শিবলী, ধুনট (বগুড়া) প্রতিনিধি
১৭ জুলাই ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নরমাল ডেলিভারিতে দৃষ্টান্ত গড়ছে ধুনট স্বাস্থ্য কমপ্লেক্স, সাড়ে চার বছরে ২,২০১ নরমাল ডেলিভারি

Share this news with

দেশজুড়ে অপ্রয়োজনীয় সিজারিয়ান অপারেশন, বাণিজ্যিক চিকিৎসা এবং দালালচক্রের নানা অভিযোগের মধ্যে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছে বগুড়ার ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। চিকিৎসাগত প্রয়োজন ছাড়া সিজার নয়—এই নীতিকে সামনে রেখে হাসপাতালটি ধারাবাহিকভাবে নরমাল ডেলিভারিকে অগ্রাধিকার দিচ্ছে। এর ফলেই ২০২২ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত সাড়ে চার বছরে এখানে ২ হাজার ২০১টি নিরাপদ স্বাভাবিক প্রসব সম্পন্ন হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, এ সময়ে মোট ২ হাজার ৪১৪টি ডেলিভারির মধ্যে মাত্র ২১৩টি সিজারিয়ান অপারেশন করতে হয়েছে। বাকি সবই হয়েছে স্বাভাবিকভাবে। এ সাফল্যের স্বীকৃতি হিসেবে সম্প্রতি স্বাস্থ্য কমপ্লেক্সটি ১০১ শয্যায় উন্নীত হওয়ার অনুমোদন পেয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, ২০২২ সালে ৪১০টি, ২০২৩ সালে ৪৮১টি, ২০২৪ সালে ৫২১টি এবং ২০২৫ সালে ৫২১টি নরমাল ডেলিভারি সম্পন্ন হয়। চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত আরও ২৬৮টি স্বাভাবিক প্রসব হয়েছে। একই সময়ে চিকিৎসাগত প্রয়োজনে ৬০টি সিজারিয়ান অপারেশন করা হয়েছে।

২০২২ সালে তৎকালীন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দিবাকর বসাকের উদ্যোগে চিকিৎসক, নার্স ও মিডওয়াইফদের সমন্বয়ে নরমাল ডেলিভারি কার্যক্রম জোরদার করা হয়। গর্ভবতী মায়েদের নিয়মিত কাউন্সেলিং, প্রসূতি দাওয়াত কার্ড বিতরণ এবং মাঠপর্যায়ে সচেতনতামূলক কার্যক্রমের ফলে সরকারি হাসপাতালের প্রতি মানুষের আস্থা বৃদ্ধি পেয়েছে।

বর্তমানে সপ্তাহের সাত দিন, ২৪ ঘণ্টা নরমাল ডেলিভারির সেবা চালু রয়েছে। পাশাপাশি সপ্তাহে দুই দিন নারী চিকিৎসকদের সমন্বয়ে বিনামূল্যে সিজারিয়ান অপারেশন করা হয়। মাত্র ১২০ টাকায় আল্ট্রাসনোগ্রাম, বিনামূল্যে ওষুধ, প্রয়োজনীয় চিকিৎসাসেবা এবং জরুরি ক্ষেত্রে অ্যাম্বুলেন্স সুবিধাও দেওয়া হচ্ছে।

হাসপাতাল পরিদর্শনে দেখা যায়, স্বাভাবিকভাবে সন্তান জন্ম দেওয়া মায়েরা সুস্থ নবজাতক নিয়ে বাড়ি ফিরছেন। সেবাগ্রহীতারা চিকিৎসক, নার্স ও মিডওয়াইফদের আন্তরিকতা এবং সেবার মানের প্রশংসা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনসালট্যান্ট ও সহযোগী অধ্যাপক ডা. মোকছেদা খাতুন বলেন, “নরমাল ডেলিভারিকে হ্যাঁ, সিজারকে না”—এই বার্তা নিয়ে তারা কাজ করছেন। নিয়মিত কাউন্সেলিং ও দক্ষ মিডওয়াইফদের নিবিড় তত্ত্বাবধানের ফলে স্বাভাবিক প্রসবের হার বাড়ছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ কাদির শামিম বলেন, চিকিৎসাগত প্রয়োজন ছাড়া সিজার না করে সর্বোচ্চ সংখ্যক নিরাপদ নরমাল ডেলিভারি নিশ্চিত করাই হাসপাতালের লক্ষ্য। এতে মা ও নবজাতক নিরাপদ থাকেন এবং পরিবার অপ্রয়োজনীয় আর্থিক ব্যয় থেকেও রক্ষা পায়।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহারে চিহ্নিত মাদক ব্যবসায়ী রেজাউন নবী গাঁজাসহ গ্রেপ্তার!

‘একসঙ্গে মরার’ কথা ছিল, যমুনায় ঝাঁপ দিল প্রেমিক; শেষ মুহূর্তে সরে গেলেন প্রেমিকা

জাবির আন্তঃবিভাগ বাস্কেটবলের ফাইনালে চারুকলা ও ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং

নোয়াখালী বেগমগঞ্জে জিপে লুকিয়ে ৮০ হাজার ইয়াবা পাচার

চকরিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের হাতে বিজিবির ত্রাণ বিতরণ, সহায়তা পেল ১ হাজার ৫০০ পরিবার

জরাজীর্ণ অফিসার্স কোয়ার্টারে সাপের উপদ্রব, নিরাপত্তাহীনতায় চরভদ্রাসনের সরকারি কর্মকর্তারা

এলাকার আস্থায় অবিচল, চেয়ারম্যান পদে আলোচনায় কাশিনাথ বৈরাগী

ঢাবিতে শেখ হাসিনার প্রতীকী ফাঁসি কার্যকর করল ছাত্রশিবির

ঢাবিতে ছাত্রশিবিরের ‘লীগ ধর ম্যারাথন’ আয়োজন

ডেমরা পুলিশ লাইন্সে তরুণ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১০

বন্যাদুর্গতদের পুনর্বাসন করবে সরকার, ক্ষুদ্রঋণের এক মাসের কিস্তি মওকুফ: পার্বত্য প্রতিমন্ত্রী

১১

জাবির ধর্ষণচেষ্টা ইস্যুর আন্দোলন নিয়ে ছাত্রশক্তি নেতার বিস্ফোরক মন্তব্য

১২

নরমাল ডেলিভারিতে দৃষ্টান্ত গড়ছে ধুনট স্বাস্থ্য কমপ্লেক্স, সাড়ে চার বছরে ২,২০১ নরমাল ডেলিভারি

১৩

বোয়ালখালীর কনফিডেন্স লবণ কারখানায় অগ্নিকাণ্ড: দগ্ধ দুই শ্রমিকের মৃত্যু, আশঙ্কাজনক আরও ৬ জন

১৪

রংপুরে এবারও বাজেট বৈষম্য করা হয়েছে: এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম

১৫

বগুড়ার আদমদীঘিতে গাঁজা ও চোলাইমদসহ ২ জন আটক, ভ্রাম্যমাণ আদালতে সাজা

১৬

কুষ্টিয়ায় ৪ কেজি গাঁজাসহ আটক ৩, মোটরসাইকেল জব্দ

১৭

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বরণ

১৮

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে নিহত বাবা-ছেলের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

১৯

ঠাকুরগাঁওয়ে জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত

২০