আশেকে এলাহী শিবলী - ধুনট (বগুড়া) প্রতিনিধি
১৪ জুলাই ২০২৬, ৬:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রশাসন ও গণমাধ্যম একে অপরের পরিপূরক—ধুনটে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় ইউএনও

Share this news with

বগুড়ার ধুনট উপজেলা প্রশাসনের উদ্যোগে কর্মরত সাংবাদিকদের সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফ উল্লাহ নিজামীর এক সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, উন্নয়নমূলক কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সমন্বিতভাবে কাজ করার লক্ষ্য নিয়েই এ সভার আয়োজন করা হয়।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফ উল্লাহ নিজামী।

সভায় বক্তব্য রাখতে গিয়ে ইউএনও বলেন, প্রশাসন ও গণমাধ্যম একে অপরের পরিপূরক। একটি গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার কোনো বিকল্প নেই। উন্নয়ন কর্মকাণ্ড, সরকারি সেবার মানোন্নয়ন, জনদুর্ভোগ নিরসন এবং প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি তথ্যনির্ভর, নিরপেক্ষ ও জনকল্যাণমুখী সংবাদ প্রকাশের মাধ্যমে ধুনট উপজেলার ইতিবাচক কর্মকাণ্ডগুলো জনগণের কাছে তুলে ধরার আহ্বান জানান সাংবাদিকদের প্রতি।

মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা উপজেলার মাদক নিয়ন্ত্রণ, জনস্বাস্থ্য, নদীভাঙন, পৌরসভার বিভিন্ন সমস্যা, উন্নয়ন সম্ভাবনা, সরকারি সেবার মানোন্নয়নসহ জনস্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে নিজেদের মতামত ও প্রস্তাবনা তুলে ধরেন। ইউএনও সাংবাদিকদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং তাদের যৌক্তিক পরামর্শগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আশ্বাস দেন।

তিনি আরও বলেন, জনগণের কল্যাণে পরিচালিত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে প্রশাসন সবসময় গণমাধ্যমকে সহযোগী হিসেবে বিবেচনা করে।

সভায় উপস্থিত ছিলেন ধুনট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. গিয়াস উদ্দিন টিক্কা, সাধারণ সম্পাদক এম. এ. রাশেদ; ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শ্রবণ; মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনসহ সাংবাদিক রবিউল ইসলাম, মাওলানা রবিউল ইসলাম রবি, মাসুদ রানা, জাহিদ হাসান, সুমন, ফজলে রাব্বী মানু, আশেকে এলাহী শিবলী, আশিক, গোলাম রব্বানী, জাকির হোসেন, আবু সুফিয়ানসহ প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক গণমাধ্যমে কর্মরত বিভিন্ন সাংবাদিক।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় ভবিষ্যতেও প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে নিয়মিত সংলাপ ও সমন্বয় অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত সকলে।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭ দফা দাবিতে দলিল লেখকদের জেলা প্রতিনিধি সম্মেলন

মর্যাদা, অধিকার ও ন্যায্য হিস্যা নিশ্চিতে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে বিলসের সম্মেলন

বিএমইউতে ICU-1 উদ্বোধন ও ক্রিটিক্যাল কেয়ার নার্সিং প্রশিক্ষণের সনদ প্রদান

মিরপুরে গার্মেন্টস শ্রমিকদের র‍্যালি, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবি

এম. আলম মুরাদের ওপর হামলার বিচারের দাবিতে রাজু ভাস্কর্যে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ

মিরপুরে গ্যাস ও বিদ্যুতের দাবিতে কমিউনিস্ট পার্টির বিক্ষোভ সমাবেশ

শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

ঢাবিতে ‘কাঁটাতারের শহীদ ফেলানী’ স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন

নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৩

বান্দরবানে প্রাইভেটকারের গোপন স্থানে ইয়াবা, চালক আটক

১০

শ্রীকৃষ্ণের জন্মতিথিতে কুষ্টিয়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা

১১

আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত

১২

নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে শাহবাগে গণকর্মসূচি, যান চলাচল বন্ধ

১৩

বগুড়ার শিবগঞ্জে দুর্ঘটনায় জনপ্রশাসন প্রতিমন্ত্রীর গাড়ি

১৪

মিরপুরে দুই দিনব্যাপী শুভ জন্মাষ্টমী উৎসব শুরু

১৫

‘ফ্যাসিবাদবিরোধী শক্তির অনৈক্য ও বাংলাদেশের ক্ষতি’ শীর্ষক জাতীয় সমাবেশ অনুষ্ঠিত

১৬

নওগাঁয় ডিবির মাদকবিরোধী অভিযান, ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ২

১৭

পার্বত্য অঞ্চলের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রতিমন্ত্রীর

১৮

মক্কার আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় চার বাংলাদেশি হাফেজের সাফল্য, জামায়াত আমীরের সংবর্ধনা

১৯

ঢাবি উপাচার্য ও ডাকসু সভাপতির সঙ্গে রাশেদ খাঁনের শুভেচ্ছা বিনিময়

২০