সর্বশেষ
||নওগাঁর শিমুলতলীতে ট্রাক-অটোর মুখোমুখি সংঘর্ষ, ৫ জনের অবস্থা আশঙ্কাজনক||৯ ওয়ারেন্টের বোঝা কাঁধে, শেষ পর্যন্ত বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার পলাতক ফখরুল||ড্রেন জ্যামে পানির নিচে পোর্ট কলোনি: নীরব প্রশাসন, ক্ষুব্ধ বাসিন্দারা||বরগুনার তালতলীর শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে নিখোঁজ পর্যটক||বগুড়ায় ৩০ সাংবাদিক পেল আর্থিক সহায়তা, প্রেসক্লাবে মতবিনিময়||আদমদীঘিতে ১২ বছরের স্কুলছাত্রী নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি||রামগঞ্জে যুবলীগের ভাইস চেয়ারম্যান কামরুল গ্রেপ্তার||বিরামহীন বৃষ্টিতে বিপর্যস্ত বরগুনার জনজীবন||নওগাঁয় গাঁজা সেবনকালে তিন যুবক গ্রেপ্তার||ববি ফরিদপুর স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে রাজিব-এনামুল
মহিবউল্লাহ কিরন, বরগুনা প্রতিনিধি
৭ জুলাই ২০২৬, ৭:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরগুনার তালতলীর শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে নিখোঁজ পর্যটক

Share this news with

বরগুনার তালতলী উপজেলার শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে স্রোতে ভেসে গিয়ে এক কিশোর পর্যটক নিখোঁজ হয়েছেন। এ সময় স্রোতে ভেসে যাওয়া অপর চারজনকে জীবিত উদ্ধার করেছেন স্থানীয়রা।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিখোঁজ পর্যটকের নাম মো. আসাদুল (১৬)। তিনি বরগুনার আমতলী উপজেলার মানিকঝুড়ি এলাকার মো. মুসার ছেলে। আসাদুল এবারের এসএসসি পরীক্ষার ফলাফল প্রত্যাশী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে আসাদুলসহ সমবয়সী পাঁচ কিশোর একসঙ্গে শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে ঘুরতে আসেন। সৈকতে ঘোরাঘুরির একপর্যায়ে তারা সমুদ্রে গোসলে নামেন। তবে কয়েকদিন ধরে নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল থাকায় স্রোতের টানে তারা ভেসে যান। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা চারজনকে উদ্ধার করতে পারলেও আসাদুল নিখোঁজ হন। পরে স্থানীয়  পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

এ বিষয়ে তালতলী থানার ওসি (তদন্ত) মো. শরিফুল ইসলাম বলেন, ‘দুপুরের দিকে পাঁচজন একসঙ্গে ঘুরতে এসে সমুদ্রে নেমে আসাদুল নামে একজন পানিতে ডুবে নিখোঁজ হয়েছেন। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও নৌ পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছেন। উদ্ধার অভিযান চলমান রয়েছে। তবে এখন পর্যন্ত নিখোঁজ পর্যটক আসাদুলের কোনো সন্ধান পাওয়া যায়নি।’

এদিকে, নিখোঁজ পর্যটককে উদ্ধারের তদারকি করতে ঘটনাস্থলে তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। তিনি জানান, নিখোঁজ পর্যটককে উদ্ধারে বৈরি আবহাওয়ায় উদ্ধারকারীদের ভীষণ বেগ পেতে হচ্ছে। গভীর নিম্নচাপের কারণে উত্তাল সমুদ্রে পর্যটকদের গোসলে নামা ঠিক হয়নি। তিনি সকলকে সতর্কতাসহ সচেতন হবার আহবান জানান।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁর শিমুলতলীতে ট্রাক-অটোর মুখোমুখি সংঘর্ষ, ৫ জনের অবস্থা আশঙ্কাজনক

৯ ওয়ারেন্টের বোঝা কাঁধে, শেষ পর্যন্ত বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার পলাতক ফখরুল

ড্রেন জ্যামে পানির নিচে পোর্ট কলোনি: নীরব প্রশাসন, ক্ষুব্ধ বাসিন্দারা

বরগুনার তালতলীর শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে নিখোঁজ পর্যটক

বগুড়ায় ৩০ সাংবাদিক পেল আর্থিক সহায়তা, প্রেসক্লাবে মতবিনিময়

আদমদীঘিতে ১২ বছরের স্কুলছাত্রী নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি

রামগঞ্জে যুবলীগের ভাইস চেয়ারম্যান কামরুল গ্রেপ্তার

বিরামহীন বৃষ্টিতে বিপর্যস্ত বরগুনার জনজীবন

নওগাঁয় গাঁজা সেবনকালে তিন যুবক গ্রেপ্তার

ববি ফরিদপুর স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে রাজিব-এনামুল

১০

বরগুনায় পল্লী বিদ্যুতের গ্রিড সাবস্টেশনে আগুন, অন্ধকারে ৬৭ হাজার গ্রাহক

১১

বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মৃত্যু

১২

চট্টগ্রাম বন্দরে হদিস নেই ২৫০ ঝুঁকিপূর্ণ কনটেইনারের, চোরাচালান ও শুল্ক ফাঁকির আশঙ্কা

১৩

প্রধানমন্ত্রীর মনিটরিং ও চসিকের তৎপরতায় টানা বৃষ্টিতেও জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম

১৪

কুবি বিআরটিসি বাসের চাকা বিস্ফোরণে আহত এক, অজ্ঞান নারী শিক্ষার্থী

১৫

মনোহরদীতে ফ্লাইওভার থেকে পড়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

১৬

মানবিকতার অনন্য দৃষ্টান্ত: বৃষ্টিতে ভিজে কর্মচারীর মাথায় ছাতা ধরলেন ইউএনও

১৭

গ্রামীণ আইনশৃঙ্খলা রক্ষায় অনন্য ভূমিকা: নওগাঁয় শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সদস্যকে পুরস্কৃত করলেন পুলিশ সুপার নওগাঁ

১৮

শ্রমিকদল সভাপতি রিপন কাজী হত্যা মামলার ২ আসামি চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

১৯

দৌলতপুরে কৃষি প্রণোদনার উদ্বোধন, প্রান্তিক কৃষকদের মাঝে বীজ-সার বিতরণ; শুরু তিন দিনব্যাপী ফল মেলা

২০