আবদুল মোতালেব, চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
১৯ জুন ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পুকুরের মোটরের তারে প্রাণ গেল মা-ছেলের

Share this news with

নোয়াখালীর চাটখিলে পুকুরে পানি সেচের জন্য ব্যবহৃত মোটরের বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে মা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ জুন) দুপুর প্রায় ২টার দিকে চাটখিল পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ছয়ানী টবগা গ্রামের ঘোষ বাড়িতে এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন একই গ্রামের বাসিন্দা খোকন চন্দ্র ঘোষের স্ত্রী অঞ্জনা রানী ঘোষ (৩৫) এবং তাদের ছেলে রাহুল চন্দ্র ঘোষ (৮)।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দুলাল চন্দ্র ঘোষসহ একাধিক মালিকানাধীন একটি পুকুর থেকে মোটরের মাধ্যমে পানি সেচ করা হচ্ছিল। এ সময় শিশু রাহুল খেলাধুলার একপর্যায়ে মোটরের বিদ্যুতের তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়। ছেলের চিৎকার শুনে তাকে উদ্ধার করতে ছুটে যান মা অঞ্জনা রানী ঘোষ। তিনি ছেলেকে বাঁচানোর চেষ্টা করলে তিনিও বিদ্যুতায়িত তারে স্পৃষ্ট হন।

স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধারের চেষ্টা করলেও ঘটনাস্থলেই মা-ছেলের মৃত্যু হয়। আকস্মিক এ দুর্ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

খবর পেয়ে চাটখিল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করে এবং নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে। পুলিশ ঘটনার কারণ অনুসন্ধান করছে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে এটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা বলে জানা গেছে। নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এদিকে স্থানীয় সচেতন মহল কৃষি ও সেচকাজে ব্যবহৃত বৈদ্যুতিক মোটর এবং খোলা বিদ্যুতের তার ব্যবহারে আরও সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে। তাদের মতে, যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা গেলে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাংলোক ঝর্ণায় অসুস্থ পর্যটককে উদ্ধার করল বিজিবি

রাজশাহীতে অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদন, বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

অনিয়মের অভিযোগে বান্দরবান জনস্বাস্থ্য প্রকৌশলে দুদকের অভিযান

বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির দায়িত্ব হস্তান্তর

বিএমএসআরআইয়ের জটিলতা নিরসনে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

আদমদীঘি প্রেসক্লাব কমিটি গঠন – সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী

যাত্রাবাড়ীতে যুবদলের বিক্ষোভ সমাবেশ

৪ দফা দাবি দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ স্থগিত করলেন কুবি শিক্ষার্থীরা

শাহবাগে রাষ্ট্র সংলাপ ফোরামের অবস্থান কর্মসূচি ও সংবাদ সম্মেলন

অপ্রতিম হত্যার মূল রহস্য উদঘাটন, চার আসামি গ্রেপ্তার

১০

মজুরি বৃদ্ধি ও ন্যায্য দামের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের সমাবেশ

১১

জাবির লোক প্রশাসন বিভাগের নতুন সভাপতি আরজুমান নাজিজ

১২

বগুড়ায় রেজাউল করিম বাদশা এমপিকে বিপিজিএ সংবর্ধনা

১৩

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত

১৪

শাহবাগে মঞ্চ ২৪-এর সংবাদ সম্মেলন ও লাঠি মিছিল

১৫

বগুড়ায় মাদক মামলার সাজাপ্রাপ্ত নারী আসামি গ্রেপ্তার

১৬

মুকসুদপুরে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৭

গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম প্রত্যাখ্যান ১১ দলীয় ঐক্যের

১৮

ঠাকুরগাঁওয়ে রেকর্ডিয় গ্রামীণ সড়কের মাটি কাটার অভিযোগ

১৯

রাজশাহীতে সর্প দংশন সচেতনতা দিবসে প্রশিক্ষণ কর্মশালা

২০