আল মমিন সরকার নাইম, রাবি প্রতিনিধি
১৬ জুন ২০২৬, ৫:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জাতীয় মঞ্চে প্রশংসিত রাবি সায়েন্স ক্লাবের সায়েন্স শো

Share this news with

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনস্থ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের আয়োজনে অনুষ্ঠিত ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপনের কেন্দ্রীয় কর্মসূচিতে অংশগ্রহণ করে ব্যাপক প্রসংশা পেয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব।

সোমবার (১৫ জুন) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর কমপ্লেক্সে আয়োজিত সায়েন্স শো-তে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের আমন্ত্রণে অংশগ্রহণ করে রাবি সায়েন্স ক্লাবের সায়েন্স শো টিম।

এতে তারা ১৫ টির অধিক ব্যতিক্রমধর্মী, মজার ও শিক্ষণীয় এক্সপেরিমেন্ট প্রদর্শনের মাধ্যমে দর্শকদের ব্যাপক সাড়া অর্জন করেন। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল জিনের বোতল, লেজিবল, দৈত্যের ধোঁয়া, সিংগিং পাইপ, ব্ল্যাক স্নেক্স, টাকার আগুন এবং ঘূর্ণায়মান বল।

অনুষ্ঠানে ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি খালিদ মাহমুদ, আজীবন সদস্য ও সাবেক সহ-সভাপতি মো. আসাদুল ইসলাম এবং রাকসুর বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও ক্লাবের সাবেক সহ-সভাপতি তোফায়েল আহমদ তোফা। এসময় তোফায়েল আহমদ তোফা বিজ্ঞান জনপ্রিয়করণে রাবি সায়েন্স ক্লাবের অবদান ও কার্যক্রম সম্পর্কে বক্তব্য প্রদান করেন। এছাড়া ক্লাবের সভাপতি খালিদ মাহমুদ সংগঠনটির বিভিন্ন কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং বিজ্ঞানমনস্ক সমাজ গঠনে এর ভূমিকা তুলে ধরেন।

সায়েন্স শো-এর সার্বিক পরিচালনা ও উপস্থাপনায় নেতৃত্ব দেন ক্লাবের কোষাধ্যক্ষ সুলাইমান। তাঁর সঙ্গে সায়েন্স শো টিমে ছিলেন যুগ্ম-সাধারণ সম্পাদক এহসানুল হক দিনার, প্রচার সম্পাদক মো. সোহান তানভীর, যোগাযোগ সম্পাদক মো. নয়ন উদ্দিন, অর্গানাইজার আবদুর রহমান খালিদ এবং মাহির আবসার অয়ন।

এসময় আরও উপস্থিত ছিলেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ড. মো. মনিরুজ্জামান এবং সিনিয়র কিউরেটর সুকল্যাণ বাছার। এ পর্যায়ে ড. মো. মনিরুজ্জামান রাবি সায়েন্স ক্লাবের সদস্যদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন এবং বলেন, “রাবি সায়েন্স ক্লাবের শো দর্শকদের অনুপ্রাণিত করেছে। বিজ্ঞানকে যে এত প্রাণবন্তভাবে এক্সপেরিমেন্টের মাধ্যমে দেখানো যায় সেটি রাবি সায়েন্স ক্লাব করে দেখিয়েছে। এটি আগামী প্রজন্মের বিজ্ঞান চর্চায় ইতিবাচক প্রভাব ফেলবে।”

এই অংশগ্রহণ রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন। তবে এটিই প্রথম নয়, ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৫-এ জাতীয় মঞ্চে দর্শকদের মুগ্ধ করেছিল রাবি সায়েন্স ক্লাব। এবারের সায়েন্স শো-তে দর্শক হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে কেন্দ্রীয় কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা। এছাড়াও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক, অভিভাবক এবং জাদুঘরে আগত দর্শনার্থীরাও প্রদর্শনী উপভোগ করেন। এছাড়া রাজশাহী, ঢাকা, বরগুনা, নাটোর, মুন্সিগঞ্জসহ দেশের সব প্রান্তে বিজ্ঞানপিপাসু শিক্ষার্থীদের পাঠ্য জ্ঞানের পাশাপাশি বাস্তব অভিজ্ঞতা দানের জন্য রাবি সায়েন্স শো টিম নিরলস পরিশ্রম করে যাচ্ছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদে জাতীয় বিপ্লবী সংসদের সংবাদ সম্মেলন

রুহুল কবির রিজভীকে বগুড়া জেলা বিএনপির শুভেচ্ছা

পুলিশের বাধা অতিক্রম করে আদালত চত্বরে সাংবাদিকদের বিক্ষোভ

অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি নিয়ে কুবি শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁওয়ে ভূল্লীতে পুকুরে পড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

মিড ডে মিলের খাবার দুধ খেয়ে অসুস্থ ৩৪ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি

ধুনটে ককটেল বিস্ফোরণ মামলায় আ.লীগ-ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ

সাইবার সুরক্ষা আইন ২০২৬ নিয়ে জাতীয় প্রেস ক্লাবে জামায়াতের সেমিনার

জাতীয় প্রেস ক্লাবে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে আলোচনা সভা

১০

জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

১১

জাবিতে যাত্রা শুরু করল ব্যান্ড সংগীতের নতুন প্ল্যাটফর্ম ‘জেইউ ব্যান্ড সোসাইটি’

১২

লাংলোক ঝর্ণায় অসুস্থ পর্যটককে উদ্ধার করল বিজিবি

১৩

রাজশাহীতে অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদন, বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

১৪

অনিয়মের অভিযোগে বান্দরবান জনস্বাস্থ্য প্রকৌশলে দুদকের অভিযান

১৫

বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির দায়িত্ব হস্তান্তর

১৬

বিএমএসআরআইয়ের জটিলতা নিরসনে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

১৭

আদমদীঘি প্রেসক্লাব কমিটি গঠন – সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী

১৮

যাত্রাবাড়ীতে যুবদলের বিক্ষোভ সমাবেশ

১৯

৪ দফা দাবি দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ স্থগিত করলেন কুবি শিক্ষার্থীরা

২০