মহিবউল্লাহ কিরন, বরগুনা প্রতিনিধি
১ জুন ২০২৬, ৪:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরগুনায় জেলেদের জালে ধরা পড়ল রহস্যময় ইলেকট্রনিক যন্ত্র

Share this news with

বরগুনার পাথরঘাটা উপজেলার বিষখালি ও বলেশ্বর নদীর মোহনায় মাছ ধরার সময় জেলেদের জালে একটি রহস্যময় ইলেকট্রনিক যন্ত্র ধরা পড়েছে। এ ঘটনায় জেলেদের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, উপজেলার চরদুয়ানী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের জেলে মিরাজ মিয়া গতকাল ৩১মে দিবাগত রাতে ট্রলার নিয়ে নদীতে মাছ ধরতে যান। এক পর্যায়ে জাল তোলার সময় মাছের পরিবর্তে একটি অদ্ভুত আকৃতির যন্ত্র জালে উঠে আসে। যন্ত্রটির গঠন ও আকৃতি দেখে স্থানীয়রা ধারণা করছেন এটি কোনো ইলেকট্রনিক ডিভাইস, সমুদ্র গবেষণার যন্ত্র কিংবা অন্য কোনো বিশেষ প্রযুক্তিগত সরঞ্জাম হতে পারে।

তবে যন্ত্রটির প্রকৃত পরিচয় সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। কেউ কেউ এটিকে ক্ষেপণাস্ত্রের অংশ বা বিদেশি কোনো প্রযুক্তিগত সরঞ্জাম বলেও ধারণা করছেন। এ কারণে জেলে ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও কৌতূহল সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিষয়টি ইতোমধ্যে পাথরঘাটা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে যন্ত্রটি পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে এর প্রকৃত পরিচয় নির্ধারণের উদ্যোগ নেওয়া হতে পারে বলে জানা গেছে।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুবিতে দাওয়াহ কমিউনিটির উদ্যোগে সীরাত কনফারেন্স অনুষ্ঠিত

ফেনীতে ১১ দলীয় লংমার্চের পথসভায় ব্যাপক জনসমাগম

কুমিল্লায় ১১ দলীয় লংমার্চের পথসভা, গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানের দাবি

বগুড়ার ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত

নারায়ণগঞ্জে ১১ দলীয় লংমার্চের পথসভা, জনগণের দাবিতে আন্দোলনের ঘোষণা

অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: ডা. শফিকুর রহমান

হাতিয়ায় মায়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ পাচারকারী আটক

কবর থেকে মরদেহ তুলে দরবারে প্রতিস্থাপন, ফিলিপনগরে উত্তেজনা

বগুড়া পুলিশে কোটি টাকার বিল-ভাউচার জালিয়াতির অভিযোগ, সম্পৃক্ততার অভিযোগ ৮ জনের

গণভোট ও জনগণের সার্বভৌম ক্ষমতা নিয়ে নাগরিক ফোরামের আলোচনা সভা

১০

পিআইবির মহাপরিচালকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

১১

গ্রামীণফোনের সাবেক শ্রমিকদের ৫% বিলম্বজনিত পাওনা পরিশোধের দাবিতে মানববন্ধন

১২

৭ দফা দাবিতে দলিল লেখকদের জেলা প্রতিনিধি সম্মেলন

১৩

মর্যাদা, অধিকার ও ন্যায্য হিস্যা নিশ্চিতে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে বিলসের সম্মেলন

১৪

বিএমইউতে ICU-1 উদ্বোধন ও ক্রিটিক্যাল কেয়ার নার্সিং প্রশিক্ষণের সনদ প্রদান

১৫

মিরপুরে গার্মেন্টস শ্রমিকদের র‍্যালি, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবি

১৬

এম. আলম মুরাদের ওপর হামলার বিচারের দাবিতে রাজু ভাস্কর্যে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ

১৭

মিরপুরে গ্যাস ও বিদ্যুতের দাবিতে কমিউনিস্ট পার্টির বিক্ষোভ সমাবেশ

১৮

শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

১৯

ঢাবিতে ‘কাঁটাতারের শহীদ ফেলানী’ স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন

২০