সর্বশেষ
||cw-check-https://test.com/||নিউমার্কেটে চাঁদাবাজি নিয়ে ছাত্রদল-যুবদল সংঘর্ষ, আহত ১১||সমকামিতার অভিযোগে ঢাবির শেখ মুজিব হলে দুই শিক্ষার্থী বহিষ্কার||দানিউবের পানি কমে বন্ধের ঝুঁকিতে রোমানিয়ার পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র||শিশুর চিৎকারে ছুটে এলেন প্রতিবেশীরা, ধর্ষণের চেষ্টার অভিযোগে আটক ১||‎নির্মাণাধীন মাদরাসার তদন্তে পুলিশের ওপর হামলা, নারীসহ গ্রেপ্তার ৭||গরু পাচারের অভিযোগে ভূরুঙ্গামারীর ভারতীয় সীমান্তে আটক বাংলাদেশি যুবক আজিবর রহমান||কুষ্টিয়ায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, তদন্তে পুলিশ||মহাখালীতে নিষিদ্ধ আ. লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ; আটক ৪||বনপাড়া বাইপাসে নাইট্রোজেনবাহী ট্যাংকারে বিকট শব্দ, ছড়িয়ে পড়ল সাদা কুয়াশা
মো: আব্দুল কুদ্দুস, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
১৫ জুন ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মনোহরদী-কাপাসিয়া সংযোগে সেতুর অপেক্ষা, বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ যাতায়াত

Share this news with

নরসিংদীর মনোহরদী ও গাজীপুরের কাপাসিয়া উপজেলার মধ্যবর্তী পুরাতন ব্রহ্মপুত্র নদের শাখার ওপর একটি স্থায়ী সেতুর দাবি দীর্ঘদিনের। কারিগরি যাচাই, মাটি পরীক্ষা এবং সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন হলেও রহস্যজনক কারণে প্রকল্পটি এখনো বাস্তবায়নের মুখ দেখেনি। ফলে দুই তীরের হাজারো মানুষের যাতায়াতের একমাত্র ভরসা হয়ে আছে একটি নড়বড়ে বাঁশের সাঁকো।

স্থানীয় সূত্রে জানা যায়, মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নের রথখোলা বাজার এবং কাপাসিয়া উপজেলার সনমানিয়া ইউনিয়নের মির্জানগর বাজারের মাঝ দিয়ে বয়ে গেছে নদীটি। প্রতিদিন শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ কয়েক হাজার মানুষ প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো ব্যবহার করে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করেন। বিশেষ করে বর্ষা মৌসুমে দুর্ভোগ চরম আকার ধারণ করে।

সেতুর অভাবে কৃষিপণ্য পরিবহনে অতিরিক্ত সময় ও ব্যয় বেড়ে যাওয়ায় আর্থিক ক্ষতির মুখে পড়ছেন স্থানীয় কৃষকেরা। ব্যবসা-বাণিজ্যেও এর নেতিবাচক প্রভাব পড়ছে বলে জানিয়েছেন এলাকাবাসী।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা যায়, সেতুর গুরুত্ব বিবেচনায় কয়েক বছর আগে প্রাথমিক সম্ভাব্যতা যাচাই এবং মাটি পরীক্ষা (সয়েল টেস্ট) সম্পন্ন করা হয়। ২০১৯ সালে বিষয়টি আলোচনায় এলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর একটি প্রতিনিধিদল সরেজমিনে সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনা করে। তবে এরপর প্রকল্পটির দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি।

মির্জানগর বাজারের ব্যবসায়ী আব্দুল কাদির ক্ষোভ প্রকাশ করে বলেন, “শুনলাম সয়েল টেস্ট হলো, মাপজোখ হলো, কিন্তু সেতু তো হলো না। আমাদের ভাগ্য কি চিরকাল এই বাঁশের সাঁকোতেই ঝুলে থাকবে?”

মনোহরদী উপজেলা প্রকৌশলী হরষিত কুমার সাহা বলেন, ‘৩৮৫ দশমিক ৪ মিটার দৈর্ঘ্যের সেতু নির্মাণ প্রকল্পটি অনুমোদনের জন্য সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় বরাদ্দ পেলেই দ্রুত কাজ শুরু হবে।’

এলাকাবাসীর মতে, সেতুটি নির্মিত হলে নরসিংদী ও গাজীপুর জেলার মধ্যে সরাসরি যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে। এতে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে, কৃষিপণ্য পরিবহন সহজ হবে এবং এলাকার সার্বিক আর্থসামাজিক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

cw-check-https://test.com/

নিউমার্কেটে চাঁদাবাজি নিয়ে ছাত্রদল-যুবদল সংঘর্ষ, আহত ১১

সমকামিতার অভিযোগে ঢাবির শেখ মুজিব হলে দুই শিক্ষার্থী বহিষ্কার

দানিউবের পানি কমে বন্ধের ঝুঁকিতে রোমানিয়ার পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

শিশুর চিৎকারে ছুটে এলেন প্রতিবেশীরা, ধর্ষণের চেষ্টার অভিযোগে আটক ১

‎নির্মাণাধীন মাদরাসার তদন্তে পুলিশের ওপর হামলা, নারীসহ গ্রেপ্তার ৭

গরু পাচারের অভিযোগে ভূরুঙ্গামারীর ভারতীয় সীমান্তে আটক বাংলাদেশি যুবক আজিবর রহমান

কুষ্টিয়ায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, তদন্তে পুলিশ

মহাখালীতে নিষিদ্ধ আ. লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ; আটক ৪

বনপাড়া বাইপাসে নাইট্রোজেনবাহী ট্যাংকারে বিকট শব্দ, ছড়িয়ে পড়ল সাদা কুয়াশা

১০

সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদসহ তিনজনের মৃত্যুদণ্ড

১১

মাদারীপুরে ভাড়াটিয়ার ঘর থেকে ৩০০ ইয়াবা ও পিস্তল উদ্ধার

১২

শিক্ষার্থীদের জন্য দারুণ খবরঃ আগামীকাল বন্ধ থাকছে স্কুল-কলেজ, নেপথ্যে যে কারণ!

১৩

বগুড়ার নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সভা, প্রণয়ন কমিটি

১৪

ধুনটে এসএসসি পরীক্ষায় দুই প্রতিষ্ঠানে সবাই ফেল : মাদরাসা-কলেজ মিলিয়ে অকৃতকার্য ২১ শিক্ষার্থী

১৫

কুবির বিজয়-২৪ হলের আবাসিক শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময়

১৬

জাতির প্রয়োজনে যতদিন শক্তি থাকবে, মাঠে থাকব: ডা. শফিকুর রহমান

১৭

বগুড়ায় ব্যাংকারকে অপহরণ করে জিম্মি, ছিনতাই; সাবেক এনসিপি নেতার বিরুদ্ধে মামলা, আটক ২

১৮

ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগের ক্ষমতা, প্রতিবাদে জাবিতে বিক্ষোভ

১৯

‎ঘরে ঢুকে ঘুমন্ত ব্যক্তিকে জবাইয়ের চেষ্টা

২০