নিজস্ব প্রতিবেদক
১২ অগাস্ট ২০২৬, ২:০৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নিউমার্কেটে চাঁদাবাজি নিয়ে ছাত্রদল-যুবদল সংঘর্ষ, আহত ১১

Share this news with

রাজধানীর নিউমার্কেট এলাকায় ফুটপাত থেকে চাঁদা আদায় ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঢাকা কলেজ ছাত্রদল ও স্থানীয় যুবদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যার পর বলাকা সিনেমা হলের সামনে এ সংঘর্ষ শুরু হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সন্ধ্যার দিকে ফুটপাত ও ভ্যানচালকদের কাছ থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে যুবদলের কয়েকজন নেতাকর্মীর সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থী ও ছাত্রদল নেতাকর্মীদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বিষয়টি হাতাহাতিতে গড়ায়। পরে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও রাতের দিকে আবারও সংঘর্ষ শুরু হয়।

স্থানীয় সূত্রের দাবি, পরবর্তী সময়ে নিউমার্কেট থানা যুবদলের সদস্যসচিব কে এম চঞ্চলের নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী ঘটনাস্থলে জড়ো হন। তাদের বিরুদ্ধে দেশীয় অস্ত্র, লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে ঢাকা কলেজ ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীর ওপর হামলার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক প্রিন্স খন্দকার, সুমন সিকদার, আহ্বায়ক সদস্য সাগর খান, সায়মন ইসলাম, ছাত্রদল সদস্য মুসফিকুর রহিম, শাকিব হাসান, ইমরান হোসেন এবং ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জিহাদুল ইসলামসহ বেশ কয়েকজন আহত হন। আহতদের কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

আহত ছাত্রদল নেতা সুমন সিকদারের অভিযোগ, হামলার সময় আত্মরক্ষার চেষ্টা করলে তাকে ধারালো অস্ত্র দিয়ে হাতে আঘাত করা হয়।

সংঘর্ষের খবর ছড়িয়ে পড়লে ঢাকা কলেজের শিক্ষার্থী ও উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে সায়েন্সল্যাব, প্রিয়াঙ্গন শপিং সিটি ও আশপাশের এলাকায় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি অবস্থানের সৃষ্টি হয়। এ সময় কয়েকটি স্থানে ভাঙচুরের ঘটনাও ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে নিউমার্কেট ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। রাত সাড়ে ১১টা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে অবস্থান করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে।

ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-কমিশনার শেখ জাহিদুল ইসলাম জানান, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ধ্যার পর থেকে যুবদল ও ঢাকা কলেজ ছাত্রদলের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন। ঘটনার বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তবে হামলা ও চাঁদাবাজির অভিযোগের বিষয়ে যুবদলের সংশ্লিষ্ট নেতাকর্মীদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

সূত্র: প্রত্যক্ষদর্শী, স্থানীয় বাসিন্দা ও পুলিশ।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎সেনবাগে অষ্টম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, অভিমানের জেরে আত্মহত্যার ধারণা

১

সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সিরাতুন্নবী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান

২

ধুনটে শিক্ষার্থীদের আত্মউন্নয়ন সেমিনার ও ৬ পরিবারকে ছাগল প্রদান

৩

তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক শিবির নেতা সুমন গ্রেপ্তার

৪

বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৫

আদমদীঘিতে সালিশের ভিডিও করায় বসতবাড়িতে হামলা, খড়ের পালায় আগুন

৬

দুর্গাপূজায় নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতায় থাকবে এসআরবি-১৩, ঠাকুরগাঁওয়ে ৪৭৮ মণ্ডপ

৭

জামায়াত বেহেশতের লোভ দেখায়, ঢাকের তালে উলুধ্বনিও দেয়: প্রতিমন্ত্রী শাহে আলম

৮

কুষ্টিয়ায় লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে ৩ দিনব্যাপী স্মরণোৎসব ও মেলা শুরু

৯

বান্দরবানে দুর্গাপূজার মণ্ডপে আর্থিক অনুদানের চেক বিতরণ

১০

হিফজুল কোরআন প্রতিযোগিতা-২৬ এর গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

১১

দেশে শীতের আগমন কবে, তাপমাত্রা কমার আভাস দিল আবহাওয়া অধিদপ্তর

১২

দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ২০ অক্টোবর চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৩

বৈষম্যবিরোধী আন্দোলনে নির্যাতিত শিক্ষার্থীদের পাশে ছিল ছাত্রদল

১৪

ঠাকুরগাঁওয়ে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত 

১৫

রাষ্ট্রের সুরক্ষায় শিক্ষা ব্যবস্থা আধুনিকায়ন করা হচ্ছে: বগুড়া জেলা পরিষদ প্রশাসক

১৬

আদমদীঘিতে দুর্গাপূজা মণ্ডপে আর্থিক সহায়তা ও সিসিটিভি ক্যামেরা দিলেন এমপি মহিত

১৭

বগুড়ায় মহিলা কলেজের নবীনবরণ, নারী শিক্ষায় খালেদা জিয়ার অবদান তুলে ধরলেন এমপি বাদশা

১৮

হারামাইন শরীফাইনের সুরক্ষায় হুথি সন্ত্রাসীদের বিরুদ্ধে অবস্থান ঈমানি দায়িত্ব: জাতীয় সেমিনার অনুষ্ঠিত

১৯

বগুড়া সরকারি শাহ্ সুলতান কলেজে উৎসবমুখর নবীনবরণ অনুষ্ঠিত

২০