সর্বশেষ
||ঠাকুরগাঁওয়ে ঘুরতে নিয়ে গিয়ে কিশোরীকে গ-ণধ-র্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩||হোমনায় ৩০কেজি গাঁজা বহনকারী গাড়ী সহ ড্রাইভার আটক||নওগাঁয় স্কুল শিক্ষার্থীদের নিয়ে রক্তদাতা দিবস উদযাপন||রাউজানে দিনদুপুরে যুবদল নেতাকে গুলি করে হত্যাঃ সিসিটিভিতে ঘাতক চক্রের ৬ জন শনাক্ত||প্রত্যন্ত চরের স্বপ্নবাজ থেকে সফল উদ্যোক্তা ও মানবিকতার বাতিঘর: মিজানুর রহমান মিজান||খাগড়াছড়িতে মন্দিরের দানবাক্স ভেঙে টাকা চুরির সময় যুবক আটক||শিবিরের বিরুদ্ধে গুমের নাটক সাজিয়ে সরকারকে দোষারোপ ও নারী নির্যাতনের অভিযোগ তুলে ববি ছাত্রদলের বিক্ষোভ মিছিল||শিবিরের অপপ্রচারের প্রতিবাদে সোনাহাট ডিগ্রি মহাবিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল||ছাত্রশিবিরের বিরুদ্ধে বগুড়ার শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের বিক্ষোভ||মাতামুহুরীর পথচলা: প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে কক্সবাজারে নতুন উপজেলার যাত্রা

মহিপুরে পুলিশের অভিযান: এক সপ্তাহে ৪ কেজি গাঁজাসহ আটক ৭, পলাতক ২

Share this news with

পটুয়াখালীর মহিপুর থানা ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) গত এক সপ্তাহে মাদকবিরোধী বিশেষ অভিযানে ব্যাপক সফলতা অর্জন করেছে। গত ৯ জুন থেকে ১৪ জুন পর্যন্ত পরিচালিত ধারাবাহিক সাঁড়াশি অভিযানে মোট ৪ কেজি ৪০ গ্রাম গাঁজাসহ সাতজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে মাদক বিক্রির নগদ ৩৬ হাজার ৪০০ টাকাও জব্দ করা হয়েছে।

অভিযানের শুরুতে ৯ জুন, ২০২৬ তারিখে মহিপুর থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে মহিপুর টিএন্ডটি অফিসের সামনে থেকে মাদক বিক্রয়কালে মোঃ ইব্রাহিম হাওলাদার (৫২) ও তার স্ত্রী মোসাঃ পারভীন বেগমকে (৪২) আটক করে। এ সময় তাদের কাছ থেকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ৩৬ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়।

পরবর্তীতে ১২ জুন, ২০২৬ বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে মহিপুর থানা পুলিশ নয়ামিশ্রিপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানে ১ কেজি ৫৪০ গ্রাম গাঁজাসহ মোঃ হারুন ঘরামী (৩০), মোসাঃ হামিদা বেগম (৪০) ও মোসাঃ পারুল বেগমকে (৪০) গ্রেফতার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে এসময় মোঃ আলী হোসেন ঘরামী (৪৫) ও মোঃ আমির হোসেন (৪০) নামে দুইজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

সবশেষ ১৪ জুন, ২০২৬ ভোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) মহিপুর থানাধীন লতাচাপলীর ০৭নং ওয়ার্ডস্থ তাজেপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় ১ কেজি গাঁজাসহ মোঃ রুবেল হাওলাদার (৩২) ও মোঃ বাবুল মৃধাকে (৪৯) গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সকল আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করা হয়েছে। যারা অভিযানে পালিয়ে গেছে, তাদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের জোরালো তৎপরতা অব্যাহত রয়েছে।

স্থানীয় সচেতন মহল পুলিশের এই অভিযানকে স্বাগত জানিয়েছেন। তারা মনে করছেন, মাদকের বিরুদ্ধে এ ধরনের ধারাবাহিক অভিযান চললে তরুণ প্রজন্মকে মাদকের হাত থেকে রক্ষা করা সম্ভব হবে। তবে এলাকাবাসীর প্রত্যাশা, মাঠপর্যায়ের খুচরা বিক্রেতাদের পাশাপাশি মাদকের নেপথ্যের বড় ব্যবসায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হোক। এবং সমুদ্র ও স্থলপথে কঠোর নজরদারি সহ মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি করা।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে ঘুরতে নিয়ে গিয়ে কিশোরীকে গ-ণধ-র্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩

হোমনায় ৩০কেজি গাঁজা বহনকারী গাড়ী সহ ড্রাইভার আটক

নওগাঁয় স্কুল শিক্ষার্থীদের নিয়ে রক্তদাতা দিবস উদযাপন

রাউজানে দিনদুপুরে যুবদল নেতাকে গুলি করে হত্যাঃ সিসিটিভিতে ঘাতক চক্রের ৬ জন শনাক্ত

প্রত্যন্ত চরের স্বপ্নবাজ থেকে সফল উদ্যোক্তা ও মানবিকতার বাতিঘর: মিজানুর রহমান মিজান

খাগড়াছড়িতে মন্দিরের দানবাক্স ভেঙে টাকা চুরির সময় যুবক আটক

শিবিরের বিরুদ্ধে গুমের নাটক সাজিয়ে সরকারকে দোষারোপ ও নারী নির্যাতনের অভিযোগ তুলে ববি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

শিবিরের অপপ্রচারের প্রতিবাদে সোনাহাট ডিগ্রি মহাবিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল

ছাত্রশিবিরের বিরুদ্ধে বগুড়ার শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের বিক্ষোভ

মাতামুহুরীর পথচলা: প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে কক্সবাজারে নতুন উপজেলার যাত্রা

১০

প্রভাবশালীর থাবায় কুয়াকাটায় বিনিয়োগকারী অসহায়: বুলডোজারে ভেঙে ফেলা হলো সীমানা প্রাচীর

১১

সমালোচনার পর শিক্ষার্থীদের দাবিতে জায়ান্ট স্ক্রিনে বিশ্বকাপ ম্যাচ দেখাবে রাকসু

১২

রাবিতে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের পাল্টাপাল্টি শোডাউন

১৩

রক্ত দান করলে বিশেষ সম্মাননা ও সংবর্ধনা দেওয়ার ঘোষণা ববি ছাত্রদল নেতার

১৪

মহিপুরে পুলিশের অভিযান: এক সপ্তাহে ৪ কেজি গাঁজাসহ আটক ৭, পলাতক ২

১৫

বরগুনার তালতলী থানা ব্যারাকে পুলিশ কনস্টেবলের আত্মহত্যা

১৬

বিশ্বকাপের উন্মাদনায় রামগঞ্জে ব্রাজিল বাড়ি সাজলো শিক্ষক শিমুল কান্তি দাস

১৭

মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রীর জনসভা

১৮

দোয়ারাবাজারে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

১৯

আনোয়ারায় ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, আশঙ্কাজনক অবস্থায় শিশু হাসপাতালে

২০