মাহাথির কোরেশী, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
২৪ মে ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কুবিতে ঈদুল আজহার দিন মধ্যাহ্ন ভোজের আয়োজন করবে কুবি ছাত্রশিবির

Share this news with

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদের দিন ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থী ও কর্মচারীদের জন্য মধ্যাহ্ন ভোজের আয়োজন করবে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা।

শুক্রবার (২২ মে) সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

ছাত্রশিবির কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি সাইফুল ইসলাম বলেন, ‘আলহামদুলিল্লাহ, প্রতি বছরের ন্যায় এবারও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও কর্মচারীদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ‘মেজবান-ই-ঈদ’-এর আয়োজন করা হয়েছে। ঈদের সময় অনেক শিক্ষার্থী বিভিন্ন ব্যস্ততা এবং কর্মচারীরা দায়িত্ব পালনের কারণে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে পারেন না। সবার মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দেওয়ার ক্ষুদ্র প্রয়াস থেকেই আমাদের এ আয়োজন। ইনশাআল্লাহ, ভবিষ্যতেও এ আয়োজন অব্যাহত থাকবে।’

এ আয়োজন সম্পর্কে ছাত্রশিবির কুবি শাখার সভাপতি মোজাম্মেল হোসাইন আবির বলেন, ‘প্রত্যেক ঈদেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অধিকাংশই বাড়িতে চলে যান। তবে কিছু শিক্ষার্থী টিউশন, পড়াশোনা বা পারিবারিক বিভিন্ন কারণে ক্যাম্পাসে অবস্থান করেন। প্রতি বছরের মতো এবারও তাদের জন্য কোরবানির হাদিয়া ও খাবারের ব্যবস্থা করা হয়েছে। ইনশাআল্লাহ, ঈদের দিন সকালে সবার কাছে খাবার ও হাদিয়া পৌঁছে দেওয়া হবে। আমরা চাই, পরিবারের বাইরে থাকলেও তারা যেন ঈদের আনন্দ অনুভব করতে পারেন।’

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবির আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে রাউন্ড অফ সিক্সটিনে লোক প্রশাসন বিভাগ

মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলসহ বিভিন্ন দাবিতে ঢাকা থেকে ফুলবাড়ী প্রচারযাত্রা

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

১১ দলীয় ঐক্যের বৈঠক: ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চের ঘোষণা

সাময়িকভাবে বাতিল হওয়া বাংলা এডিশনের নিবন্ধন পুনর্বহাল

৬ দফা দাবিতে খামারবাড়িতে আউটসোর্সিং গাড়িচালকদের অবস্থান

রংপুরে একই পরিবারের ৪ জন হত্যায় দুই যুবক গ্রেপ্তার

হাতিয়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, জামায়াত কর্মী গ্রেপ্তার

বগুড়ায় স্কুলের জায়গা দখল, একমাত্র ভরসা টিনের ঘর

ধুনটে গৃহবধূকে মারধর ও হাসুয়া দিয়ে কোপের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

১০

ধুনটে ২০২ প্রাথমিক বিদ্যালয়ের ১০৩টিতেই নেই প্রধান শিক্ষক, ভারপ্রাপ্তের চাপে বিপর্যস্ত পাঠদান

১১

শিল্পকলায় বসছে দুই দিনের পুতুলনাট্য উৎসব, শুরু ২৭ আগস্ট

১২

দৌলতপুরে ১৪ বোতল নিষিদ্ধ এসকাফ সহ যুবক আটক

১৩

কুবির আইসিটি এসোসিয়েশনের নেতৃত্বে মেহেদী-শফিউল

১৪

‎নোয়াখালীতে মুখোশধারীদের এলোপাতাড়ি গুলি, শিক্ষকসহ তিনজন গুলিবিদ্ধ

১৫

ঢাকায় আজ অনুষ্ঠিত হচ্ছে বর্ণাঢ্য জশনে জুলুছ

১৬

ঢাকা বিশ্ববিদ্যালয় কালো দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১৭

গোবিপ্রবিতে ক্লেমনের উদ্যোগে দিনব্যাপী এক হাজার বৃক্ষরোপণ

১৮

চাকরিচ্যুতির আদেশ বাতিল ও পূর্ণবহালের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে ভিকটিম পুলিশ পরিবারের অবস্থান

১৯

খিলগাঁওয়ের রয়েল এইড হাসপাতালে অগ্নিকাণ্ড

২০