সর্বশেষ
||গণআন্দোলনের ইতিহাসে জাবি অনন্য, ‘ফুটনোট নয়—একটি পূর্ণাঙ্গ অধ্যায়’: নাহিদ ইসলাম||সান্তাহারে লিজ নেওয়া পুকুরের দখল পেলেন বৈধ গ্রহীতা||‎নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ||স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের এক মাস পরও বদলায়নি নোয়াখালী জেনারেল হাসপাতালের চিত্র||কুষ্টিয়ার সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে বিজিবির বড় সাফল্য||১৫ বছর ধরে আমবাগানই মাঠ! জীবনের ঝুঁকি নিয়ে খেলছে বর্ষাইলের শিশুরা—একটি খেলার মাঠের দাবিতে এলাকাবাসীর আকুতি||অন্তঃসত্ত্বা স্ত্রী বাংলাদেশে এসে যোগাযোগ বিচ্ছিন্ন, মার্কিন স্বামীর দাবি— কানাডিয়ান ব্যক্তিকে বিয়ে করেছেন||একই প্রকল্পে দুই দফা বরাদ্দ! আদমদীঘিতে ১ কোটি টাকা হরিলুটের অভিযোগ, তদন্তের দাবি||নতুন নারী রাষ্ট্রপতি নিয়ে গুঞ্জন: বাস্তবে তালিকার শীর্ষে কারা?||ঠাকুরগাঁওয়ে বৈধ চালান ছাড়া ৩৮০ বস্তা ডিএপি সার জব্দ, চালক-হেলপারকে জরিমানা
উজ্জ্বল রায়, জবি প্রতিনিধি
১৭ মে ২০২৬, ৪:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকসুর উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প, শিক্ষার্থীদের উপচে পড়া ভিড়

Share this news with

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) এর উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে।

রবিবার (১৭ মে) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলমান এ আয়োজনে ১০টি ফ্রি মেডিক্যাল টেস্টসহ মোট ১১ ধরনের স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে। শুরু থেকেই শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতিতে ক্যাম্পে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

আয়োজকরা জানান, ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) ঢাকা সিটি সাউথ শাখার সহযোগিতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। মূলত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে মানসম্মত চিকিৎসাসেবা ও স্বাস্থ্য পরামর্শ দেওয়াই এই আয়োজনের প্রধান উদ্দেশ্য।

এ বিষয়ে জকসুর সাধারণ সম্পাদক (জিএস) আবদুল আলীম আরিফ বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে জকসুর আয়োজনে এবারই প্রথম এত বড় পরিসরে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। আমাদের লক্ষ্য শিক্ষার্থীদের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া।”

তিনি জানান, ক্যাম্পে ৩০ জন বিশেষজ্ঞ চিকিৎসক ১২টি বুথে শিক্ষার্থীদের চিকিৎসাসেবা দিচ্ছেন। মেডিসিন, জেনারেল সার্জারি, গাইনি, চর্মরোগ, ইএনটি, অর্থোপেডিক্স, চক্ষু ও হৃদরোগসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিভাগের চিকিৎসকেরা শিক্ষার্থীদের ব্যবস্থাপত্র প্রদান করছেন। পাশাপাশি প্রয়োজনীয় বেসিক মেডিসিন ও প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষাও সম্পূর্ণ বিনামূল্যে সরবরাহ করা হচ্ছে।

ছবি: চিকিৎসাসেবা নিতে ১২টি বুথে শিক্ষার্থীদের উপচে পড়া ভিড়।

জকসুর ভিপি মো. রিয়াজুল ইসলাম বলেন, “অনেক শিক্ষার্থী আর্থিক সীমাবদ্ধতার কারণে সময়মতো ভালো চিকিৎসা নিতে পারেন না। সেই বাস্তবতা বিবেচনায় রেখেই আমরা এই মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করেছি। এখানে এক ছাদের নিচে শিক্ষার্থীরা বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের সেবা পাচ্ছেন, যা তাদের স্বাস্থ্যগত দুশ্চিন্তা অনেকটাই কমাবে।”

জকসুর স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক নুর মোহাম্মদ বলেন, “শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা নিশ্চিত করা, প্রাথমিক স্বাস্থ্যসেবা সহজলভ্য করা এবং স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি করাই আমাদের মূল লক্ষ্য। ৩০ জনেরও বেশি অভিজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে গঠিত মেডিক্যাল টিম শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে সেবা দিচ্ছে। এটি দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম বৃহৎ মেডিক্যাল ক্যাম্প।”

২০ ব্যাচের ইতিহাস বিভাগের শিক্ষার্থী মোস্তফা শরীয়তুল্লাহ জানান, “জকসুর এই ফ্রি মেডিক্যাল ক্যাম্প সত্যিই প্রশংসনীয় একটি উদ্যোগ। সাধারণ শিক্ষার্থীদের কথা চিন্তা করে একসঙ্গে বিশেষজ্ঞ চিকিৎসক, প্রয়োজনীয় টেস্ট ও বেসিক মেডিসিনের ব্যবস্থা করা হয়েছে, যা অনেকের জন্য খুবই উপকারী। বিশেষ করে আর্থিক সীমাবদ্ধতার কারণে যারা নিয়মিত চিকিৎসাসেবা নিতে পারেন না, তারা এখান থেকে সরাসরি উপকৃত হচ্ছেন। আমি মনে করি শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের আয়োজন আরও বেশি হওয়া উচিত।

স্বাস্থ্যসেবা কার্যক্রমের অংশ হিসেবে Hb%, RBS, HbA1c, TSH, Vit-D, CRP, Troponin-I, Urine Strip Test, ECG ও USGসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মেডিক্যাল পরীক্ষা বিনামূল্যে করা হচ্ছে। এছাড়াও ফিজিওথেরাপি সেবার ব্যবস্থাও রাখা হয়েছে।

জকসুর আয়োজিত এই দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা, প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা ও ওষুধ প্রদানের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখছে এই আয়োজন।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণআন্দোলনের ইতিহাসে জাবি অনন্য, ‘ফুটনোট নয়—একটি পূর্ণাঙ্গ অধ্যায়’: নাহিদ ইসলাম

সান্তাহারে লিজ নেওয়া পুকুরের দখল পেলেন বৈধ গ্রহীতা

‎নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের এক মাস পরও বদলায়নি নোয়াখালী জেনারেল হাসপাতালের চিত্র

কুষ্টিয়ার সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে বিজিবির বড় সাফল্য

১৫ বছর ধরে আমবাগানই মাঠ! জীবনের ঝুঁকি নিয়ে খেলছে বর্ষাইলের শিশুরা—একটি খেলার মাঠের দাবিতে এলাকাবাসীর আকুতি

অন্তঃসত্ত্বা স্ত্রী বাংলাদেশে এসে যোগাযোগ বিচ্ছিন্ন, মার্কিন স্বামীর দাবি— কানাডিয়ান ব্যক্তিকে বিয়ে করেছেন

একই প্রকল্পে দুই দফা বরাদ্দ! আদমদীঘিতে ১ কোটি টাকা হরিলুটের অভিযোগ, তদন্তের দাবি

নতুন নারী রাষ্ট্রপতি নিয়ে গুঞ্জন: বাস্তবে তালিকার শীর্ষে কারা?

ঠাকুরগাঁওয়ে বৈধ চালান ছাড়া ৩৮০ বস্তা ডিএপি সার জব্দ, চালক-হেলপারকে জরিমানা

১০

‎শিক্ষাছুটিতে নোবিপ্রবির ১২২ শিক্ষক, বিদেশে গিয়ে আর ফেরেননি ১৫ জন

১১

‎খাগড়াছড়িতে বিজিবি’র সাথে চোরা কারবারিদের গোলাগুলি, পিস্তল ও গোলাবারুদ উদ্ধার

১২

বগুড়ার ধুনটে সরকারি স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার বিরুদ্ধে আর্থিক অনিয়মসহ নানা অভিযোগ, তদন্ত কমিটি গঠন

১৩

চলমান সাম্প্রদায়িক সহিংসতা নিয়ে উদ্বেগ, সংবাদ সম্মেলন করল বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ

১৪

জাবিতে আগামীকাল জেইউডিওর নবীনবরণ ও বিতর্ক কর্মশালা

১৫

বাংলাদেশে নারী ও কন্যা নির্যাতনের চিত্র-২০২৫ প্রতিবেদন প্রকাশ, কার্যকর পদক্ষেপের দাবি বাংলাদেশ মহিলা পরিষদের

১৬

চিতলমারী থানা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি টিপু, সিনি. সহ সভাপতি আজাদ ও সম্পাদক অরুণ

১৭

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের পুনর্বহালের দাবিতে মানববন্ধন

১৮

দৌলতপুরে মহিষ বিক্রির টাকার বিরোধে ছেলের আঘাতে গ্রামপুলিশ বানেজ উদ্দিন নিহত

১৯

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক! তালিকায় Close Up, Himalaya সহ আরও পরিচিত ব্র্যান্ড

২০