সর্বশেষ
||ডা. জোবাইদা রহমানের জন্মদিনে বগুড়ার সান্তাহারে ছাত্রদলের বৃক্ষরোপণ ও চারা বিতরণ||‘বর্ণিল জীবন ও সংস্কৃতির মেলবন্ধন’— প্রতিপাদ্যে ফুলছড়ায় “হারমোনি ফেস্টিভ্যাল” এর শেষ দিন||দোয়ারাবাজারে কবরস্থানের সেই ‘আস্তানা ঘরে’ ভ্রাম্যমাণ আদালতের অভিযান, অস্ত্র উদ্ধার||নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও হলগুলোতে জেনারেটর স্থাপনের দাবিতে ববি উপাচার্যকে ছাত্রদলের স্মারকলিপি||বরগুনায় এবার ১লক্ষ ১৮ হাজার শিশু খাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল||হোসেনপুরে বাড়ছে মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম||জাবি গ্রন্থাগারের কর্মকর্তার বিরুদ্ধে জাল সনদে চাকরি নেওয়ার অভিযোগ, কাল বসবেন আরেক পদের ভাইভায়||মালয়েশিয়া ও চীন সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান||ব্যারিস্টার কায়সার কামালের ‘আদিবাসী’ শব্দ ব্যবহারের প্রতিবাদে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি দিল পিসিসিপি||জাবিতে বান্ধবী নিয়ে গেস্টরুমে, অন্য শিক্ষার্থীদের বের করার অভিযোগ

শপথ গ্রহণ করলেন সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত ৪৯ এমপি

Share this news with

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত ৪৯ জন সংসদ সদস্য আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন। নব-নির্বাচিত সংসদ সদস্যদের এই শপথ গ্রহণের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ পূর্ণাঙ্গ রূপ পেল।

রোববার (৩ মে) রাত ৯টায় জাতীয় সংসদ ভবনের পূর্ব ব্লকের লেভেল-১ এ অবস্থিত শপথ কক্ষে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ পড়ান স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।

সংসদ সচিবালয় জানায়, বিএনপি জোট থেকে ৩৬ জন, জামায়াতে ইসলামীর জোট থেকে ১২ জন এবং স্বতন্ত্র জোট থেকে ১ জন শপথ নেন। শপথ গ্রহণ শেষে নববির্বাচিত সংসদ-সদস্যরা রীতি অনুযায়ী সংসদ সচিবের রুমে শপথ বইয়ে স্বাক্ষর করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান, স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল, চিফ হুইপ নূরুল ইসলাম, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সংসদ সচিবালয়ের সচিব মো. গোলাম সরওয়ার ভুঁইয়া শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন।

প্রসঙ্গত, সংরক্ষিত নারী আসন মোট ৫০টি। গত ৩০শে এপ্রিল নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জনের গেজেট প্রকাশ করে। এদের মধ্যে বিএনপি জোটের ৩৬ জন, জামায়াত জোটের ১২ জন ও স্বতন্ত্র জোটের একজন সহ মোট ৪৯ জন বৈধ প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

সংরক্ষিত নারী আসনের মোট ৫০টি আসনের মধ্যে জামায়াত জোট ১৩টি নারী আসন পেয়েছে। কিন্তু তাদের একজন এখনো নির্বাচিত হননি। তাদের প্রার্থী মনিরা শারমিনের মনোনয়ন বাছাইয়ে বাতিল হয়। আর নির্ধারিত সময়ের পরে যাওয়ায় তাদের আরেক প্রার্থী নুসরাত তাবাসসুমের মনোনয়ন গ্রহণ করেননি রিটার্নিং কর্মকর্তা। পরে আদালতের নির্দেশে তাঁর মনোনযনপত্র গ্রহণ করা হয় এবং বাছাইয়ে বৈধ হয়। তবে তাঁকে এখনো নির্বাচিত ঘোষণা করা হয়নি।

অন্যদিকে মনিরা শারমিন ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে রিট করেছেন। সেটি এখনো নিষ্পত্তি হয়নি।

বিএনপির ৩৬ নির্বাচিত নারী সংসদ সদস্য (এমপি) হলেন – বেগম সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আর আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।

জামায়াত জোটের ১২ এমপি হলেন- নুরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন্নাহার মুন্নী, নাজমুন নাহার নীলু, মাহফুজা হান্নান, সাজেদা সামাদ, শামছুন্নাহার বেগম, ইঞ্জি: মারদিয়া মমতাজ, রোকেয়া বেগম, ডা. মাহমুদা আলম মিতু, তাসমিয়া প্রধান ও ইঞ্জি: মাহবুবা হাকিম।

এছাড়া স্বতন্ত্র জোটের সংসদ সদস্য হলেন সুলতানা জেসমিন।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডা. জোবাইদা রহমানের জন্মদিনে বগুড়ার সান্তাহারে ছাত্রদলের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

‘বর্ণিল জীবন ও সংস্কৃতির মেলবন্ধন’— প্রতিপাদ্যে ফুলছড়ায় “হারমোনি ফেস্টিভ্যাল” এর শেষ দিন

দোয়ারাবাজারে কবরস্থানের সেই ‘আস্তানা ঘরে’ ভ্রাম্যমাণ আদালতের অভিযান, অস্ত্র উদ্ধার

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও হলগুলোতে জেনারেটর স্থাপনের দাবিতে ববি উপাচার্যকে ছাত্রদলের স্মারকলিপি

বরগুনায় এবার ১লক্ষ ১৮ হাজার শিশু খাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

হোসেনপুরে বাড়ছে মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম

জাবি গ্রন্থাগারের কর্মকর্তার বিরুদ্ধে জাল সনদে চাকরি নেওয়ার অভিযোগ, কাল বসবেন আরেক পদের ভাইভায়

মালয়েশিয়া ও চীন সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান

ব্যারিস্টার কায়সার কামালের ‘আদিবাসী’ শব্দ ব্যবহারের প্রতিবাদে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি দিল পিসিসিপি

জাবিতে বান্ধবী নিয়ে গেস্টরুমে, অন্য শিক্ষার্থীদের বের করার অভিযোগ

১০

রাঙ্গামাটিতে মানববন্ধন-স্মারকলিপি: দীপেন দেওয়ানকে ফের মন্ত্রী করার আহ্বান

১১

জুড়ীতে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ

১২

চা দিবসে গুণগতমানে শ্রেষ্ঠত্বের পদক পেল ‘মধুপুর চা বাগান’

১৩

রাঙ্গামাটিতে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত

১৪

শ্বশুরবাড়িতে নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

১৫

শ্যামনগরে মরা কাঁকড়ার দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী, মহামারির আশঙ্কায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি

১৬

এসি ল্যান্ড সাকিব হাসানের ওপর নৃশংস হামলা, দেশজুড়ে ক্ষোভ

১৭

খুলশীতে মাছ ব্যবসায়ীদের ওপর হামলা ও দুই লাখ টাকা লুট: মূল হোতা রাজু গ্রেফতার

১৮

শ্যামনগরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু

১৯

দুধকুমারের ভাঙনে হুমকিতে পাইকডাঙ্গা, চরের মানুষের আলাদা মন্ত্রণালয়ের দাবি

২০