
গুম ও নির্যাতনের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় তিন সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ হাজির করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সকাল ৯টা ৫৩ মিনিটে জয়েন্ট ইন্টারোগেশন সেল (জেআইসি) থেকে তাদের ট্রাইব্যুনালে নেওয়া হয়।
আইসিটি বিডি কেইস নং ০৫/২০২৫ অনুযায়ী, উক্ত মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক ও বর্তমান ১২ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এরই অংশ হিসেবে শুনানির জন্য তিনজন অভিযুক্ত সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়।
অভিযুক্তরা হলেন— প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক পরিচালক মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী এবং ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজাহার সিদ্দিকী।
ট্রাইব্যুনাল প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেখানে সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও বিজিবি সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নজরদারির মধ্যে বিচারিক কার্যক্রম পরিচালিত হচ্ছে।
মন্তব্য করুন