সর্বশেষ
||জনগণের সহায়তায় নওগাঁ সদর থানার অভিযানে দুই ছিনতাইকারী গ্রেফতার||ভূরুঙ্গামারীতে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ইসলামী আন্দোলনের গণ-মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত||জুলাই সনদ নিয়ে কুড়িগ্রামে উত্তাল রাজপথ, ১১ দলীয় ঐক্যের শক্তি প্রদর্শন||জাবি শিক্ষার্থীর বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের গোপন তৎপরতার অভিযোগ||চব্বিশের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে জাবি ছাত্র ইউনিয়নের শ্রদ্ধাঞ্জলি||গণভোটের গণরায় উপেক্ষার সুযোগ নেই: মাওলানা মামুনুল হক||শিক্ষাঙ্গনে সহিংসতা বন্ধে সরকার ও বিএনপির ভূমিকা দেখতে চায় জনগণ: ডা. শফিকুর রহমান||আদমদীঘিতে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার!!||‘জুলাই এখনো শেষ হয় নাই’ প্রদর্শনীর উদ্বোধন, গণরায় বাস্তবায়নের আহ্বান||জুলাই গণঅভ্যুত্থান: রোকনীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনন্য রচনা প্রতিযোগিতা
রিফাত আহমেদ, স্টাফ রিপোর্টার
২৭ এপ্রিল ২০২৬, ৫:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এনসিপির ঢাকা দক্ষিণ কমিটিকে সংবর্ধনা

Share this news with

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর দক্ষিণের নবগঠিত আংশিক কমিটিকে সংবর্ধনা জানাতে এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে রাজধানীর বাংলামোটরস্থ রূপায়ন টাওয়ারে (লিফট-১৫) অবস্থিত অস্থায়ী কার্যালয়ে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির মুখপাত্র জনাব আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এছাড়া উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ এনসিপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার এস এম শাহরিয়ার, দলের সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ, জাতীয়তাবাদী যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা ইসহাক সরকার এবং এনসিপির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে আবদুল হান্নান মাসউদ বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এনসিপির উত্থান হয়েছে এবং ২০২৬ সালের জাতীয় নির্বাচনে সীমিত আসনে প্রার্থী দিয়েও দলটি তৃতীয় সর্বোচ্চ ভোট অর্জন করেছে।

তিনি বলেন, “আগামীতে উপজেলা চেয়ারম্যান নির্বাচনসহ স্থানীয় সরকার নির্বাচনের প্রতিটি পর্যায়ে এনসিপি প্রার্থী দেবে। জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থনে দলটি আরও শক্তিশালী হবে।”

তিনি আরও অভিযোগ করেন, জনগণের রায়কে অস্বীকার করে সরকার বিশ্বাসঘাতকতা করেছে এবং ভবিষ্যতে নতুন নেতৃত্বের মাধ্যমে জনগণ তার জবাব দেবে।

অন্যদিকে, এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, নানা কারচুপি ও জাল ভোটের মধ্যেও দলটি ছয়জন সংসদ সদস্য নির্বাচিত করতে সক্ষম হয়েছে। তিনি দাবি করেন, দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সুশীল সমাজের প্রতিনিধিরা ক্রমেই এনসিপির সঙ্গে যুক্ত হচ্ছেন।

তিনি বলেন, “জাতীয় নাগরিক পার্টি সবার জন্য উন্মুক্ত। তবে স্বৈরাচারের দোসর, গণহত্যাকারী বা চাঁদাবাজদের দলে কোনো স্থান নেই।” বর্তমান পরিস্থিতিতে সন্ত্রাস ও চাঁদাবাজিকে দেশের অন্যতম প্রধান সমস্যা উল্লেখ করে তিনি সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানটি রাত ৮টার দিকে সমাপ্ত হয়।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের সহায়তায় নওগাঁ সদর থানার অভিযানে দুই ছিনতাইকারী গ্রেফতার

ভূরুঙ্গামারীতে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ইসলামী আন্দোলনের গণ-মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

জুলাই সনদ নিয়ে কুড়িগ্রামে উত্তাল রাজপথ, ১১ দলীয় ঐক্যের শক্তি প্রদর্শন

জাবি শিক্ষার্থীর বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের গোপন তৎপরতার অভিযোগ

চব্বিশের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে জাবি ছাত্র ইউনিয়নের শ্রদ্ধাঞ্জলি

গণভোটের গণরায় উপেক্ষার সুযোগ নেই: মাওলানা মামুনুল হক

শিক্ষাঙ্গনে সহিংসতা বন্ধে সরকার ও বিএনপির ভূমিকা দেখতে চায় জনগণ: ডা. শফিকুর রহমান

আদমদীঘিতে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার!!

‘জুলাই এখনো শেষ হয় নাই’ প্রদর্শনীর উদ্বোধন, গণরায় বাস্তবায়নের আহ্বান

জুলাই গণঅভ্যুত্থান: রোকনীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনন্য রচনা প্রতিযোগিতা

১০

যথাযোগ্য মর্যাদায় কুবিতে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

১১

পদ্মার পাড় ধসে নদীতে নিখোঁজ ৫ বছরের শিশু, উদ্ধারে অভিযান

১২

পটুয়াখালী সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক ভাইস চেয়ারম্যান মিজানুর রহমানের মৃত্যু

১৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধনে আনুষ্ঠানিক যাত্রা শুরু জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের

১৪

নওগাঁয় জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

১৫

ফুটবল খেলাকে কেন্দ্র করে শিক্ষার্থী হত্যা: প্রধান আসামি শাকিল গ্রেপ্তার!!

১৬

খাওয়ার টেবিলেও ঘুষের লেনদেন! ঠাকুরগাঁও রেজিস্ট্রার অফিসে অনিয়মের অভিযোগ

১৭

আগামীকাল উদ্বোধন, জনসাধারণের জন্য উন্মুক্ত হচ্ছে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর

১৮

ধুনটে ১৫ পিস টপেন্ডাল ট্যাবলেটসহ মাদক মামলার আসামি গ্রেপ্তার

১৯

ধুনটে এমপির গাড়ি ভাঙচুর মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

২০