অনলাইন ডেস্ক | প্রেস ডেস্ক বিডি
১২ নভেম্বর ২০২৬, ৬:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শ্রমিক অসন্তোষে পোশাকশিল্পে অস্থিরতা, কারখানা বন্ধের বিকল্প ভাবছে বিজিএমইএ

Share this news with

দেশের তৈরি পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ ও উৎপাদন বিঘ্নিত হওয়ার ঘটনায় উদ্বেগ বাড়ছে মালিকপক্ষের মধ্যে। পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে শ্রম আইন অনুসরণ করে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের সিদ্ধান্ত নিতে পারে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। একই সঙ্গে নিম্নতম মজুরি বোর্ডের আসন্ন বৈঠকে অংশগ্রহণ না করার বিষয়টিও বিবেচনা করছে সংগঠনটি।

এ পরিস্থিতিতে আগামী শনিবার জরুরি বিশেষ সাধারণ সভা আহ্বান করেছে বিজিএমইএ। বুধবার (১১ নভেম্বর) রাজধানীর উত্তরায় সংগঠনটির কার্যালয়ে সভাপতি মাহমুদ হাসান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি বৈঠকে এসব সম্ভাব্য পদক্ষেপ নিয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে বিজিএমইএ সভাপতি জানান, বৃহস্পতিবার পর্যন্ত শিল্পাঞ্চলের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। এরপরও শ্রমিক অসন্তোষ, ভাঙচুর ও উৎপাদন কার্যক্রমে বিঘ্ন অব্যাহত থাকলে শনিবারের সভায় শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী কারখানা বন্ধের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

এদিকে আগামী ১৬ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকে মালিকপক্ষের প্রস্তাব জমা দেওয়া হলেও আলোচনায় অংশগ্রহণ না করার বিষয়টি বিবেচনায় রয়েছে বলে জানিয়েছেন বিজিএমইএ সভাপতি।

তবে শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার জানিয়েছেন, শ্রমিক ফেডারেশনগুলোর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়নি। মালিকপক্ষ আলোচনায় অংশ না নিলে মজুরি নির্ধারণের বিষয়টি সরকারের সিদ্ধান্তের ওপর ছেড়ে দেওয়া হতে পারে।

উল্লেখ্য, গত ১ নভেম্বর সরকার নতুন করে নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। এর পরবর্তী বৈঠকে শ্রমিক প্রতিনিধিরা পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব লিখিতভাবে জমা দেন।

বিজিএমইএর তথ্য অনুযায়ী, বুধবার সাভার, আশুলিয়া ও গাজীপুরের ১৫৬টি পোশাক কারখানায় উৎপাদন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এর মধ্যে সাভার ও আশুলিয়া অঞ্চলের কারখানা রয়েছে ১৪০টি।

অন্যদিকে, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ এবং শ্রমিক ছাঁটাই বন্ধের দাবিতে বুধবারও সাভার-আশুলিয়ায় বিক্ষোভ করেন পোশাকশ্রমিকরা। এ সময় মহাসড়ক অবরোধের চেষ্টা ঘিরে পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

শ্রমিকদের মজুরি দাবি, মালিকপক্ষের কঠোর অবস্থান এবং শিল্পাঞ্চলের চলমান সংঘাত—সব মিলিয়ে দেশের তৈরি পোশাক খাতে নতুন করে অস্থিরতা ও অনিশ্চয়তা দেখা দিয়েছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় প্রতিবন্ধী সেবা সংস্থার উদ্যোগে ১ হাজার গাছের চারা রোপণের কর্মসূচি শুরু

১

এক পাতার প্রতিবেদনই বদলে দেয় আতিকুর রহমান রুমনের জীবনের গতিপথ

২

আইইবি নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত, ভোটগ্রহণ শেষে চলছে গণনার প্রস্তুতি

৩

শ্রমিক অসন্তোষে পোশাকশিল্পে অস্থিরতা, কারখানা বন্ধের বিকল্প ভাবছে বিজিএমইএ

৪

বিশ্ব নিউমোনিয়া দিবস উপলক্ষে বিএমইউতে আলোচনা ও বৈজ্ঞানিক অধিবেশন

৫

ইউএনও হিসেবে পদায়নযোগ্য কর্মকর্তাদের প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ

৬

বগুড়ায় করতোয়া নদী খনন ও রেলপথ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৭

উত্তরায় নিষিদ্ধ মহিলা যুবলীগের কুড়িগ্রাম জেলা সভাপতি গ্রেফতার

৮

উত্তরা পশ্চিমে কৃষকলীগ নেতা সঞ্জয় দত্ত গ্রেফতার

৯

নোয়াখালীতে শ্রমিকদল নেতাকে হত্যা, পরিত্যক্ত ঘরে মাটিচাপা

১০

দৌলতপুরে গভীর রাতে এমপি নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ

১১

নিষিদ্ধ আওয়ামী লীগ-ছাত্রলীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ

১২

এনবিএ নতুন কার্যনির্বাহী কমিটি, পদ পেলেন বগুড়ার শিব্বীর

১৩

কুষ্টিয়ায় আতঙ্ক ছড়াল কাফনের কাপড় ও চিরকুট, নিরাপত্তাহীনতায় দুই পরিবার

১৪

বগুড়ার শেরপুরে বাল্যবিবাহ ও মাদকবিরোধী সচেতনতামূলক সভা

১৫

শেরপুরে অটোরিকশাচালক হত্যার দুই আসামির ফাঁসির দাবিতে মানববন্ধন

১৬

১৩ নভেম্বর বাসদ (মার্কসবাদী)-এর তৃতীয় কেন্দ্রীয় কনভেনশন, যোগ দেবেন পাঁচ দেশের বামপন্থী নেতারা

১৭

সবুজ আন্দোলনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদে যুক্ত হলেন ৮ নতুন মুখ

১৮

বেরোবি কেন্দ্রীয় লাইব্রেরিতে ই-বুক ও ই-জার্নাল সেবা চালু, বাড়বে গবেষণার সুযোগ

১৯

নেতানিয়াহু-পরবর্তী নতুন রাজনৈতিক অধ্যায়, শপথ নিলেন ইসরায়েলের ১২০ আইনপ্রণেতা

২০