তানভীর আজাদ, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
১১ নভেম্বর ২০২৬, ১:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুষ্টিয়া দৌলতপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চর সাদিপুরে অভিযান, অস্ত্রসহ গ্রেপ্তার শিহাব

Share this news with

কুষ্টিয়ার দৌলতপুরে বিশেষ অভিযান চালিয়ে একটি রিভলবার, তিন রাউন্ড গুলি ও একটি বাটন মোবাইল ফোনসহ শিহাব (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১২)।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের চর সাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শিহাব ফিলিপনগর ইউনিয়নের দারোগার মোড় এলাকার তৈয়ব উদ্দিনের ছেলে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, তিনি চরাঞ্চলের আলোচিত ‘চল্লিশ বাহিনীর’ একজন সদস্য।

এসআরবি সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া এসআরবি-১২-এর একটি দল চর সাদিপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় শিহাবকে আটক করা হয়। পরে তার কাছ থেকে একটি রিভলবার, তিন রাউন্ড গুলি ও একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে আরও জানা গেছে, শিহাবের বিরুদ্ধে দৌলতপুর ও ঈশ্বরদী থানায় হত্যা ও ধর্ষণসহ একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি চরাঞ্চলের ‘চল্লিশ বাহিনীর’ প্রধান রাখি বাহিনীর সদস্য হিসেবে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

কুষ্টিয়া এসআরবি-১২-এর এফএস শরিফুল ইসলাম জানান, লেফটেন্যান্ট কর্নেল ওয়াহিদুজ্জামানের নেতৃত্বে পরিচালিত অভিযানে চরাঞ্চলের শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত শিহাবকে একটি রিভলবার, তিন রাউন্ড গুলি ও একটি বাটন মোবাইল ফোনসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়ায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযান শেষে গ্রেপ্তার শিহাবকে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে। বর্তমানে তিনি থানা হেফাজতে রয়েছেন। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে থানা সূত্রে জানা গেছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সবুজ আন্দোলনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদে যুক্ত হলেন ৮ নতুন মুখ

১

বেরোবি কেন্দ্রীয় লাইব্রেরিতে ই-বুক ও ই-জার্নাল সেবা চালু, বাড়বে গবেষণার সুযোগ

২

নেতানিয়াহু-পরবর্তী নতুন রাজনৈতিক অধ্যায়, শপথ নিলেন ইসরায়েলের ১২০ আইনপ্রণেতা

৩

ছয়ানীর উন্নয়ন নিয়ে নতুন প্রত্যাশা, চেয়ারম্যান পদে আলোচনায় সাবেক চেয়ারম্যান জামাল উদ্দিন

৪

কুষ্টিয়া দৌলতপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চর সাদিপুরে অভিযান, অস্ত্রসহ গ্রেপ্তার শিহাব

৫

বুটেক্সের একাডেমিক কার্যক্রম সহজ করতে শিক্ষার্থী মৃদুলের ‘ইউনিগ্রিড’ অ্যাপ

৬

জিয়া কলোনি চেকপোস্টের পাশে ককটেল বিস্ফোরণ

৭

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে বিরোধী সংসদ সদস্যদের উদ্বেগ, মাতারবাড়ী চুক্তি নিয়েও আলোচনা

৮

বর্ণিল আয়োজনে বেরোবির এআইএস বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক অ্যাকাউন্টিং দিবস পালন

৯

পিছিয়ে পড়া মানেই হেরে যাওয়া নয়: শিক্ষার্থীদের ঘুরে দাঁড়ানোর আহ্বান বেরোবি উপাচার্যের

১০

সাইবার হামলা কি মনস্তাত্ত্বিক যুদ্ধের নতুন হাতিয়ার হয়ে উঠছে?

১১

মানবিক উদ্যোগে ছুরিকাহত স্কুলছাত্রীর পাশে কুষ্টিয়া জেলা প্রশাসন

১২

শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা

১৩

আদমদীঘিতে পদোন্নতিপ্রাপ্ত এসিল্যান্ড আশরাফুলকে বিদায় সংবর্ধনা

১৪

ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২৫ বোতল ফেন্সিডিল ও ২৫ বোতল ইস্কাফ সিরাপ জব্দ

১৫

নিষিদ্ধ আ. লীগের অপতৎপরতা রুখতে শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের বিক্ষোভ

১৬

বগুড়ায় সাংবাদিকদের সঙ্গে ডিআইজির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৭

আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে মোহাম্মদপুরে ছাত্র মজলিসের বিক্ষোভ মিছিল

১৮

কুবি ছাত্রদল আহ্বায়কের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ছাত্রশক্তি

১৯

লক্ষ্মীপুরে বেপরোয়া গতির বলি ৩ যাত্রী! নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে গেল বাস, আহত ২০

২০