অপূর্ব দে, ক্যাম্পাস প্রতিনিধি (বুটেক্স)
১১ নভেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বুটেক্সের একাডেমিক কার্যক্রম সহজ করতে শিক্ষার্থী মৃদুলের ‘ইউনিগ্রিড’ অ্যাপ

Share this news with

ক্লাসে যাওয়ার আগে রুটিন পরিবর্তন হয়েছে কি না, তা জানতে হোয়াটসঅ্যাপ গ্রুপে খোঁজ নেওয়া কিংবা প্রয়োজনীয় লেকচার স্লাইড খুঁজতে পুরোনো বার্তা ঘাঁটা—বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) শিক্ষার্থীদের জন্য এসব ভোগান্তি কমাতে ‘ইউনিগ্রিড’ নামে একটি অ্যাপ তৈরি করেছেন বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী।

অ্যাপটির নির্মাতা মাহমুদুল হাছান মৃদুল বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী। তাঁর তৈরি এই অ্যাপে ক্লাসের রুটিন, নোটিশ, পড়ার উপকরণসহ একাডেমিক কার্যক্রমের প্রয়োজনীয় তথ্য পাওয়া যাচ্ছে একই প্ল্যাটফর্মে।

এক অ্যাপেই একাডেমিক প্রয়োজনীয় তথ্য

ইউনিগ্রিডে ক্লাসের রুটিন ও গুরুত্বপূর্ণ নোটিশের পাশাপাশি শিক্ষকদের দেওয়া পড়ার উপকরণ, পরীক্ষার কাউন্টডাউন এবং গ্রুপ চ্যাটের সুবিধা রয়েছে। সিআর বা শিক্ষক রুটিন পরিবর্তন করলে ব্যবহারকারীরা স্বয়ংক্রিয়ভাবে নোটিফিকেশন পান। এ ছাড়া কোন কোর্সে কতটি ক্লাস হয়েছে এবং কতটি ক্লাসে অনুপস্থিত ছিলেন, তা-ও দেখার সুযোগ রয়েছে।

অ্যাপটির তথ্যের নির্ভরযোগ্যতা নিশ্চিত করতে রুটিন পরিবর্তন ও পড়ার উপকরণ আপলোডের দায়িত্ব নির্দিষ্ট ব্যক্তিদের হাতে রাখা হয়েছে। নতুন অ্যাকাউন্ট খুলতে শ্রেণি প্রতিনিধির (সিআর) অনুমোদন প্রয়োজন। পাশাপাশি গ্রুপ চ্যাটে আপত্তিকর কোনো বার্তা থাকলে তা প্রশাসনকে জানানোর ব্যবস্থাও রয়েছে।

আইপিই বিভাগের ৫২তম ব্যাচের শিক্ষার্থী ও শ্রেণি প্রতিনিধি মার্জিয়া বিনতে হাসান অ্যাপটির ব্যবহারিক সুবিধার কথা তুলে ধরে বলেন, “সিআর হিসেবে ক্লাসের সংখ্যা হিসাব রাখা, নোটিশ দেওয়া ও রুটিন পরিবর্তনের খবর দ্রুত জানাতে হয়। এসব কাজ একসঙ্গে সহজে করার জন্য ইউনিগ্রিড ভালো একটি উদ্যোগ।”

শিক্ষার্থীদের কাছে বাড়ছে গ্রহণযোগ্যতা

অ্যাপটির ব্যবহারকারী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী আতিক শাহরিয়ার তমাল বলেন, “প্রয়োজনীয় সব তথ্য এক জায়গায় পাওয়া যাচ্ছে বলে আমাদের সময় ও পরিশ্রম—দুটিই কম লাগছে। অ্যান্ড্রয়েডের পাশাপাশি ওয়েব সংস্করণ থাকায় বিভিন্ন ডিভাইস থেকেও অ্যাপটি ব্যবহার করা যায়। সিআর বা প্রশাসকের অনুমোদনের ব্যবস্থা থাকায় তথ্যের নির্ভরযোগ্যতা নিয়েও আস্থা রাখা যায়।”

একাই তৈরি করেছেন মৃদুল

২০২৬ সালের ফেব্রুয়ারিতে অ্যাপটি তৈরির কাজ শুরু করেন মৃদুল। জুলাইয়ের মধ্যে এটি ব্যবহার উপযোগী করে তোলেন। অ্যাপটির কারিগরি উন্নয়নের পুরো কাজ তিনি একাই করেছেন। পরে আইপিই বিভাগের ৫২তম ব্যাচের শিক্ষার্থী মার্জিয়া ও মিজান অ্যাপটি ব্যবহার করে বিভিন্ন পরামর্শ দেন। তাঁদের মতামতের ভিত্তিতে অ্যাপটির ত্রুটি সংশোধন ও বিভিন্ন সুবিধা উন্নত করা হয়।

অ্যাপটি তৈরিতে ফ্লাটার ফ্রেমওয়ার্ক ও ডার্ট প্রোগ্রামিং ভাষা ব্যবহার করেছেন মৃদুল। তথ্য সংরক্ষণ, হালনাগাদ এবং নোটিফিকেশন পাঠানোর জন্য ব্যবহার করেছেন ফায়ারবেস ও সুপাবেস।

মৃদুলের দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে অ্যাপটির ব্যবহারকারী ৫৮০ জনের বেশি। তাঁদের বড় অংশ আইপিই ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগের ৫২তম ব্যাচের শিক্ষার্থী।

ভবিষ্যৎ পরিকল্পনায় অন্য বিশ্ববিদ্যালয়

বর্তমানে বিনা মূল্যের সেবা ব্যবহার করে অ্যাপটির তথ্য সংরক্ষণ করা হচ্ছে। তবে ব্যবহারকারী ও ফাইলের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে পরিচালন ব্যয়ও বাড়তে পারে। আইফোনের জন্য অ্যাপ স্টোরে সংস্করণ প্রকাশ করা হয়নি। তবে ওয়েব সংস্করণের মাধ্যমে বিভিন্ন ডিভাইস থেকে এটি ব্যবহার করা সম্ভব।

ভবিষ্যতে শিক্ষকদের সরাসরি প্ল্যাটফর্মে যুক্ত করে ক্লাসের তথ্য হালনাগাদের ব্যবস্থা করতে চান মৃদুল। পাশাপাশি পর্যায়ক্রমে অন্য বিশ্ববিদ্যালয়েও এ ধরনের প্ল্যাটফর্ম চালুর পরিকল্পনা রয়েছে তাঁর। আপাতত বুটেক্সের শিক্ষার্থীদের একাডেমিক তথ্য আদান-প্রদান সহজ ও সুশৃঙ্খল করাই তাঁর মূল লক্ষ্য।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সবুজ আন্দোলনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদে যুক্ত হলেন ৮ নতুন মুখ

১

বেরোবি কেন্দ্রীয় লাইব্রেরিতে ই-বুক ও ই-জার্নাল সেবা চালু, বাড়বে গবেষণার সুযোগ

২

নেতানিয়াহু-পরবর্তী নতুন রাজনৈতিক অধ্যায়, শপথ নিলেন ইসরায়েলের ১২০ আইনপ্রণেতা

৩

ছয়ানীর উন্নয়ন নিয়ে নতুন প্রত্যাশা, চেয়ারম্যান পদে আলোচনায় সাবেক চেয়ারম্যান জামাল উদ্দিন

৪

কুষ্টিয়া দৌলতপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চর সাদিপুরে অভিযান, অস্ত্রসহ গ্রেপ্তার শিহাব

৫

বুটেক্সের একাডেমিক কার্যক্রম সহজ করতে শিক্ষার্থী মৃদুলের ‘ইউনিগ্রিড’ অ্যাপ

৬

জিয়া কলোনি চেকপোস্টের পাশে ককটেল বিস্ফোরণ

৭

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে বিরোধী সংসদ সদস্যদের উদ্বেগ, মাতারবাড়ী চুক্তি নিয়েও আলোচনা

৮

বর্ণিল আয়োজনে বেরোবির এআইএস বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক অ্যাকাউন্টিং দিবস পালন

৯

পিছিয়ে পড়া মানেই হেরে যাওয়া নয়: শিক্ষার্থীদের ঘুরে দাঁড়ানোর আহ্বান বেরোবি উপাচার্যের

১০

সাইবার হামলা কি মনস্তাত্ত্বিক যুদ্ধের নতুন হাতিয়ার হয়ে উঠছে?

১১

মানবিক উদ্যোগে ছুরিকাহত স্কুলছাত্রীর পাশে কুষ্টিয়া জেলা প্রশাসন

১২

শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা

১৩

আদমদীঘিতে পদোন্নতিপ্রাপ্ত এসিল্যান্ড আশরাফুলকে বিদায় সংবর্ধনা

১৪

ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২৫ বোতল ফেন্সিডিল ও ২৫ বোতল ইস্কাফ সিরাপ জব্দ

১৫

নিষিদ্ধ আ. লীগের অপতৎপরতা রুখতে শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের বিক্ষোভ

১৬

বগুড়ায় সাংবাদিকদের সঙ্গে ডিআইজির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৭

আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে মোহাম্মদপুরে ছাত্র মজলিসের বিক্ষোভ মিছিল

১৮

কুবি ছাত্রদল আহ্বায়কের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ছাত্রশক্তি

১৯

লক্ষ্মীপুরে বেপরোয়া গতির বলি ৩ যাত্রী! নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে গেল বাস, আহত ২০

২০