তানভীর আজাদ, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
১০ নভেম্বর ২০২৬, ৯:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মানবিক উদ্যোগে ছুরিকাহত স্কুলছাত্রীর পাশে কুষ্টিয়া জেলা প্রশাসন

Share this news with

কুষ্টিয়ায় ছুরিকাঘাতে আহত দশম শ্রেণির এক স্কুলছাত্রীর চিকিৎসার সার্বিক খোঁজখবর রাখছে জেলা প্রশাসন। শিক্ষার্থীর উন্নত চিকিৎসা ও পরিবারের প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে নিয়মিত যোগাযোগ রাখছেন প্রশাসনের কর্মকর্তারা।

মঙ্গলবার (১০ নভেম্বর) কুষ্টিয়া জেলা প্রশাসকের নির্দেশনায় আহত শিক্ষার্থীর চিকিৎসার সর্বশেষ অবস্থা জানতে কুষ্টিয়া সদর হাসপাতালে যান সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিন। এ সময় তিনি কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলে শিক্ষার্থীর শারীরিক অবস্থা ও চিকিৎসার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত খোঁজ নেন।

হাসপাতাল পরিদর্শনকালে তিনি আহত শিক্ষার্থীর পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন এবং তাদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। এর আগে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তাও হাসপাতালে গিয়ে শিক্ষার্থীর শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে আহত শিক্ষার্থীর চিকিৎসা ও পরিবারের প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দেওয়া হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীর দ্রুত সুস্থতা কামনা করে যেকোনো প্রয়োজনে পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছে প্রশাসন।

উল্লেখ্য, গত ৯ নভেম্বর কুষ্টিয়া শহরে নিজ বাড়ির সামনে দশম শ্রেণির ওই স্কুলছাত্রীকে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়। এ ঘটনায় অভিযুক্ত এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেছেন।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিষিদ্ধ আওয়ামী লীগ-ছাত্রলীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ

১

এনবিএ নতুন কার্যনির্বাহী কমিটি, পদ পেলেন বগুড়ার শিব্বীর

২

কুষ্টিয়ায় আতঙ্ক ছড়াল কাফনের কাপড় ও চিরকুট, নিরাপত্তাহীনতায় দুই পরিবার

৩

বগুড়ার শেরপুরে বাল্যবিবাহ ও মাদকবিরোধী সচেতনতামূলক সভা

৪

শেরপুরে অটোরিকশাচালক হত্যার দুই আসামির ফাঁসির দাবিতে মানববন্ধন

৫

১৩ নভেম্বর বাসদ (মার্কসবাদী)-এর তৃতীয় কেন্দ্রীয় কনভেনশন, যোগ দেবেন পাঁচ দেশের বামপন্থী নেতারা

৬

সবুজ আন্দোলনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদে যুক্ত হলেন ৮ নতুন মুখ

৭

বেরোবি কেন্দ্রীয় লাইব্রেরিতে ই-বুক ও ই-জার্নাল সেবা চালু, বাড়বে গবেষণার সুযোগ

৮

নেতানিয়াহু-পরবর্তী নতুন রাজনৈতিক অধ্যায়, শপথ নিলেন ইসরায়েলের ১২০ আইনপ্রণেতা

৯

ছয়ানীর উন্নয়ন নিয়ে নতুন প্রত্যাশা, চেয়ারম্যান পদে আলোচনায় সাবেক চেয়ারম্যান জামাল উদ্দিন

১০

কুষ্টিয়া দৌলতপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চর সাদিপুরে অভিযান, অস্ত্রসহ গ্রেপ্তার শিহাব

১১

বুটেক্সের একাডেমিক কার্যক্রম সহজ করতে শিক্ষার্থী মৃদুলের ‘ইউনিগ্রিড’ অ্যাপ

১২

জিয়া কলোনি চেকপোস্টের পাশে ককটেল বিস্ফোরণ

১৩

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে বিরোধী সংসদ সদস্যদের উদ্বেগ, মাতারবাড়ী চুক্তি নিয়েও আলোচনা

১৪

বর্ণিল আয়োজনে বেরোবির এআইএস বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক অ্যাকাউন্টিং দিবস পালন

১৫

পিছিয়ে পড়া মানেই হেরে যাওয়া নয়: শিক্ষার্থীদের ঘুরে দাঁড়ানোর আহ্বান বেরোবি উপাচার্যের

১৬

সাইবার হামলা কি মনস্তাত্ত্বিক যুদ্ধের নতুন হাতিয়ার হয়ে উঠছে?

১৭

মানবিক উদ্যোগে ছুরিকাহত স্কুলছাত্রীর পাশে কুষ্টিয়া জেলা প্রশাসন

১৮

শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা

১৯

আদমদীঘিতে পদোন্নতিপ্রাপ্ত এসিল্যান্ড আশরাফুলকে বিদায় সংবর্ধনা

২০