
যাত্রীদের হেনস্তা, মারধর ও জোরপূর্বক অর্থ আদায়ের প্রতিবাদে ছয় দফা দাবি জানিয়ে মানববন্ধন করেছে ‘নিরাপদ নৌপথ বাংলাদেশ’।
শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১১টা ১০ মিনিটে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আয়োজকদের অভিযোগ, সদরঘাটসহ দেশের বিভিন্ন লঞ্চঘাটে কুলিদের হাতে যাত্রীরা নানা ধরনের হয়রানি, মারধর ও জোরপূর্বক অর্থ আদায়ের শিকার হচ্ছেন। এসব অনিয়ম বন্ধ এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে ছয় দফা দাবি তুলে ধরেন তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ভোলা জেলা ঐক্য ফোরামের প্রতিষ্ঠাতা পরিচালক ওবায়দুল হাসান ইমরান, চেয়ারম্যান এম. এইচ. তকি খান (ত্বকী খান) এবং ভাইস চেয়ারম্যান মো. রজিবুল ইসলাম।
এ সময় বক্তারা লঞ্চঘাটগুলোতে যাত্রী হয়রানি বন্ধ, জোরপূর্বক অর্থ আদায়ের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং নৌপথে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
মন্তব্য করুন