
‘আনসার-মুহাজির ভ্রাতৃত্ব: মুসলিম উম্মাহর ঐক্যের মূল সোপান’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সীরাতুন্নবী (সা.) সেমিনার-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) সকাল ১০টা ২০ মিনিটে জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদের উদ্যোগে এ সেমিনার শুরু হয়।
সেমিনারে উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. নিয়াজ আহমেদ খান, লন্ডনের সাফীর এডুকেশনের চেয়ারম্যান ড. আবুল কালাম আজাদ মাদানী এবং ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার সাবেক উপাচার্য প্রফেসর ড. নকীব মো. নাসরুল্লাহ।
সেমিনারের মূল প্রতিপাদ্যে আনসার ও মুহাজিরদের মধ্যকার ঐতিহাসিক ভ্রাতৃত্বের আদর্শ তুলে ধরে মুসলিম উম্মাহর ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধের গুরুত্ব আলোচনার বিষয় হিসেবে গুরুত্ব পেয়েছে।
বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদের এ আয়োজনের মাধ্যমে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ ও মদিনার ভ্রাতৃত্বের শিক্ষা সম্পর্কে আলোচনা করা হয়।
মন্তব্য করুন