
যুবসমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের সান্দিড়া স্টার ক্লাবের উদ্যোগে মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্তজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী ম্যাচে গাইবান্ধা জেলা দলকে ৩-০ গোলে হারিয়েছে রাজশাহীর কিশোর ফুটবল একাডেমি।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৪টায় সান্দিড়া খেলার মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আব্দুল মহিত তালুকদার।
সান্দিড়া স্টার ক্লাবের সভাপতি মোতালেব হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলম সরদারের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা বেগম, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম, সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল মোত্তাকিন তালুকদার মুক্তা, সাধারণ সম্পাদক আবু হাসান, আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া, জেলা বিএনপির সমাজকল্যাণ সম্পাদক মাহফুজুল হক টিকন, সান্তাহার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দিন, ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক লায়ন ফরিদ আহমেদ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার দিলদার আলম জুয়েল, মামুনুর রশিদ মামুন এবং বগুড়া জেলা মহিলা দলের সহসম্পাদক ও পৌর মহিলা দলের সভাপতি এইচ এম মুক্তা।
এ ছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তাজ উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এস এম জুয়েল রানা, পৌর শ্রমিক দলের সভাপতি মাসুদ রানাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, খেলোয়াড় ও বিপুলসংখ্যক দর্শক-সমর্থক।
মন্তব্য করুন