তানভীর আজাদ, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
৫ অক্টোবর ২০২৬, ৯:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দৌলতপুরে পুলিশের বিশেষ অভিযানে মাদক, জুয়া ও মামলার আসামিসহ গ্রেপ্তার ১৮

Share this news with

কুষ্টিয়ার দৌলতপুরে পুলিশের বিশেষ অভিযানে বিএনপির এক নেতাসহ বিভিন্ন অপরাধ ও মামলায় জড়িত অভিযোগে ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় ৮০ জন পুলিশ সদস্যের অংশগ্রহণে এ অভিযান পরিচালনা করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে অভিযানটি চালানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন মরিচা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মনি ফরাজী এবং কাকন বাহিনীর সক্রিয় সদস্য হিসেবে পুলিশের দাবি করা টুয়েল। টুয়েলের বিরুদ্ধে জোড়া হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের তথ্যমতে, অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন, ২০টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন এবং ছয় বোতল স্কাব কফ সিরাপসহ একজনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া জুয়া খেলার অভিযোগে মনি ফরাজীসহ সাতজন, মাদক সেবনের অভিযোগে দুজন এবং গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, উপজেলার আদাবাড়িয়া, প্রাগপুর, রামকৃষ্ণপুর, মথুরাপুর, ফিলিপনগর, মরিচা ও পিয়ারপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। সীমান্তবর্তী এলাকাগুলোতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। বিভিন্ন অপরাধে জড়িত ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, নিয়মিত বিশেষ অভিযানের অংশ হিসেবে বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়েছে। অভিযানে বিভিন্ন মামলার আসামিসহ ১৮ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালন মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ, গাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ

১

‎কুবি-বিসিক চুক্তির প্রথম কার্যক্রম শুরু, ৪১ শিক্ষার্থীকে শিল্পোদ্যোক্তা প্রশিক্ষণ

২

দৌলতপুরে পুলিশের বিশেষ অভিযানে মাদক, জুয়া ও মামলার আসামিসহ গ্রেপ্তার ১৮

৩

ঠাকুরগাঁওয়ে দুর্গাপূজা উপলক্ষে পুলিশ সুপারের মত বিনিময় সভা

৪

ফেনীতে চেকপোস্টে ট্রাকের চাপায় এসআরবি কর্মকর্তা নিহত

৫

কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

৬

ডেঙ্গু প্রতিরোধে ৪-১০ অক্টোবর জামায়াতের জনসচেতনতা সপ্তাহ

৭

ফাটল ধরা ভবনে চলছে পাঠদান, নতুন ভবন চান জাবির ব্যবসায় শিক্ষার্থীরা

৮

অর্থনীতির নামে অব্যবস্থাপনায় ক্ষতিগ্রস্ত হয়েছে যুবসমাজ: তিতুমীর

৯

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫

১০

ওনাবের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন আশরাফুল কবির আসিফ

১১

ধুনটে নেপিয়ার ঘাস চাষে বদলাচ্ছে কৃষকের অর্থনীতি, লাভবান খামারিরাও

১২

কোটি টাকা ব্যয়ে বাস টার্মিনাল-টানেল, সুফল মিলছে না সড়কে পার্কিংয়ে

১৩

দৌলতপুরে ভাইয়ের মৃত্যু নিয়ে দুই ধরনের বক্তব্য, তদন্তে পুলিশ

১৪

আজকের দিনে জেরুজালেম জয় করেন সুলতান সালাহউদ্দিন আইয়ুবি

১৫

বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা: মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

১৬

ময়মনসিংহে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, অটোরিকশার ৭ যাত্রী নিহত

১৭

জমজমের পানি দিতে বিলম্ব, বিমানের দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত

১৮

ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২১৬ পিস ট্যাপেন্টাডলসহ যুবক আটক

১৯

জীবনের নতুন অধ্যায়ে মিথিলা, এবার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষক

২০