মাহাথির কোরেশী, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০২৬, ৪:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ

Share this news with

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশরাত শাহরিয়ার অপ্রতিমের হত্যার প্রতিবাদ, সুষ্ঠু বিচার ও বারো দফা বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রোববার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।

এ সময় শিক্ষার্থীরা ‘জাস্টিস, জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’, ‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব দে’, ‘অপ্রতিমকে মারল কেন, প্রশাসন জবাব দে’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’, ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’ এবং ‘দড়ি লাগলে দড়ি নে, খুনিরে ফাঁসি দে’সহ বিভিন্ন স্লোগান দেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা অপ্রতিম হত্যার সুষ্ঠু বিচার, তাদের উত্থাপিত চার দফা দাবি বাস্তবায়ন এবং হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো উদ্দেশ্য বা সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্ত করে বের করার দাবি জানান। একই সঙ্গে তারা পুলিশের তদন্তে গাফিলতির অভিযোগ তুলে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্তের আহ্বান জানান

মানববন্ধনে বাংলা বিভাগের শিক্ষার্থী শাহনাজ আফরোজ বলেন, ‘আমাদের ভাই অপ্রতিমের সুষ্ঠু বিচারের দাবিতে আমরা এখানে দাঁড়িয়েছি। গতকাল পুলিশের প্রেস ব্রিফিংয়ে আমরা অনেক অসংগতি লক্ষ করেছি। পুলিশ বলছে, তারা তাদের দায়িত্ব পালন করেছে। কিন্তু আমরা দেখছি, বারবার এ ধরনের ঘটনা ঘটছে কেন? আনাস নামের ছেলেটিকে নিয়েও পুলিশের দ্বিচারিতা আমরা লক্ষ করেছি।’

আরেক শিক্ষার্থী আতিক হাসান অন্তর বলেন, ‘গতকাল প্রেস ব্রিফিং দেখেই বুঝে গিয়েছি, সেখানে কোনো গাফিলতি হচ্ছে। আমাদের এসপি গোল্ড মেডেলিস্ট। আমার মনে হয়, তিনি কিশোর গ্যাং লালন-পালনের জন্যই যেন মেডেল পেয়েছেন। আপনারা জানেন, এই তুহিন কিছুদিন আগেও একটি বাইক ছিনতাই করেছে। কিন্তু সেটির কোনো বিচার হয়নি। আমি আজ যদি এখানে দুর্ঘটনার শিকার হই, আমার মনে হয় না এটার কোনো বিচার হবে। আমার মনে হয়, এই দেশে জন্ম নেওয়াটাই আমার আজন্ম পাপ।’

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঁচ দফা দাবিতে ঢাকায় এনসিপির বাইক র‍্যালি, নেতৃত্বে হাসনাত-আসিফ

১

নাশকতা ও অগ্নিসংযোগের প্রতিবাদে মিরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল

২

এসডিএফ চেয়ারম্যান ও এমডির পদত্যাগ দাবিতে শাহবাগে মানববন্ধন

৩

বেরোবিতে গণমাধ্যম প্রতিনিধিদের তিন দিনব্যাপী মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ শুরু

৪

৭ বছরেও নির্মাণ হয়নি সোনাহাট সেতুর সংযোগ সড়ক, পরিদর্শনে এমপি-ইউএনও

৫

দৌলতপুরে ৫ হাজার ২৭০ কৃষকের জন্য কৃষি প্রণোদনা, বিনামূল্যে বীজ-সার বিতরণ

৬

হোটেল থেকে বের হতেই লুটিয়ে পড়েন সোহেল খান, মৃত্যুর আগে কী ঘটেছিল জানালেন জয়

৭

নোয়াখালী স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী তারেক রহমান, তিন বাহিনীর বিশেষ যৌথ সামরিক মহড়া পরিদর্শন

৮

বেরোবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন

৯

গোবিপ্রবিতে জুলাই ও হাদি হত্যার বিচার দাবির গ্রাফিতি মুছে দিলেন নিষিদ্ধ ছাত্রলীগ সংশ্লিষ্ট শিক্ষার্থীরা

১০

মেধা ও যোগ্যতায় পুলিশে চাকরি, দালাল চক্র থেকে সতর্ক করলেন কুষ্টিয়ার পুলিশ সুপার

১১

নতুন তারিখ ঘোষণা, ২১ জানুয়ারি অনুষ্ঠিত হবে নোবিপ্রবির তৃতীয় সমাবর্তন

১২

মিরপুরে বৌদ্ধ বিহারের অধ্যক্ষকে অপমান ও হুমকির অভিযোগে মানববন্ধন

১৩

টেকনাফে বিস্ফোরক ও অস্ত্রের বড় চালান জব্দ, বিজিবির হাতে আটক ২

১৪

এসডিএফ চেয়ারম্যান ও এমডির পদত্যাগ দাবিতে শাহবাগে কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

১৫

ভূরুঙ্গামারীতে পুলিশের সাঁড়াশি অভিযান, জব্দ লক্ষাধিক টাকার ভারতীয় অলিভ অয়েল

১৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া কোলাবোরেশন’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

১৭

খাগড়াছড়িতে নিজের বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের চেষ্টার অভিযোগ সাদিক কায়েমের

১৮

মাতামুহুরীতে সাগর ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, পুরস্কার পেল ৯০ শিক্ষার্থী

১৯

দুই দিন পিছিয়েছে প্রধানমন্ত্রীর কুষ্টিয়া সফর, নতুন তারিখ ২ ডিসেম্বর

২০