স্টাফ রিপোর্টার | প্রেস ডেক্স বিডি
২০ সেপ্টেম্বর ২০২৬, ১:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম প্রত্যাখ্যান ১১ দলীয় ঐক্যের

Share this news with

গণভোটের রায় উপেক্ষা করে সংস্কারের পরিবর্তে সংবিধান সংশোধনের উদ্যোগ নেওয়ার অভিযোগ তুলে জাতীয় সংসদের সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটির কার্যক্রম প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টা ২০ মিনিট থেকে রাজধানীর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে জোটের নেতারা তাদের অবস্থান তুলে ধরেন। এর আগে বিশেষ কমিটির সঙ্গে মতবিনিময় সভায় অংশ না নেওয়ার সিদ্ধান্তের কথা জানায় জোটটি।

সংবাদ সম্মেলনে ১১ দলীয় ঐক্যের নেতারা অভিযোগ করেন, গণভোটের মাধ্যমে জনগণের দেওয়া রায় বাস্তবায়নের পরিবর্তে সংসদে গঠিত সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটির মাধ্যমে সংশোধনের কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। তাদের দাবি, গণভোটের রায় অনুযায়ী প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন করতে হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, বাংলাদেশ লেবার পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান ইরান, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আজাদ।

এ সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ উপস্থিত থাকার কথা জানানো হয়।

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, সংবাদ সম্মেলনে প্রায় ৬০ থেকে ৭০ জন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জুলাই জাতীয় সনদে স্বাক্ষরকারী রাজনৈতিক দল ও জোটগুলোর সঙ্গে সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটির মতবিনিময় সভা রোববার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। জামায়াতে ইসলামী, এনসিপিসহ কয়েকটি দল ওই মতবিনিময়ে অংশ না নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মজুরি বৃদ্ধি ও ন্যায্য দামের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের সমাবেশ

জাবির লোক প্রশাসন বিভাগের নতুন সভাপতি আরজুমান নাজিজ

বগুড়ায় রেজাউল করিম বাদশা এমপিকে বিপিজিএ সংবর্ধনা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত

শাহবাগে মঞ্চ ২৪-এর সংবাদ সম্মেলন ও লাঠি মিছিল

বগুড়ায় মাদক মামলার সাজাপ্রাপ্ত নারী আসামি গ্রেপ্তার

মুকসুদপুরে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম প্রত্যাখ্যান ১১ দলীয় ঐক্যের

ঠাকুরগাঁওয়ে রেকর্ডিয় গ্রামীণ সড়কের মাটি কাটার অভিযোগ

রাজশাহীতে সর্প দংশন সচেতনতা দিবসে প্রশিক্ষণ কর্মশালা

১০

এক ছাদের নিচে সাত দপ্তর, ধুনটে নতুন প্রশাসনিক ভবন উদ্বোধন

১১

‎ধুনটের প্রবীণ বিএনপি নেতা আব্দুল খালেক মন্ডলের ইন্তেকাল

১২

অপ্রতিমের হত্যাকারীকে গ্রেপ্তারে ১২ ঘণ্টার আলটিমেটাম

১৩

ধুনটে বিশ হাজার তালবীজ রোপণ উৎসব শুরু

১৪

চাকরিতে আবেদনের বয়সসীমা বাড়ানোর দাবিতে শাহবাগে শিক্ষার্থী সমাবেশ

১৫

‎কোটবাড়ি থেকে কুবি শিক্ষকের ১৩ বছরের ছেলে নিখোঁজ

১৬

ক্যান্সার আক্রান্ত শিশুদের সচেতনতায় PHOSB-এর পথযাত্রা

১৭

লাইসেন্সের নামে ভ্যান চালকদের কাছ থেকে চাঁদা আদায়

১৮

বিটিভি ইউলুপ থেকে পরপর দুই ককটেল বিস্ফোরণ, প্রাইভেটকারের রং ক্ষতিগ্রস্ত

১৯

জাকসুর উদ্যোগে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য কম্পিউটার উপহার

২০